Questions in this chapter

HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

জনাব হাসানের একটি ক্রিকেট ম্যাচে 'ম্যান অব দি ম্যাচ' নির্বাচিত হয়ে ৫০,০০০ টাকা পুরস্কার পান। তিনি উক্ত টাকা কর্ণফুলী ব্যাংকে একটি স্থায়ী হিসাবে জমা রাখেন। কর্ণফুলী ব্যাংকের এ স্কিমে ৬ বছরে টাকা দ্বিগুণ হয়।

জনাব হাসানের কর্ণফুলী ব্যাংকে জমাকৃত অর্থ কোন ধরনের নগদ প্রবাহের আওতায় আসবে?

RB_2017
Views: 112Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

জনাব হাসানের একটি ক্রিকেট ম্যাচে 'ম্যান অব দি ম্যাচ' নির্বাচিত হয়ে ৫০,০০০ টাকা পুরস্কার পান। তিনি উক্ত টাকা কর্ণফুলী ব্যাংকে একটি স্থায়ী হিসাবে জমা রাখেন। কর্ণফুলী ব্যাংকের এ স্কিমে ৬ বছরে টাকা দ্বিগুণ হয়।

জনাব হাসানের এ প্রকল্পে সুদের হার কত?

RB_2017
Views: 171Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

জনাব হাসানের একটি ক্রিকেট ম্যাচে 'ম্যান অব দি ম্যাচ' নির্বাচিত হয়ে ৫০,০০০ টাকা পুরস্কার পান। তিনি উক্ত টাকা কর্ণফুলী ব্যাংকে একটি স্থায়ী হিসাবে জমা রাখেন। কর্ণফুলী ব্যাংকের এ স্কিমে ৬ বছরে টাকা দ্বিগুণ হয়।

অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে—

i. টাকা দ্বিগুণ হতে ৬ বছরের কম সময় লাগবে

ii. টাকা দ্বিগুণ হতে ৬ বছরের বেশি সময় লাগবে

iii. নামিক সুদের হারের চেয়ে কার্যকরী সুদের হার বেশি হবে

নিচের কোনটি সঠিক?

RB_2017
Views: 533Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

Which annuity requires payment to be made at the end of each period? (কোন বার্ষিকবৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করতে হয়?)

DU-C_16-17
Views: 317Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

৭২-বিধি অনুযায়ী ৫০০ টাকা ৯ বছরে দ্বিগুণ হতে হলে সুদহার কত শতাংশ হতে হবে? (What interest rate doubles Tk. 500 in 9 years according to Rule 72?)

DU-C_15-16
Views: 269Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

ডিসকাউন্টিং প্রক্রিয়ার অর্থ কী? (What does the discounting process mean?)

DU-C_15-16
Views: 572Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

এ.টি.এম. এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো সুবিধা দিচ্ছে

DU-C_02-03
Views: 488Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

কত বছরে ৮% হার সুদে ২৪০০০ টাকা দ্বিগুণ হবে?

NSTU-C_19-20
Views: 286Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

অর্থের ক্রয় ক্ষমতাকে বলা হয় অর্থের-

JKKNIU-C_16-17
Views: 570Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মুদ্রা সংকোচন বলতে বুঝায় ?

SUST-A_16-17
Views: 881Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

বাট্টার হার বাড়লে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য-

RU-C_16-17
Views: 504Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

সাদমান একটি মোটরসাইকেল কিনতে শোরুমে গেলে, শোরুম ম্যানেজার তাকে দুটি প্রস্তাব দেয়। প্রথমটি হলো মোটরসাইকেলের মূল্য ১,৫০,০০০ টাকা নগদে পরিশোধ। দ্বিতীয়টি হলো ২৫% ডাউন পেমেন্ট পরিশোধ করে বাকি টাকা ৩,০০০ টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী ৫ বছরে পরিশোধ করা। সাদমানের প্রত্যাশিত আয়ের হার ১২%।

ক. নামিক সুদের হার কী?

খ. ভবিষ্যৎ অপেক্ষা বর্তমানে নগদ টাকার মূল্য কেন বেশি?

গ. উদ্দীপকে উল্লিখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করো।

ঘ. সাদমানের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত? অর্থের সময়মূল্যের ধারণার আলোকে বিশ্লেষণ করো।

DB_2023
Views: 472Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব সোলাইমান প্রতিমাসের শুরুতে ১০,০০০ টাকা করে 'বিনিয়োগ সমৃদ্ধি' ব্যাংকে ১২% সুদে ৮ বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন। পক্ষান্তরে, তার সহকর্মী জনাব সাব্বির ১০% সুদে স্বপ্ন ব্যাংকে ১০,০০,০০০ টাকা ৮ বছরের জন্য জমা রাখেন।

ক. চক্রবৃদ্ধিকরণ কী?

খ. "চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ অপেক্ষা অধিক পছন্দনীয়।”- ব্যাখ্যা করো।

গ. জনাব সোলাইমান ৮ বছর পর কত টাকা পাবেন?

ঘ. ৮ বছর পর কে বেশি অর্থ পাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

DB_2023
Views: 107Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব ইলহাম অবসর গ্রহণের পর পেনশন বাবদ এককালীন ৫,০০,০০০ টাকা পেলেন। এই টাকা বিনিয়োগের জন্য দুটি বিকল্প নিয়ে তিনি বিবেচনা করছেন। প্রথমটি পেনশনের সঞ্চয়পত্র, যা হতে তিনি প্রতি তিন মাস অন্তর ১৩,৭৫০ টাকা করে মুনাফা পাবেন এবং তিন বছর পর আসল ফেরত পাবেন। দ্বিতীয়টি হলো 'বি. সি.' ব্যাংক হতে তিন বছর পর এককালীন ৬,২০,০০০ টাকা ফেরত পাবেন। ইলহামের প্রত্যাশিত আয়ের হার ১০%।

ক. বাট্টাকরণ কী?

খ. প্রকৃত সুদের হারের ওপর চক্রবৃদ্ধিকরণের প্রভাব ব্যাখ্যা করো।

গ. সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য নির্ণয় করো।

ঘ. বিকল্প দুটির মধ্যে কোন বিকল্পটি জনাব ইলহামের জন্য লাভজনক? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

DB_2023
Views: 321Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব কামাল বিদেশ যাওয়ার আগে ডাচ্-বাংলা ব্যাংকে একটি 'ফরেন-ডিপোজিট স্কিম' চালু করে গেছেন। বিদেশে চাকরি থেকে অর্জিত আয় কামাল সাহেব প্রতি মাসের শুরুতে সরাসরি ব্যাংকে পাঠিয়ে দেন। ডাচ্-বাংলা ব্যাংক 'ফরেন-ডিপোজিট স্কিম'-এ জমাকৃত অর্থের ওপর মাসিক ১২% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে।

ক. নামিক সুদের হার কী?

খ. নামিক সুদের হার এবং কার্যকরী সুদের মধ্যে দুটি মৌলিক পার্থক্য দেখাও।

গ. ডাচ্-বাংলা ব্যাংকের নামিক সুদের হার এবং কার্যকরী সুদের হার কত?

ঘ. জনাব কামাল যদি প্রতি মাসের শুরুতে চক্রবৃদ্ধির সুবিধা পান তাহলে তার কার্যকরী সুদের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।

MSB_2023
Views: 177Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

যমুনা টেক্সটাইল লিমিটেড ২০২২ সালের জুন মাসে ৫ বছর মেয়াদি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে ৫,০০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সংগ্রহ করেছিল। ২০২৭ সালের জুন মাসে অগ্রাধিকার শেয়ারের দায়মোচন করতে হবে। অর্থাৎ, ৫,০০,০০০ টাকা পরিশোধ করে দিতে হবে। দায় পরিশোধের বছর প্রতিষ্ঠানের ওপর যেন কোনো বাড়তি চাপ সৃষ্টি না হয় সেজন্য পরিচালকমণ্ডলী প্রতিপূরক তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি বছরের শেষে অর্জিত মুনাফা থেকে ৯০,০০০ টাকা এই তহবিলে প্রদান করা হবে এবং তহবিলটি মেঘনা ব্যাংকে ১২% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হবে। এর ফলে ২০২৭ সালে ঋণ পরিশোধ করতে প্রতিষ্ঠানকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না।

ক. প্রকল্প কী?

খ. সাধারণ বৃত্তি ও অগ্রিম বৃত্তি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. ২০২৭ সালের জুন মাসে মেঘনা ব্যাংকে বিনিয়োজিত প্রতিপূরক তহবিল থেকে সুদ-আসলে মোট কত টাকা পাওয়া যাবে? ব্যাখ্যা করো।

ঘ. প্রতিপূরক তহবিল থেকে প্রাপ্ত সুদ-আসলের পরিমাণটি কি ঋণের সমপরিমাণ হবে? যদি না হয় তাহলে প্রতি কিস্তিতে কত টাকা জমা দিলে ৫,০০,০০০ টাকা ঋণ পরিশোধ করা যাবে? ব্যাখ্যা করো।

MSB_2023
Views: 494Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

সালাম সাহেব তার ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চান। ১০ বছর পর সালাম সাহেবের প্রচুর অর্থের প্রয়োজন হবে। তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা করলেন। মমতা ব্যাংক তাকে দুটি প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে ৭,০০০ টাকা ১০% সুদের হারে জমা করবেন। অন্যদিকে, দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী এককালীন ৩,০০,০০০ টাকা জমা রাখলে ১০ বছর পরে ৯,০০,০০০ টাকা পাবেন।

ক. বাট্টাকরণ কী?

খ. বিধি-৭২ বলতে কী বোঝায়?

গ. দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী সালাম সাহেবের প্রাপ্ত সুদের হার নির্ণয় করো।

ঘ. “প্রথম প্রস্তাব থেকে সালাম সাহেব সর্বোচ্চ অর্থ পাবেন"- উক্তিটির সাথে তুমি কি একমত? যুক্তি দেখাও।

RB_2023
Views: 827Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব সাকিব কিস্তিতে বার্ষিক ১২% হার সুদে ১০,০০,০০০ টাকায় একটি গাড়ি ক্রয় করেন। কোম্পানি তাকে আগামী ৫ বছর প্রত্যেক বছরের শুরুতে কিস্তি পরিশোধ করার পরামর্শ দেন।

ক. সময় রেখা কী?

খ. চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।

গ. সাকিব সাহেবের কিস্তির পরিমাণ নির্ণয় করো।

ঘ. সাকিব সাহেব প্রত্যেক বছরের শেষে কিস্তি পরিশোধ করলে কিস্তির পরিমাণে কী পরিবর্তন ঘটবে?

RB_2023
Views: 273Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব রিপন তার ভাইকে এখন থেকে ৫ বছর পর একটি ল্যাপটপ দিতে চান। তখন ল্যাপটপটির দাম পড়বে ৫০,০০০ টাকা। তিনি প্রতি বছর শেষে সমপরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখার পরিকল্পনা করছেন। অন্যদিকে, জনাব কবির ঢাকার গুলশানে একটি এ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। যার ক্রয়মূল্য বাবদ কোম্পানিকে আগামী ৪ বছর যথাক্রমে ৪,০০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা প্রদান করতে হবে। এছাড়াও তিনি প্রতি বছর শেষে ১,০০,০০০ টাকা করে আগামী ১৫ বছরে পরিশোধ করতে পারেন। জনাব কবিরের প্রত্যাশিত আয়ের হার ৯%।

ক. বিলম্বিত বার্ষিক বৃত্তি কী?

খ. সরল সুদ কী? বুঝিয়ে লেখো।

গ. ব্যাংক সুদের হার ৮% হলে জনাব রিপনকে ব্যাংকে প্রতিবছর কত টাকা জমা দিতে হবে?

ঘ. জনাব কবিরের এ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য কোন বিকল্পটি গ্রহণ করা উচিত? বিশ্লেষণ করো।

RB_2023
Views: 401Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মি. আজমল Walton Co.-তে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার ইচ্ছা এখন থেকে ছয় বছর পর ১২,০০,০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন। তিনি এমন একটি ব্যাংক হিসাব খুলতে চান, যেখানে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে ৬ বছর পরে অবশ্যই ১২,০০,০০০ টাকা পাবেন। ঐ হিসাব থেকে প্রত্যাশিত আয়ের হার ১০%। উল্লেখ্য যে, বর্তমানে গাড়িটির মূল্য ৯,০০,০০০ টাকা।

ক. কার্যকরী সুদের হার কী?

খ. চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।

গ. মি. আজমলকে ঐ তহবিলে প্রতি মাসে কত টাকা জমা দিতে হবে?

ঘ. মি. আজমলের জন্য মেয়াদ শেষে জমাকৃত টাকায় গাড়িটি ক্রয় করা কি উচিত হবে? মতামত বিশ্লেষণ করো।

DiB_2023
Views: 460Answers: 0Bookmarks: 0Asked to solve: 0