MSB_2023
জনাব কামাল বিদেশ যাওয়ার আগে ডাচ্-বাংলা ব্যাংকে একটি 'ফরেন-ডিপোজিট স্কিম' চালু করে গেছেন। বিদেশে চাকরি থেকে অর্জিত আয় কামাল সাহেব প্রতি মাসের শুরুতে সরাসরি ব্যাংকে পাঠিয়ে দেন। ডাচ্-বাংলা ব্যাংক 'ফরেন-ডিপোজিট স্কিম'-এ জমাকৃত অর্থের ওপর মাসিক ১২% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে।ক. নামিক সুদের হার কী?খ. নামিক সুদের হার এবং কার্যকরী সুদের মধ্যে দুটি মৌলিক পার্থক্য দেখাও।গ. ডাচ্-বাংলা ব্যাংকের নামিক সুদের হার এবং কার্যকরী সুদের হার কত?ঘ. জনাব কামাল যদি প্রতি মাসের শুরুতে চক্রবৃদ্ধির সুবিধা পান তাহলে তার কার্যকরী সুদের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
Loading answers...