DiB_2023
মি. আজমল Walton Co.-তে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার ইচ্ছা এখন থেকে ছয় বছর পর ১২,০০,০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন। তিনি এমন একটি ব্যাংক হিসাব খুলতে চান, যেখানে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে ৬ বছর পরে অবশ্যই ১২,০০,০০০ টাকা পাবেন। ঐ হিসাব থেকে প্রত্যাশিত আয়ের হার ১০%। উল্লেখ্য যে, বর্তমানে গাড়িটির মূল্য ৯,০০,০০০ টাকা।ক. কার্যকরী সুদের হার কী?খ. চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।গ. মি. আজমলকে ঐ তহবিলে প্রতি মাসে কত টাকা জমা দিতে হবে?ঘ. মি. আজমলের জন্য মেয়াদ শেষে জমাকৃত টাকায় গাড়িটি ক্রয় করা কি উচিত হবে? মতামত বিশ্লেষণ করো।
Loading answers...