ChB_2023
জনাব ইবাদ ৫ বছর পরে একটি ফ্ল্যাট কিনতে আগ্রহী। ৫ বছর পর ফ্ল্যাটের বাজার মূল্য হবে ৮০,০০,০০০ টাকা। তার বাবা এই লক্ষ্যে একটি সরকারি ব্যাংকে ৫০,০০,০০০ টাকা জমা রাখেন। যেখানে মাসিক চক্রবৃদ্ধিতে ১২% সুদ দেয়।ক. চিরস্থায়ী বৃত্তি কী?খ. মুদ্রাস্ফীতি কীভাবে অর্থের সময়মূল্যকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের আলোকে কার্যকরী সুদের হার নির্ণয় করো।ঘ. মেয়াদ শেষে ইবাদ ফ্ল্যাটটি কিনতে সক্ষম হবে কি? গাণিতিক মূল্যায়ন করে মতামত দাও।
Loading answers...