RB_2022
কামাল, জামাল ও স্বপন সমঝোতার ভিত্তিতে একটি অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠা করেন। তাদের পণ্যের মান ভালো হওয়ায় লাভের পরিমাণ বাড়তে থাকে। তাই তারা ব্যবসায় সম্প্রসারণ করতে চান। কিন্তু তাদের ব্যক্তিগত ব্যস্ততার জন্য তারা ব্যবসায়ে সময় দিতে পারেন না। তাই তারা মি. জহিরকে অংশীদার হিসেবে নেন। মি. জহির কোনো মূলধন না দিয়ে পরিচালনায় অংশগ্রহণ করেন। ৩ বছর পর মি. জহির গুরুতর অসুস্থ হয়ে ব্যবসায় থেকে অব্যাহতি নেন। তাই তারা প্রতিষ্ঠানটি নিয়ে চিন্তিত।ক. অংশীদারি ব্যবসায় কী?খ. অংশীদারি চুক্তিপত্র বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে মি. জহির কোন ধরনের অংশীদার? বর্ণনা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের অবসায়ন হতে পারে? তোমার মতামত দাও।
Loading answers...