Questions in this chapter
যে অংশীদার কারবারে শুধু মূলধন যোগান দেয় কিন্তু কার্য পরিচালনায় অংশ নেয় না তাকে বলা হয়-
নিম্নের কোনটি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্টের মধ্যে পড়ে?
মনির, মোহন ও মোতালেব শরিকানার ভিত্তিতে ঢাকার ব্যস্ততম । মতিঝিলে সুন্দর ডেকোরেশন করে একটি হোটেল রেস্তোরার ব্যবসায় শুর করলেন। মনির ও মোহন ব্যবসায় মূলধন সরবরাহ করলেও মোতালেব কোনো মূলধন দিতে পারেনি। তবে মোতালেবের এ ব্যবসায়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চাকরিজীবী মনির জানিয়েছেন ব্যবসায়ের দৈনন্দিন কাজে অন্যদের মতো অংশগ্রহণ করতে পারবেন না। তবে তিনি অন্য অংশীদারদের মতো যেকোনো কাজের দায় বহন করবেন। মোতালেবের পূর্ব অভিজ্ঞতার কারণে ব্যবসায়টি ভালোভাবেই চলছে।
ক. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কী?
খ. নাবালক অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে কি?
গ. উদ্দীপকে মোতালেব কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মনির ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ না করায় ব্যবসায় লাভ-লোকসান কীভাবে বণ্টিত হওয়া উচিত? তোমার মতামত ব্যক্ত করো।
জনাব শাকিল একজন প্রকৌশলী। তার অভিজ্ঞতা ও দক্ষতার জন্য রহিম, বক্কর ও এনাম মূলধন ছাড়াই তাকে অংশীদার হিসেবে নেন। রহিম, বক্কর ও শাকিল ব্যবসায় পরিচালনায় অংশ নেন। এনাম ব্যবসায় পরিচালনায় অংশ নেননি। বছর শেষে এনাম সমান মুনাফা দাবি করেন।
ক. প্রত্যক্ষ সেবা কী?
খ. “ট্রেড লাইসেন্স ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দলিল”-ব্যাখ্যা করো।
গ. জনাব শাকিল কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত এনাম কীভাবে মুনাফা পাবে? মতামত দাও।
মিসেস আদিবা 'টুইস্ট অব টেস্ট' নামে একটি ফাস্ট ফুড দোকানের মালিক। তার স্বামীসহ ৮ জন কর্মচারী সেখানে কাজ করেন। স্থানীয়ভাবে তার দোকানের খাবারের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি তার ব্যবসায় সম্প্রসারণ করতে চাইলেও মূলধন স্বল্পতার কারণে পারছেন না। তার এক বান্ধবী খুশি তাকে ব্যবসায় মালিকানায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। আদিবা বিভিন্ন বিষয় বিবেচনা করে কাজের চাপ কমানোর জন্য প্রস্তাবটি গ্রহণ করে।
ক. ব্যবসায়িক মূল্যবোধ কী?
খ. “নৈতিকতা ব্যবসায়ে জন্য গুরুত্বপূর্ণ বিষয়” – ব্যাখ্যা করো।
গ. মালিকানার ভিত্তিতে মিসেস আদিবার প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. ঝুঁকি হ্রাসের দৃষ্টিকোণ থেকে উল্লিখিত উদ্দীপকের কোন পর্যায়ের ব্যবসায়টি উত্তম? মতামত দাও।
রাজিব, রনি ও রাসেল নামের তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 'কাচ্চি হাউজ' নামে একটি খাবার হোটেল চালু করেন। রাসেল মূলধন সরবরাহ করেনি। তবে তিনি ব্যবসায়ের সব কাজ সম্পাদন করেন। সম্প্রতি মুনাফা বণ্টন নিয়ে রাসেলের সাথে অন্য বন্ধুদের মতবিরোধ দেখা দেয়। এরপর রাসেল এ ব্যবসায়ে সদস্য হিসেবে থাকবেনা বলে লিখিতভাবে জানিয়ে দেন।
ক. বিবরণপত্র কী?
খ. “অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন আইনগত সহায়তা পেতে সহায়ক”- ব্যাখ্যা করো।
গ. রাসেল কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. বর্তমান পরিস্থিতিতে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার জন্য করণীয় সম্পর্কে মতামত দাও।
কামাল, জামাল ও স্বপন সমঝোতার ভিত্তিতে একটি অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠা করেন। তাদের পণ্যের মান ভালো হওয়ায় লাভের পরিমাণ বাড়তে থাকে। তাই তারা ব্যবসায় সম্প্রসারণ করতে চান। কিন্তু তাদের ব্যক্তিগত ব্যস্ততার জন্য তারা ব্যবসায়ে সময় দিতে পারেন না। তাই তারা মি. জহিরকে অংশীদার হিসেবে নেন। মি. জহির কোনো মূলধন না দিয়ে পরিচালনায় অংশগ্রহণ করেন। ৩ বছর পর মি. জহির গুরুতর অসুস্থ হয়ে ব্যবসায় থেকে অব্যাহতি নেন। তাই তারা প্রতিষ্ঠানটি নিয়ে চিন্তিত।
ক. অংশীদারি ব্যবসায় কী?
খ. অংশীদারি চুক্তিপত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি. জহির কোন ধরনের অংশীদার? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের অবসায়ন হতে পারে? তোমার মতামত দাও।
জনাব মালেক ও খালেক পরস্পর সমঝোতার ভিত্তিতে 'নাভানা ট্রেডাস' নামে সরিষার তেল উৎপাদন ও বিপণনের একটি ব্যবসায়' পরিচালনা করেন। তারা দীর্ঘদিনের স্বনামধন্য সরিষার তেল ব্যবসায়ী জনাব মনোয়ার মিয়ার সুনাম তাদের ব্যবসায়ে ব্যবহার করেছেন। ব্যবসায়ে জনাব মনোয়ার মিয়ার অবস্থান আছে জেনে সরল
বিশ্বাসে জনাব কবির পাঁচ লক্ষ টাকা ঋণ প্রদান করেন।
ক. সুপ্ত অংশীদার কী?
খ. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব মানোয়ার মিয়া কি জনাব কবিরের পাওনা টাকার জন্য দায়বদ্ধ? মতামত দাও।
অয়ন, আদিয়ান এবং তাহসিন তিন বন্ধু প্রত্যেকে তিন লক্ষ টাকা করে মূলধন বিনিয়োগ করে একটি সাধারণ অংশীদারি ব্যবসায় স্থাপন করলেন। তারা তাদের ব্যবসায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এমবিএ পাস করা তাদের অপর বন্ধু ব্যবসায় পরিচালনায় দক্ষ। আদনানকে অংশীদার বানানোর প্রস্তাব দিলেন। আদনান মূলধন সরবরাহ না করেই অংশীদার হলেন। তিন বছর পর অয়ন মারা গেলে তার নাবালক সন্তান অপূর্বকে আলোচনার ভিত্তিতে অংশীদার করা হয়।
ক. নামমাত্র অংশীদার কাকে বলে?
খ. আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত আদনান কী ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের নাবালক অপূর্বর দায় সীমাবদ্ধ হবে”—মূল্যায়ন করো।
রনি, জনি ও জিহান তিন বন্ধু চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় গড়ে তোলেন। তারা বিক্রয়ের উদ্দেশ্যে দশটি বহুতল ভবন নির্মাণ করবেন। যার প্রত্যেকটিতে একশটি করে ফ্ল্যাট থাকবে। চুক্তি মোতাবেক তারা কাজ শুরু করেন এবং পরবর্তীতে একটি সময়ে কাজ শেষ করেন। এরই মধ্যে তারা ফ্ল্যাট বিক্রয় করতে থাকেন। কিন্তু একজন ক্রেতার কাছ থেকে তাদের পাওনা চল্লিশ লক্ষ টাকা আদায় করতে পারছে না। এমনকি পাওনা আদায়ে মামলা দায়ের করতেও পারছেন না।
ক. ঘুমন্ত অংশীদার কাকে বলে?
খ. “চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি”-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো।
ঘ. যে কারণে অংশীদাররা পাওনা আদায়ে মামলা করতে ব্যর্থ, হলো উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন করো।
মি. রফিক, শফিক ও করিম সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। মি. রফিক ও করিম ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করলেও মি. শফিক পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। সাফল্যের সাথেই ব্যবসায়টি পরিচালিত হচ্ছিল। সম্প্রতি করিম ইচ্ছাকৃতভাবে কারবার থেকে মূলধন প্রত্যাহার করে নেওয়ার ফলে রফিকের একার পক্ষে ব্যবসায় পরিচালনা অসম্ভব হয়ে পড়ে। রফিকের ইচ্ছা থাকলেও প্রতিষ্ঠানের বিলোপসাধন ঠেকানো যায়নি।
ক. অংশীদারি ব্যবসায় কী?
খ. অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি. শফিক কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. 'আদালতের নির্দেশে বিলোপের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপসাধন ঠেকানো যায়নি'— উদ্দীপকের আলোকে এর যথার্থতা মূল্যায়ন করো।
মি. সালাউদ্দিন ও রউফ মৌখিক সমঝোতায় ব্যবসায় চালিয়ে আসছেন। কিন্তু সালাউদ্দিন এখন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ব্যবসায়ে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। ফলে ব্যবসায়টি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় দুইজন মিলে সিদ্ধান্ত গ্রহণ করেন, হারুনকে ব্যবসায়ে অংশীদার হিসেবে নেওয়ার জন্য। হারুন শর্ত আরোপ করেন যে, তিনি ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করতে পারবেন না, কিন্তু শ্রম দিতে পারবেন। এতে সকলেই সম্মত হয়।
ক. চুক্তিপত্র কী?
খ. নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. “হারুনের প্রদত্ত শর্ত মি. সালাউদ্দিন ও রউফের মেনে নেওয়া যুক্তিযুক্ত হয়েছে” —উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মিস ফারহানা ও মিস তাহমিনা সমঝোতার ভিত্তিতে ৫ বছরের জন্য একটি হস্তশিল্পের কারখানা প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন করিয়ে নেন। তারা নগদ ও বাকিতে পণ্য কেনা-বেচা করেন। কিন্তু মিস রিমি নামে একজন ক্রেতা দীর্ঘদিন তাদের ৩০,০০০ টাকা পাওনা প্রদানে গড়িমসি করছেন। এমতাবস্থায় , তারা আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
ক. কর্মী অংশীদার কাকে বলে?
খ.“নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম' –কেন?
গ. উদ্দীপক অনুযায়ী ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো,
ঘ: তুমি কি মনে করো, আদালতের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানের পাওনা আদায় সম্ভব? উদ্দীপকের আলোকে যুক্তিসহ মতামত দাও।
জনাব আবির, কাদের ও রায়হান পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যবসায়ে কোনো বিনিয়োগ না করলেও সীমাহীন দায় বহন করবে এই শর্তে জনাব ইমনকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। জনাব কাদের ব্যতীত বাকি সকল অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। বছর শেষে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করে। জনাব কাদের মুনাফার সমান অংশ দাবি করেন।
ক. চুক্তি কী?
খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সংগঠনটি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো।
ঘ. জনাব কাদের সমান মুনাফা দাবি করার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সিহাব, সাকিব ও শাহানা সমঝোতার ভিত্তিতে একত্র হয়ে একটি পোলট্রি ফার্ম ব্যবসায় শুরু করেছেন। সাকিব পোলটি চাষে প্রশিক্ষণপ্রাপ্ত ও পারদর্শী। কোনো প্রকার মূলধন প্রদান ছাড়াই সাকিবকে অভিজ্ঞতা ও পারদর্শিতার ভিত্তিতে ব্যবসায় পরিচালনার কাজে যুক্ত করা হয়। সম্প্রতি আদালতের রায়ে শাহানা দেউলিয়া ঘোষিত হয়।
ক. অংশীদারি ব্যবসায় কী?
খ. চক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব সাকিব কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো বর্ণিত পরিস্থিতিতে ব্যবসায় সংগঠনটির অস্তিত্ব হুমকির সম্মুখীন? বিলোপসাধনের ধরন উল্লেখপূর্বক যুক্তি দেখাও৷
হুমায়রা ও ফারিয়া সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এর নিবন্ধন করিয়ে নেন। ব্যবসায়ের শর্ত মোতাবেক ফারিহা কোনো মূলধন বিনিয়োগ করেন না। তাদের ব্যবসায়ে বেশ উন্নতি হচ্ছে। একজন দেনাদারের কাছ থেকে ১,৫০০ টাকা পাওনা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
ক. অংশীদারি ব্যবসায় কী?
খ. “চুক্তিই হলো অংশীদারি ব্যবসায়ের ভিত্তি” —ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ব্যবসায়ে ফারিহা কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. পাওনা আদায়ে হুমায়রা ও ফারিহা সক্ষম হবে কি না—আইনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।
তুর্য, শিলা, ইফতি ও রানা চুক্তির ভিত্তিতে পাঁচ বছর মেয়াদি একটি পার্সেল ডেলিভারি ব্যবসায় আরম্ভ করলেন। তারা প্রচলিত আইনে তাদের সংগঠনটি নিবন্ধন করেনি। সম্প্রতি তাদের একজন দেনাদারের কাছ থেকে পাওনা ৮০,০০০ টাকা বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও আদায় করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে তারা আদালতের আশ্রয় নিতে গেলে আইনজীবী মামলা করতে পারবে না বলে জানিয়ে দেন।
ক. অংশীদারি চুক্তিপত্র কী?
খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো।
ঘ. কেন অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে? ১৯৩২ সালের অংশীদারি আইনের আলোকে তোমার মতামত দাও।
নাফিস, রিফাত ও রাহাত একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। নাফিস ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং পরিচালনায়। অংশগ্রহণ করেন। রিফাত মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। রাহাত ব্যবসায়ে মূলধন বিনিয়োগ, করেন না আবার পরিচালনায় ও অংশগ্রহণ করেন না। তবে ব্যবসায়ে রাহাতের যথেষ্ট সুনাম আছে। হঠাৎ নাফিস মস্তিষ্ক বিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ হন।
ক. অংশীদারি চুক্তিপত্র কী?
খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত রিফাত কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা কতটুকু বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও।
A, B ও C মৌখিক চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় স্থাপন করেছে। তিনজনের মূলধনের পরিমাণ সমান। সকলে সমান মুনাফা ভোগ করে। চুক্তির শর্ত অনুযায়ী শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করে। সম্প্রতি একজন দেনাদার প্রতিষ্ঠানের পাওনা ৫০ লক্ষ টাকা পরিশোধ করছে না। এজন্য অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছে।
ক. সসীম দায় কী?
খ. চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের ভিত্তি বলা হয় কেন?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি সংগঠন ? ব্যাখ্যা করো।
ঘ. “পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়াই উত্তম”— তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।
আইবিএ থেকে এমবিএ করা লিসা, লিমা ও বন্যা তিন বান্ধবী মিলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি কনসালটেন্সি ফার্ম গঠন করেন। তারা ব্যবসায়ের লাভের অংশ সমহারে বণ্টন করে। সফলতার সাথে ব্যবসায় চলছিল। বন্যা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। বন্যা কাউকে কিছু না জানিয়ে কানাডা চলে যাওয়ায় অন্য সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। বন্যা ব্যবসায়ে তার অংশ নিজের ভাইয়ের কাছ হস্তান্তর করে দেয়। ফলে লিসা ও লিমা ব্যবসায় বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
ক. ট্রেড লাইসেন্স কী?
খ. ব্যবসায় প্রতিষ্ঠায় সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে লিসা ও লিমার ব্যবসায় ঘ. বিলোপসাধনের সিদ্ধান্তটি কতখানি যৌক্তিক বলে তুমি মনে করো? তোমার মতামত দাও ।