ChB_2022
জনাব আবির, কাদের ও রায়হান পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যবসায়ে কোনো বিনিয়োগ না করলেও সীমাহীন দায় বহন করবে এই শর্তে জনাব ইমনকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। জনাব কাদের ব্যতীত বাকি সকল অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। বছর শেষে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করে। জনাব কাদের মুনাফার সমান অংশ দাবি করেন।ক. চুক্তি কী?খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের সংগঠনটি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো।ঘ. জনাব কাদের সমান মুনাফা দাবি করার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...