SB_2022
তুর্য, শিলা, ইফতি ও রানা চুক্তির ভিত্তিতে পাঁচ বছর মেয়াদি একটি পার্সেল ডেলিভারি ব্যবসায় আরম্ভ করলেন। তারা প্রচলিত আইনে তাদের সংগঠনটি নিবন্ধন করেনি। সম্প্রতি তাদের একজন দেনাদারের কাছ থেকে পাওনা ৮০,০০০ টাকা বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও আদায় করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে তারা আদালতের আশ্রয় নিতে গেলে আইনজীবী মামলা করতে পারবে না বলে জানিয়ে দেন।ক. অংশীদারি চুক্তিপত্র কী?খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো।ঘ. কেন অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে? ১৯৩২ সালের অংশীদারি আইনের আলোকে তোমার মতামত দাও।
Loading answers...