MSB_2023
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্যAll Topics

যমুনা টেক্সটাইল লিমিটেড ২০২২ সালের জুন মাসে ৫ বছর মেয়াদি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে ৫,০০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সংগ্রহ করেছিল। ২০২৭ সালের জুন মাসে অগ্রাধিকার শেয়ারের দায়মোচন করতে হবে। অর্থাৎ, ৫,০০,০০০ টাকা পরিশোধ করে দিতে হবে। দায় পরিশোধের বছর প্রতিষ্ঠানের ওপর যেন কোনো বাড়তি চাপ সৃষ্টি না হয় সেজন্য পরিচালকমণ্ডলী প্রতিপূরক তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি বছরের শেষে অর্জিত মুনাফা থেকে ৯০,০০০ টাকা এই তহবিলে প্রদান করা হবে এবং তহবিলটি মেঘনা ব্যাংকে ১২% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হবে। এর ফলে ২০২৭ সালে ঋণ পরিশোধ করতে প্রতিষ্ঠানকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না।ক. প্রকল্প কী?খ. সাধারণ বৃত্তি ও অগ্রিম বৃত্তি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।গ. ২০২৭ সালের জুন মাসে মেঘনা ব্যাংকে বিনিয়োজিত প্রতিপূরক তহবিল থেকে সুদ-আসলে মোট কত টাকা পাওয়া যাবে? ব্যাখ্যা করো।ঘ. প্রতিপূরক তহবিল থেকে প্রাপ্ত সুদ-আসলের পরিমাণটি কি ঋণের সমপরিমাণ হবে? যদি না হয় তাহলে প্রতি কিস্তিতে কত টাকা জমা দিলে ৫,০০,০০০ টাকা ঋণ পরিশোধ করা যাবে? ব্যাখ্যা করো।

Loading answers...