RB_2021
জনাব মামুন ৪ বছর পর ৭৪,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয়ের চিন্তাভাবনা করছেন। এজন্য তিনি আগামী ৪ বছর ধরে প্রত্যেক বছরের শেষে যথাক্রমে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ২০,০০০ টাকা জমা রাখার সিদ্ধান্ত নিলেন। ব্যাংক চক্রবৃদ্ধি সুদের হার ১০%। অপরদিকে জনাব রাকিব ৫ বছর পর ৬০,০০০ টাকা দামের একটি ল্যাপটপ ক্রয়ের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে চান। বার্ষিক সুদের হার ১০%। ক. মুদ্রাস্ফীতি কী?খ. ইজারা অর্থায়নে অর্থের সময়মূল্যের প্রয়োগ হয় কেন? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে জনাব রাকিবকে ব্যাংকে প্রতি বছর কত টাকা জম্ন রাখতে হবে তা নির্ণয় করো।ঘ. তুমি কি মনে করো জনাব মামুনের সিদ্ধান্ত যৌক্তিক? মতামতটি বিশ্লেষণ করো।
Loading answers...