MSB_2022
জনাব আদনান একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পূর্বেই মৃত্যুবরণ করেন তার স্ত্রী মিসেস তানিয়া স্বামীর গ্রাচ্যুইটির ২০,০০,০০০ টাকা পেলেন। উক্ত টাকা তিনি একটি ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখার সিদ্ধান্ত নেন। তার কাছে দু'টি বিকল্প প্রস্তাব রয়েছে। যমুনা ব্যাংক তাকে ১২% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। অন্যদিকে, 'সুরমা ব্যাংক, তাকে ১০% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে। ক. চক্রবৃদ্ধি কী? খ. বার্ষিক বৃত্তি বলতে কী বোঝ? গ. মেয়াদ শেষে মিসেস তানিয়া 'যমুনা ব্যাংক' থেকে কৃত টাকা পাবেন তা নির্ণয় করো। ঘ. মিসেস তানিয়ার জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে? বিশ্লেষণ করো।
Loading answers...