SB_2023
মিস স্বর্ণা এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে পাস করায় একটি এনজিও থেকে তাকে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়, যা সে RBC ব্যাংকে ৯% সুদে ৫ বছরের জন্য জমা রাখে। ব্যাংকটি ৬ মাস অন্তর সুদ প্রদান করে। পরবর্তীতে স্বর্ণা বুয়েটে ভর্তি হওয়ায় তার পরিবার তাকে তিনটি প্রস্তাব দেয়। প্রস্তাব তিনটি হলো-প্রথমত: আগামী ৫ বছর, প্রত্যেক বছরে ২,৬০০ টাকা গ্রহণ।দ্বিতীয়ত: আগামী ৫ বছর যথাক্রমে ৩,০০০; ২,৮০০; ২,৫০০; ২,৩০০ ও ২,০০০ টাকা গ্রহণ।অথবা, বর্তমানে ১০,০০০ টাকা গ্রহণ। প্রত্যেক প্রস্তাবের সুযোগ ব্যয় ৮%।ক. চিরস্থায়ী বৃত্তি কী?খ. কখন নামিক সুদের হার ও কার্যকরী সুদের হার সমান হয়?গ. মেয়াদ শেষে মিস স্বর্ণা RBC ব্যাংক থেকে কত টাকা পাবেন? নির্ণয় করো।ঘ. পরিবারের পক্ষ থেকে প্রদত্ত প্রস্তাবসমূহের মধ্যে মিস স্বর্ণা কোনটি গ্রহণ করবেন? বিশ্লেষণ করো।
Loading answers...