RB_2023
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্যAll Topics

জনাব রিপন তার ভাইকে এখন থেকে ৫ বছর পর একটি ল্যাপটপ দিতে চান। তখন ল্যাপটপটির দাম পড়বে ৫০,০০০ টাকা। তিনি প্রতি বছর শেষে সমপরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখার পরিকল্পনা করছেন। অন্যদিকে, জনাব কবির ঢাকার গুলশানে একটি এ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। যার ক্রয়মূল্য বাবদ কোম্পানিকে আগামী ৪ বছর যথাক্রমে ৪,০০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা প্রদান করতে হবে। এছাড়াও তিনি প্রতি বছর শেষে ১,০০,০০০ টাকা করে আগামী ১৫ বছরে পরিশোধ করতে পারেন। জনাব কবিরের প্রত্যাশিত আয়ের হার ৯%।ক. বিলম্বিত বার্ষিক বৃত্তি কী?খ. সরল সুদ কী? বুঝিয়ে লেখো।গ. ব্যাংক সুদের হার ৮% হলে জনাব রিপনকে ব্যাংকে প্রতিবছর কত টাকা জমা দিতে হবে?ঘ. জনাব কবিরের এ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য কোন বিকল্পটি গ্রহণ করা উচিত? বিশ্লেষণ করো।

Loading answers...