Questions in this chapter

HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

'P' ও 'Q' দুই বন্ধু। 'P' তার সঞ্চিত ২,০০,০০০ টাকা একটি ব্যাংকে জমা রেখে ৫ বছর পর ৩,৫০,০০০ টাকা গ্রহণ করেন। অপরদিকে, 'Q' তার সঞ্চিত ১,০০,০০০ টাকা বিনিয়োগযোগ্য দুটি প্রকল্প থেকে একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান। প্রকল্প 'A'-তে বিনিয়োগ করলে আগামী ৫ বছর যথাক্রমে ২০,০০০, ২৮,০০০, ২৬,০০০, ২৪,০০০ ও ৫৮,০০০ টাকা পাবেন। অপরদিকে, প্রকল্প 'B'-তে বিনিয়োগ করলে আগামী ৫ বছর ধরে প্রতি বছর ২৬,০০০ টাকা করে মুনাফা পাবেন। জনাব 'Q'-এর প্রত্যাশিত আয়ের হার ১০%।

ক. বর্তমান মূল্য কী?

খ. প্রকল্প মূল্যায়ন বলতে কী বোঝ?

গ. জনাব 'P'-এর বিনিয়োগের ওপর সুদের হার নির্ণয় করো।

ঘ. জনাব 'Q'-এর বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি উত্তম? মূল্যায়ন করো।

DiB_2023
Views: 495Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব রায়হান জমি বিক্রয় করে ৪,০০,০০০ টাকা পেলেন। তিনি ৮ বছর পর CNG ক্রয়ের উদ্দেশ্যে ব্যাংকে একটি স্থায়ী হিসাব খোলার পরিকল্পনা করেন। সোনালী ব্যাংক তাকে ৮% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। অন্যদিকে, 'জনতা ব্যাংক' ৯% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়।

ক. ভবিষ্যৎ মূল্য কী?

খ. কীভাবে চক্রবৃদ্ধিকরণ করা হয়? ব্যাখ্যা করো।

গ. মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে জনাব রায়হান মোট কত টাকা পাবেন? নির্ণয় করো।

ঘ. জনাব রায়হানের কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।

CB_2023
Views: 637Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মি. নাহিদ পাঁচ বছর মেয়াদে ১০% বার্ষিক সুদের হারে ২,০০,০০০ টাকার সরকারি সঞ্চয়পত্র ক্রয় করার চিন্তা করেছেন। কিন্তু তার বন্ধুর পরামর্শে ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে পদ্মা ব্যাংকে উক্ত টাকা বিনিয়োগ করেন।

ক. বর্তমান মূল্য কী?

খ. চক্রবৃদ্ধি হারে প্রকৃত সুদের হার পরিবর্তিত হয় কেন? ব্যাখ্যা করো।

গ. সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে মেয়াদ শেষে জনাব নাহিদ কত টাকা পেতেন? নির্ণয় করো।

ঘ. অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব নাহিদের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

CB_2023
Views: 416Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব বাকের চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি অবসরভাতা বাবদ ২৫,০০,০০০ টাকা পেয়েছেন। তিনি উক্ত টাকা পাঁচ বছরের জন্য জমা রাখতে চান। তার কাছে দুটি ব্যাকের দুটি বিকল্প প্রস্তাব রয়েছে। ডাচ্-বাংলা ব্যাংক ১৩% হারে সরল সুদ দিতে চায় এবং রূপসা ব্যাংক লি. ১২% হারে চক্রবৃদ্ধি সুদ দিতে চায়।

ক. অর্থের সময়মূল্য কী?

খ. 'বিধি-৭২' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. ডাচ্-বাংলা ব্যাংকে টাকা জমা রাখলে জনাব বাকের পাঁচ বছর পর কত টাকা পাবেন? নির্ণয় করো।

ঘ. উদ্দীপকের দুটি প্রস্তাবের মধ্যে জনাব বাকের কোন প্রস্তাবটি গ্রহণ করবেন? যুক্তি সহকারে বুঝিয়ে দাও।

CB_2023
Views: 225Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব ইবাদ ৫ বছর পরে একটি ফ্ল্যাট কিনতে আগ্রহী। ৫ বছর পর ফ্ল্যাটের বাজার মূল্য হবে ৮০,০০,০০০ টাকা। তার বাবা এই লক্ষ্যে একটি সরকারি ব্যাংকে ৫০,০০,০০০ টাকা জমা রাখেন। যেখানে মাসিক চক্রবৃদ্ধিতে ১২% সুদ দেয়।

ক. চিরস্থায়ী বৃত্তি কী?

খ. মুদ্রাস্ফীতি কীভাবে অর্থের সময়মূল্যকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের আলোকে কার্যকরী সুদের হার নির্ণয় করো।

ঘ. মেয়াদ শেষে ইবাদ ফ্ল্যাটটি কিনতে সক্ষম হবে কি? গাণিতিক মূল্যায়ন করে মতামত দাও।

ChB_2023
Views: 33Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব ইব্রাহিম উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য প্রতি বছরের শুরুতে আগামী ৩ বছর যথাক্রমে ৪৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা ব্যাংকে জমানোর জন্য চিন্তা করছেন। ব্যাংকের সুদের হার ১৬%।

ক. অর্থের সময়মূল্য কী?

খ. "বিধি ৭২” কখন ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের আলোকে ৩ বছর পর জনাব ইব্রাহিম কত টাকা পাবেন? নির্ণয় করো।

ঘ. উদ্দীপকের আলোকে জনাব ইব্রাহিমের ব্যাংকে জমা প্রদানকে বার্ষিক বৃত্তি বলা যাবে কি? মতামত দাও।

ChB_2023
Views: 820Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মিসেস আফরিন "কাপ্তাই” ব্যাংক থেকে ৩ বছরের জন্য ৫,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করতে পারেন। সুদের হার ১০% এবং প্রতি বছর শেষে ২,০১,০৫৭ টাকা করে তিনটি সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। অন্যদিকে, "নির্ঝর” ব্যাংক থেকে ১০% সুদে ঋণ গ্রহণ করলে ৩ বছর শেষে এক কিস্তিতেই ঋণ পরিশোধিত হবে।

ক. মিশ্র নগদ প্রবাহ কী?

খ. বাট্টার হারের পরিবর্তন বর্তমান মূল্যের ওপর কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের আলোকে "কাপ্তাই” ব্যাংকের ঋণ পরিশোধ সূচি তৈরি করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত মিসেস আফরিন কম সুদ প্রদান করতে চাইলে তার কোন বিকল্প গ্রহণ করা উচিত? মতামত দাও।

ChB_2023
Views: 153Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব সাজেদুল তার বিনিয়োগ হতে ১২% আয় পেতে চায়। SDC ব্যাংক তাকে প্রস্তাব দেয় যে, যদি সে ১,০০,০০০ টাকা ৫ বছরের জন্য জমা রাখে তবে তাকে ১১.৭৫% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হবে। অন্যদিকে, TBR ব্যাংক উক্ত জমাকৃত অর্থের ওপর ১১.৯০% অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়।

ক. নামিক সুদের হার কী?

খ. সুদের হার চিরস্থায়ী বার্ষিক বৃত্তিকে কীভাবে প্রভাবিত করে?

গ. জনাব সাজেদুল SDC ব্যাংক থেকে ৫ বছরে কত টাকা পাবেন? নির্ণয় করো।

ঘ. উদ্দীপক অনুযায়ী জনাব সাজেদুলের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক? বিশ্লেষণ করো।

SB_2023
Views: 145Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মিস স্বর্ণা এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে পাস করায় একটি এনজিও থেকে তাকে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়, যা সে RBC ব্যাংকে ৯% সুদে ৫ বছরের জন্য জমা রাখে। ব্যাংকটি ৬ মাস অন্তর সুদ প্রদান করে। পরবর্তীতে স্বর্ণা বুয়েটে ভর্তি হওয়ায় তার পরিবার তাকে তিনটি প্রস্তাব দেয়। প্রস্তাব তিনটি হলো-

প্রথমত: আগামী ৫ বছর, প্রত্যেক বছরে ২,৬০০ টাকা গ্রহণ।

দ্বিতীয়ত: আগামী ৫ বছর যথাক্রমে ৩,০০০; ২,৮০০; ২,৫০০; ২,৩০০ ও ২,০০০ টাকা গ্রহণ।

অথবা, বর্তমানে ১০,০০০ টাকা গ্রহণ। প্রত্যেক প্রস্তাবের সুযোগ ব্যয় ৮%।

ক. চিরস্থায়ী বৃত্তি কী?

খ. কখন নামিক সুদের হার ও কার্যকরী সুদের হার সমান হয়?

গ. মেয়াদ শেষে মিস স্বর্ণা RBC ব্যাংক থেকে কত টাকা পাবেন? নির্ণয় করো।

ঘ. পরিবারের পক্ষ থেকে প্রদত্ত প্রস্তাবসমূহের মধ্যে মিস স্বর্ণা কোনটি গ্রহণ করবেন? বিশ্লেষণ করো।

SB_2023
Views: 85Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মিসেস রাইসা চাকরি থেকে ২০২৪ সালে অবসরে যাবেন। তিনি একটি বিমাপত্র ক্রয় করেছিলেন।

বিমা কোম্পানি তাকে দুইটি প্রস্তাব দেয়:

প্রস্তাব-i: পরবর্তী ১০ বছর প্রতি বছরের শুরুতে ৩১,২০০ টাকা করে পাবেন।

প্রস্তাব- ii: এককালীন শুরুতে ২,০০,০০০ টাকা পাবেন। বাট্টার হার ৯%।

ক. মিশ্র নগদ প্রবাহ কী?

খ. চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে?

গ. প্রস্তাব-i এর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো।

ঘ. মিসেস রাইসা কোন প্রস্তাবটি গ্রহণ করবেন? গাণিতিক যুক্তিসহ তোমার মতামত দাও।

JB_2023
Views: 538Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মিসেস উর্মি ১,১০,০০০ টাকা বলেশ্বর ব্যাংক লি.-এ ১১% হারে ৬ বছরের জন্য জমা রাখার কথা ভাবছেন। অন্যদিকে, কাঁচা ব্যাংক লি. মাসিক চক্রবৃদ্ধিতে ৯% সুদ দেওয়ার প্রস্তাব দেয়।

ক. বাট্টাকরণ কী?

খ. গ্রাহকের কাছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা অধিক পছন্দনীয় কেন?

গ. বলেশ্বর ব্যাংক লি. মেয়াদ শেষে মিসেস উর্মিকে কত টাকা দিবে?

ঘ. মিসেস উর্মি কোন ব্যাংকে টাকা জমা রাখবেন? গাণিতিক ব্যাখ্যাসহ মন্তব্য করো।

JB_2023
Views: 283Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব শাহীন জমি বিক্রয় করে ১০,০০,০০০ টাকা পেলেন। উক্ত টাকা তিনি M ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখলে ব্যাংক তাকে ১২,০০,০০০ টাকা প্রদান করবে। অন্যদিকে, N ব্যাংকে ৮ বছরের জন্য জমা রাখলে ব্যাংক তাকে ১৪,৫০,০০০ টাকা প্রদান করবে।

ক. ভবিষ্যৎ মূল্য কী?

খ. বার্ষিক বৃত্তি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত M ব্যাংকের সুদের হার নির্ণয় করো।

ঘ. সুদের হারের ভিত্তিতে জনাব শাহীনের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

BB_2023
Views: 17Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মি. জাওয়াদ একজন চাকরিজীবী। তিনি অবসরভাতা বাবদ ২০,০০,০০০ টাকা পেলেন। তিনি উক্ত টাকা একটি ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখার চিন্তা করছেন। ABC ব্যাংক তাকে ১২% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং XYZ ব্যাংক তাকে ১০% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে।

ক. অর্থের সময়মূল্য কী?

খ. সময়ের পরিবর্তনের ফলে বর্তমান মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।

গ. মেয়াদ শেষে মি. জাওয়াদ ABC ব্যাংক হতে কত টাকা পাবেন?

ঘ. মি. জাওয়াদের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

BB_2023
Views: 566Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব হাফিজ একটি ফ্ল্যাট ক্রয় করতে আগ্রহী। তার জন্য দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হলো। ১ম প্রস্তাবে তাকে ৪,০০,০০০ টাকা নগদে এবং অবশিষ্ট ৪,০০,০০০ টাকা দুই বছর শেষে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ২য় প্রস্তাবে তাকে প্রতি বছরের শেষে ২,৩০,০০০ টাকা করে ৪ বছর ধরে টাকা প্রদানের প্রস্তাব দেওয়া হয়। উভয়ক্ষেত্রে সুযোগ ব্যয় ১০%।

ক. বাট্টাকরণ কী?

খ. "বিধি-৭২” বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের ২য় প্রস্তাবের বর্তমান মূল্য কত?

ঘ. জনাব হাফিজের জন্য কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত হবে? বিশ্লেষণ করো।

BB_2023
Views: 223Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব রাতুল সন্ধ্যা ব্যাংক লি. থেকে ৬০,০০০ টাকা ঋণ নিয়ে একটি ল্যাপটপ ক্রয় করেন। ব্যাংক শর্ত দিল যে, ৫ বছর ধরে প্রতি বছরের শুরুতে কিস্তি দিতে হবে ও সুদের হার ৯%।

ক. ঋণ পরিশোধ সূচি কী?

খ. "সুদ হলো অর্থের মূল্য-হ্রাসজনিত ক্ষতিপূরণ"- ব্যাখ্যা করো।

গ. জনাব রাতুলের কিস্তির পরিমাণ নির্ণয় করো।

ঘ. উদ্দীপকের আলোকে একটি ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো।

JB_2023
Views: 246Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব লিয়ন ৬ বছর পর একটি ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক। যাহার মূল্য তখন হবে ৫০,০০,০০০ টাকা। তাই জনাব লিয়ন ইস্ট ব্যাংকে ৫,০০,০০০ টাকা জমা রাখতে চান যাহা ৬ বছর পর দ্বিগুণ হবে। ব্যাংকের সাথে যোগাযোগ করলে ব্যাংক দুইটি জানায় প্রথমত, ব্যাংক বছরের প্রথমে জমাকৃত অর্থের উপর বার্ষিক ১২% চক্রবৃদ্ধি সুদ প্রদানের অবশিষ্ট ৪০,০০,০০০ টাকা সংগ্রহের জন্য তিনি নর্থ ও সাউথ নামে দুইটি প্রস্তাব দেয়। দ্বিতীয়ত, সাউথ ব্যাংক বছরের শেষে জমাকৃত অর্থের উপর ১০% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। ক. ‘৬৯ বিধি' কী? খ. অর্থের ক্রয়ক্ষমতা মুদ্রাস্ফীতি দ্বারা কীভাবে প্রভাবিত হয়? গ. উদ্দীপক অনুযায়ী জনাব লিয়নের ইষ্ট ব্যাংকে জমাকৃত অর্থের সুদের হার নির্ণয় করো। ঘ. জনাব লিয়নের কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা উচিত বলে তুমি মনে করো? মতামত দাও।

DB_2022
Views: 98Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব রাকিব একজন সরকারি কর্মচারী। তিনি দিনাজপুর শহরের সুইহারী এলাকায় ২০,০০,০০০ টাকায় একটি জমি ক্রয় করতে ইচ্ছুক। তাই তিনি ১০% সুদে বার্ষিক কিস্তিতে ৪ বছরের জন্য 'আস্থা ব্যাংক' থেকে ঋণ গ্রহণের প্রস্তাব দেয়। যার প্রথম কিস্তি পরবর্তী মাসের ঋণ গ্রহণের তারিখে পরিশোধ করতে হবে।

ক. অগ্রিম অ্যানুইটি কী?

খ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে কেন অর্থের সময়মূল্য বিবেচনা করতে হয়?

গ. উদ্দীপক অনুযায়ী জনাব রাকিব প্রতিবারে কী পরিমাণ অর্থ ‘আস্থা ব্যাংক'-কে পরিশোধ করবে?

ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব রাকিবের ঋণের প্রতিটি কিস্তির সুদ ও আসলের পরিমাণ নির্ণয় করো।

DB_2022
Views: 632Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মি. রাগীব একটি গাড়ি ক্রয় করতে চান। যার ক্রয়মূল্য বাবদ উত্তরা মটরস কোম্পানিকে আগামী চার বছর যথাক্রমে ৪০,০০,০০০ টাকা, ২০,০০,০০০ টাকা, ১০,০০,০০০ টাকা এবং ৩০,০০,০০০ টাকা অথবা প্রতি বছর ১০,০০,০০০ টাকা করে আগামী ১২ বছর পরিশোধ করতে হবে। মি. রাগীবের প্রত্যাশিত আয়ের হার ১২%। ক. বার্ষিক বৃত্তি কী? খ. ভবিষ্যৎ মূল্য বলতে কী বোঝ? গ. মি. রাগীবের চার বছর মেয়াদি প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয় করো। ঘ. মি. রাগীব কীভাবে গাড়ি ক্রয় করলে লাভবান হবেন? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।

MSB_2022
Views: 839Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব আদনান একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পূর্বেই মৃত্যুবরণ করেন তার স্ত্রী মিসেস তানিয়া স্বামীর গ্রাচ্যুইটির ২০,০০,০০০ টাকা পেলেন। উক্ত টাকা তিনি একটি ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখার সিদ্ধান্ত নেন। তার কাছে দু'টি বিকল্প প্রস্তাব রয়েছে। যমুনা ব্যাংক তাকে ১২% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। অন্যদিকে, 'সুরমা ব্যাংক, তাকে ১০% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে। ক. চক্রবৃদ্ধি কী? খ. বার্ষিক বৃত্তি বলতে কী বোঝ? গ. মেয়াদ শেষে মিসেস তানিয়া 'যমুনা ব্যাংক' থেকে কৃত টাকা পাবেন তা নির্ণয় করো। ঘ. মিসেস তানিয়ার জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে? বিশ্লেষণ করো।

MSB_2022
Views: 217Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

তামিম 'সোনার বাংলা ব্যাংক' লিমিটেড থেকে ২,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেছে। তাকে বার্ষিক ১০% সুদসহ সমান ৫টি কিস্তিতে উক্ত টাকা পরিশোধ করতে হবে। ক. ‘বিধি ৬৯' কী? খ. সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করা হয়? গ. জনাব তামিমকে প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে? নির্ণয় করো। ঘ. উদ্দীপকের তথ্য থেকে একটি ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করো।

MSB_2022
Views: 477Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য