Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

মি. বটোপাল ও হরিপাল সমঝোতার ভিত্তিতে কল্যাণপুর গ্রামে মাটির তৈজসপত্র তৈরির কাজ শুরু করেন। বিপণন শুরুর আগেই যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক হরিপাল ব্যবসায় মূলধন বিনিয়োগ করবেন না। তাদের ব্যবসায়ে বেশ উন্নতি হচ্ছে। একজন দেনাদারের কাছে ১০,০০০ টাকা পাওনা আদায় না, হওয়ায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।

ক. অংশীদারি ব্যবসায় কী?

খ. “চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের ব্যবসায়ে হরিপাল কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

ঘ. পাওনা আদায়ে তারা সক্ষম হবে বলে তুমি মনে করো কি? যুক্তিসহ আলোচনা করো।

DB_2021
Views: 707Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

সুজয় চাকী ও শান্ত দাস দুজন মিলে 'ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার' নামে একটি প্রতিষ্ঠান খুলল। তাদের মূলধন ও সেবার মান বাড়ানোর জন্য প্রিতমকে অংশীদার হওয়ার প্রস্তাব দিল। প্রিতম ব্যবসায়িক ঝামেলায় না গিয়ে শুধু মূলধন বিনিয়োগ করতে সম্মত হলো। প্রিতমের সরবরাহকৃত মূলধনের দায় সীমিত হবে— এই মর্মে তাদের মধ্যে একটি চুক্তি হলো।

ক. নামমাত্র অংশীদার কাকে বলে?

খ. ঘুমন্ত অংশীদার কি ব্যবসায় পরিচালনায় অংশ নেয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. প্রিতমকে নতুন অংশীদার হিসেবে নেওয়া কতটুকু যুক্তিযুক্ত? বিশ্লেষণ করো।

DB_2021
Views: 823Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

জনাব নাজিম খুলনায় 'চাংপাই' নামক চাইনিজ রেস্টুরেন্টের মালিক। তার ছোট ভাই জিয়াসহ ১০ জন কর্মচারী এখানে কাজ করেন। স্থায়ীভাবে তার রেস্টুরেন্টের বেশ চাহিদা থাকায় তিনি এটি সম্প্রসারণ করতে চাইলেও পারছেন না। তখন তার ভাই তাকে নালিকানায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন।

ক. ট্রেড লাইসেন্স কী?

খ. একমালিকানা ব্যবসায় জনপ্রিয় কেন? ব্যাখ্যা করো।"

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির ধরন ব্যাখ্যা করো।

ঘ. জনাব নাজিমের ব্যবসায়ের ধরনটি পরিবর্তন করা কি উচিত হবে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

DB_2021
Views: 810Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

মি. সিফাত একজন ইঞ্জিনিয়ার। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে মূলধন ছাড়াই সাইদ, মুনিম ও রিফাত তাকে অংশীদার করে নেন। সিফাত, মুনিম ও সাইদ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু রিফাত ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করেন না। বছর শেষে সমান মুনাফা দাবি করেন ।

ক. অংশীদারি ব্যবসায়ে ন্যূনতম সদস্য সংখ্যা কত?

খ. অংশীদারি ব্যবসায়ের পৃথক সত্তা থাকে না কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত মি. সিফাত কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো রিফাত অন্যদের মতো সমান মুনাফা পাবে? মতামত দাও।

MSB_2021
Views: 189Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

শফিক, আসিফ ও সালাম তিন বন্ধু সমানভাবে নয় লক্ষ টাকা পুঁজি নিয়ে সমঝোতার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন। আসিফ মারা যাওয়ায় তার ১৫ বছরের ছেলে হাবিবকে অংশীদার হিসেবে নেন। দুই বছর পর দশ লক্ষ টাকা দেনা রেখে ব্যবসায়টির বিলোপসাধন ঘটে।

ক. নামমাত্র অংশীদার কী?

খ. “অংশীদারি ব্যবসায়ের দায় অসীম”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত অবস্থায় ব্যবসায় বিলোপসাধনে হাবিবের দায় নিরূপণ করো।

MSB_2021
Views: 870Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

মি. X, মি. Y ও মি. Z একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। মি. X ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ও ব্যবসায় পরিচালনায়ও অংশগ্রহণ করেন। মি. Y মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না।.মি. z মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায়ও অংশ নেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম আছে। হঠাৎ করে মি. X মস্তিষ্কবিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ হন।

ক. অংশীদারি চুক্তিপত্র কী?

খ. নাবালক অংশীদার হতে পারে না কেন? ব্যাখ্যা করো।

গ. মি. Z কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি টিকে থাকার সম্ভাবনা কতটুকু? যুক্তিসহ ব্যাখ্যা করো।

MSB_2021
Views: 623Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

P, Q, R তিনজন অংশীদার সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় গড়ে তোলেন। তারা প্রত্যেকেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছেন। P এবং Q ব্যবসায় পরিচালনায় অংশ নেন। কিন্তু R কোনো কাজে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত হয়। কিছুদিন পর Q এবং R এর অবস্থা এমন হলো যে, তাদের সব সম্পত্তি বিক্রি করলেও তাদের দায় শোধ হবে না । সমস্যাটি সমাধানের জন্য তারা আদালতের আশ্রয় নেন।

ক. অংশীদারি চুক্তিপত্র কয় ধরনের?

খ. ব্যবসায়কে স্বাধীন পেশা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের R কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের ব্যবসায়টি লাভজনকভাবে টিকে থাকার সম্ভাবনা কতটুকু? তোমার মতামত উপস্থাপন করো।

RB_2021
Views: 659Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

মি. X, Y এবং Z তিনজন বন্ধু ১৯৩২ সালের আইন মোতাবেক একটি ব্যবসায় গঠন করলেন। মি. X এবং Y দু'জনেই ব্যবসায়ে মূলধন সরবরাহ করেন এবং পরিচালনায়ও অংশ নেন। চুক্তি, মোতাবেক মি. Z এর দায় সীমিত। ব্যবসায়ের প্রসার হলে মি. Z পরিচালনায় অংশ নিতে চায়। এতে মি. X এবং Y আপত্তি জানায়।

ক. মূলধন কী?

খ. বিবরণপত্র কেন তৈরি হয় ?

গ. উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. মি. X এবং Y এর আপত্তি কতটুকু গ্রহণযোগ্য? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

RB_2021
Views: 78Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

সালাম, রফিক ও শফিক্ একত্রে সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় গড়ে তোলেন। সালাম মূলধন সরবরাহ করে এবং ব্যবসায় পরিচালনায় অংশ নেন। কিন্তু রফিক মূলধন না দিয়ে নিজে সক্রিয়ভাবে নিয়োজিত থাকেন। শফিক চুক্তির শর্ত অনুযায়ী শুধু 4 বিনিয়োগকৃত মূলধনের দায় বহনে বাধ্য থাকবেন। পাচ বছর পরে। সালাম দেউলিয়া ঘোষিত হলে ব্যবসায়টি বন্ধ হয়ে যায়।

ক. নামমাত্র অংশীদার কাকে বলে ?

খ. অংশীদারি ব্যবসায়ের দায় অসীম কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের শফিককে কোন ধরনের অংশীদার বলা যায়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সালাম দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসাটির কোন ধরনের বিলোপসাধন ঘটবে? মতামত বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 433Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

জনাব সগির, মিলন ও তুহিন একত্র হয়ে 'থ্রী স্টারস্ ট্রেডার্স' নামক প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিছুদিন পরে মিলন সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার ১৫ বছরের সন্তানকে অংশীদার হিসেবে নেওয়া হয়। এর এক বছর পরে তুহিনের মস্তিষ্কবিকৃত হলে প্রতিষ্ঠানটি সমস্যার সম্মুখীন হয়।

ক. অংশীদারি চুক্তিপত্র কী?

খ. নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম কেন?

গ. উদ্দীপকে উল্লিখিত মিলনের সন্তান কোন ধরনের অংশীদার হিসেবে গণ্য হবে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যার কারণে প্রতিষ্ঠানটির কোন ধরনের বিলোপসাধন ঘটবে? মতামত বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 161Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

সালাম ও তার তিনভাই বোঝাপড়ার ভিত্তিতে বেঙ্গল ফার্নিচার নামক আসবাবপত্রের দোকান গড়ে তোলেন। ভালো ডিজাইন ও সুলভ মূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। ফলে প্রতিষ্ঠানটি অল্পদিনে সুনাম অর্জন করে। তিন বছর পর সালামের বড় ভাই মারা গেলে তার ১৬ বছর বয়সী ছেলে রফিককে ব্যবসায় দেখাশোনার সুযোগ দেওয়া হয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি একটি ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নেয়।

ক. অসীম দায় কী?

খ. পরিবর্তনশীল চাহিদাবিশিষ্ট পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযোগী? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে রফিকের দায় মূল্যায়ন করো।

CB_2021
Views: 659Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

আরমান, বাবু, মনির ও সাদমান আলোচনার পর সমান মূলধন নিয়ে সম লভ্যাংশের ভিত্তিতে 'নিউ ফ্যাশন' নামক একটি দোকান দেয়। আরমান, 'বাবু ও সাদমান ব্যবসায় পরিচালনায় অংশ নেয়। কিছুদিন পর ১০ লক্ষ টাকা দেনা রেখে দোকানটি বন্ধ হয়ে যায়। আদালত বাবু ও সাদমানকে দেউলিয়া ঘোষণা করে। আরমানের স্থাবর ও অস্থাবর সম্পত্তিটির বাজার মূল্য দাঁড়ায় আনুমানিক ৫ লক্ষ টাকা। অপরদিকে মনিরের নিজস্ব গাড়ির শোরুমের ব্যবসায়টি জমজমাটভাবে চলতে লাগল।

ক. আইনগত সত্তা কী?

খ. “ নমনীয়তার বৈশিষ্ট্য ব্যবসায়ের অনেক সমস্যা সমাধানের সহায়ক”- ব্যাখ্যা করো।

গ. 'নিউ ফ্যাশন' কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. দায় পরিশোধে মনিরের ভূমিকা কতটুকু? উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো।

CB_2021
Views: 584Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

নুসরাত, আমিনা ও রীমা নামে তিন বান্ধবী ২০২০ সালের শুরুতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 'গুডফুড' নামে অনলাইনভিত্তিক একটি খাবার রেস্তোরাঁ চালু করেন। রীমা কোনো মূলধন সরবরাহ করেননি। তবে তিনি ব্যবসায়ের কার্যাবলি সম্পাদন করেন। ২০২১ সালে মুনাফা বণ্টন নিয়ে রীমার সাথে অপর দুই বান্ধবীর মতবিরোধ দেখা দেয়।- এরপর রীমা এই সংগঠনে আর থাকবে না বলে লিখিতভাবে জানিয়ে দেন।

ক. চুক্তি কী?

খ. চুক্তিপত্রের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে রীমা কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

ঘ. রীমার সিদ্ধান্তের প্রেক্ষিতে 'গুডফুড' রেস্তোরাঁকে টিকিয়ে রাখার জন্য করণীয় সম্পর্কে তোমার মতামত দাও৷

CB_2021
Views: 363Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

সুমন, শহীদ ও সাজ্জাদ তিন বন্ধু সমঝোতার মাধ্যমে বেশ কয়েক বছর একটি ব্যবসায় পরিচালনা করছেন। বন্ধু'সুমন হঠাৎ মারা যাওয়ায় ব্যবসায়টি পরিচালনার ব্যাপারে তারা চিন্তিত। সুমনের ১৬ - বছরের ছেলে সাজীদকে পাওনা পরিশোধ না করে তারা তাকে ব্যবসায়ে রাখার সিদ্ধান্ত নেয়।

ক অসীম দায় কী?

খ. ঘুমন্ত অংশীদার বলতে কী বোঝায় ?

গ. তিন বন্ধুর ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো।

ঘ. সাজীদের ব্যবসায়ে অংশীদার হওয়ার সুবিধা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 464Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

রুদবা ও সামিনা দুই বান্ধবী সমঝোতার ভিত্তিতে পাঁচ বছর ধরে একটি 'বুটিক হাউজ' বেইলী রোডে গড়ে তুলেছেন। বুটিক হাউজের ব্যবসায় সফল হওয়ায় তাদের মূলধন কয়েক গুণ বেড়েছে। কিন্তু তাদের একজন ক্রেতা তৌহিদার কাছে পাওনা ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বার বার তাগাদা দিয়েও আদায় করা যাচ্ছে না। আবার তারা আদালতের কাছে মামলা করতেও পারছেন না।

ক. অংশীদারি চুক্তিপত্র কী?

খ. কর্মী অংশীদার বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো।

ঘ. দুই বান্ধবী আদালতের কাছে মামলা করতে পারছেন না কেন? উদ্দীপকের আলোকে তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

ChB_2021
Views: 268Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

জনাব মনির ও তার ৬ বন্ধু মিলে কেক, বিস্কুট তৈরির একটি কারখানা গড়ে তোলেন। শহরের আনাচে-কানাচে তারা নিজস্ব ভ্যানে করে · পণ্য সরবরাহ করেন। দুই বছর পর মনিরের এক বন্ধু নাঈম প্রতিষ্ঠান থেকে চলে যান । তবে তার বিনিয়োগকৃত অর্থ প্রতিষ্ঠানের প্রয়োজনে রেখে দেন। এর কিছুদিন পর খবর পাওয়া যায় আরেক বন্ধু রিগ্যান ব্যবসায়ে তার নিজের অংশ কাউকে না জানিয়ে বিক্রি করে দেন।

ক. চুক্তিপত্র কী?

খ. “অংশীদারি ব্যবসায় গড়ে তোলার ক্ষেত্রে ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা অবশ্যই পালনীয়”- ব্যাখ্যা করো।

গ.' জনাব মনিরের প্রতিষ্ঠানটি কোন কোন উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

ঘ. জনাব নাঈমের অংশীদারিত্বের ধরন বিবেচনায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অবস্থা বিশ্লেষণ করো।

SB_2021
Views: 256Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

জাকির, মাহিন ও ইশমাম তিন বন্ধু মিলে অংশীদারি ব্যবসায় শুরু করে। জাকির ও ইশমাম প্রত্যেকে ১০ লক্ষ টাকা মূলধন দিলেও মাহিন কোনো মূলধন দেয়নি। তবে মাহিন ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে এবং তার অভিজ্ঞতা কাজে লাগায়। ইশমাম ব্যবসায় গঠনের সময়ই ১০ লক্ষ টাকার বেশি দায় বহনে অস্বীকৃতি জানায়। বর্তমানে প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকা দেনার দায়ে জর্জরিত।

ক. ঘুমন্ত অংশীদার কাকে বলে?

খ. নিবন্ধিত চুক্তিপত্র গুরুত্বপূর্ণ কেন?

গ. মাহিন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের অংশীদারি প্রতিষ্ঠানটির ধরন বিবেচনা করে সকল অংশীদারের দায় নিরূপণ করো।

SB_2021
Views: 738Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

রিদমা ও তানিয়া দুই বন্ধু চট্টগ্রাম শহরের সেন্ট্রাল প্লাজায় একটি আর্টিফিশিয়াল জুয়েলারি দোকানের মালিক। রিদমা জুয়েলারির ডিজাইন নিয়ে কাজ করে এবং তানিয়া দোকান পরিচালনা ও বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ডিজাইনের আধুনিকতা ও বৈচিত্র্যতার অভাবে বিক্রির পরিমাণ কম হচ্ছে জানিয়ে তানিয়া রিদমার সাথে দুর্ব্যবহার করে। রিদমা নিজের মূলধন তুলে নিয়ে অন্য একটি বিপণি বিতানে আর একটি দোকান দেয়।

ক. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কাকে বলে?

খ. অংশীদারি ব্যবসায়ে নামমাত্র অংশীদার নেওয়া হয় কেন?

গ. উদ্দীপকে মালিকানার ভিত্তিতে রিদমা ও তানিয়ার ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. কোন বৈশিষ্ট্যের কারণে রিদমা পরবর্তী পর্যায়ে সংগঠনটি গড়ে তুলেছে বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও।

SB_2021
Views: 662Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

সজল, কাজল, ফজল ও কফিল চার বন্ধু মিলে একটি কফিশপ চালানোর জন্য চুক্তিবদ্ধ হয়। কফিল কফিশপে কোনো মূলধন বিনিয়োগ করেনি। তবে তার প্রাক্তন কফিশপ 'কফিলস' এর নাম সে এই ব্যবসায়ে ব্যবহার করতে দিয়েছে। 'কফিলস' নামে কফিশপটি ভালো চলছে এবং অর্জিত মুনাফা চারজনে ভাগ করে নেয়। আকস্মিক দুর্ঘটনায় কাজল মৃত্যুবরণ করলে তার ১৫ বছরের ছেলে রাজুকে ব্যবসায় অন্তর্ভুক্ত করতে বাকি তিনজন সম্মত হয়। এক বছর পর প্রতিষ্ঠানের ১ লক্ষ টাকা লোকসান হয়। কিন্তু রাজু কোনো দায় নিতে অস্বীকৃতি জানায়।

ক. অংশীদারদের অসীম দায় কী?

খ. নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের ‘কফিলস' কফিশপ কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের রাজুর দায় অস্বীকার করার যৌক্তিকতা মূল্যায়ন করো।

JB_2021
Views: 525Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়
All Topics
View

জহির, ওবায়েদ ও মিজান সমঝোতার ভিত্তিতে একটি। বুটিক হাউজ প্রতিষ্ঠা করেন। পণ্যের মান ভালো হওয়ায় ব্যবসায়ের পরিধি বাড়তে থাকে। ব্যবসায় পরিচালনার সুবিধার্থে এমবিএ ডিগ্রিধারী মি. সুমনকে বিনা মূলধনে প্রতিষ্ঠানে অংশীদার করা হয়। মি. সুমন দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে থাকে। কিন্তু আকস্মিক দুর্ঘটনায় মি. সুমন মৃত্যুবরণ করেন।

ক. প্রতিবন্ধ অংশীদার কে?

খ. অংশীদারি ব্যবসায়ে পৃথক সত্তা থাকে না কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের মি. সুমন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির কোন ধরনের পরিসমাপ্তি হতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

JB_2021
Views: 474Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০৪ঃ অংশীদারি ব্যবসায়