Questions in this chapter
দৃশ্যকল্প-১ : শিক্ষক হলেন তিনি যিনি শিক্ষকতা করেন।
দৃশ্যকল্প-২ : পাপ নয় পুণ্য।
দৃশ্যকল্প-৩: চরিত্র হয় মানবজীবনের মুকুট।
ক. যৌক্তিক সংজ্ঞা কাকে বলে?
খ. যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে নামবাচক শব্দ ব্যবহার করা যায় না কেন?
গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার যে অনুপপত্তি ঘটেছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১ : সংস্কৃতি হয় একটি জাতির দর্পণ।
দৃশ্যকল্প-২: পৃথিবী নয় নক্ষত্র।
ক. সংজ্ঞেয় পদ কাকে বলে?
খ. বর্ণনা বৈজ্ঞানিক প্রক্রিয়া নয় কেন? ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটি যথার্থ সংজ্ঞা নয়— তুমি কি এ বক্তব্যের সাথে একমত পোষণ কর? যুক্তি দাও।
দৃশ্যকল্প-১ : সুখ হলো দুঃখের অভাব।
দৃশ্যকল্প-২ : মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত প্রাণী।
দৃশ্যকল্প-৩ : মানুষ হয় প্রাণী। ক. বাহুল্য সংজ্ঞা কাকে বলে?
খ. পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন?
গ. ১ম দৃশ্যকল্পে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে?
ঘ. উদ্দীপকের ২য় ও ৩য় দৃশ্যকল্পে যে দুটি নিয়মের অনুপপত্তি ঘটেছে সেগুলো বিশ্লেষণ করো।
শ্রেণিশিক্ষক ক্লাসের শিক্ষার্থীদের মানুষ পদটিকে সংজ্ঞায়িত করতে বললেন। রানা বললো, মানুষ
হলো বুদ্ধিমান জীব। পলি বললো, সামাজিক ও বিবেকবান সত্তা। আনিস বললো, মানুষ হলো জীব। ক. যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি উল্লেখ করা হয়?
খ. সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে আনিসের সংজ্ঞাটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের রানা এবং পলির বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
নয়ন বললো, “মানুষ হলো জীব”। সুমি বললো, “না, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব"। ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে?
গ. উদ্দীপকে সুমির বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ঘ. উদ্দীপকে নয়ন ও সুমির প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করো।
দৃশ্য-১ : শিক্ষক হলো শিক্ষক।
দৃশ্য-২: বৃক্ষ নয় জড়। ক. যৌত্তিক সংজ্ঞার অংশ কয়টি?
খ. দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি বলতে কী বোঝ ?
গ. উদ্দীপকের দৃশ্য-১ এর সংজ্ঞাটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় করো।
ঘ. দৃশ্য-২-এর সংজ্ঞাটিকে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
দৃষ্টান্ত-১: রয়েল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের রাজা।
দৃষ্টাস্ত-২: দিনাজপুর, রাসেল।
ক. যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি?
খ. বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি বলতে কী বোঝ?
গ. দৃষ্টান্ত-১ এর সংজ্ঞাটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় করো।
ঘ. 'দৃষ্টান্ত-২ এর পদগুলো সংজ্ঞার অযোগ্য'— এ সম্পর্কে তোমার মত দাও।
রোদেলা তার বন্ধু কনককে বললো, “উট হয় মরুভূমির জাহাজ।” রোদেলার কথা শুনে কনক গ্রাম সম্পর্কে বললো, “কোনো গ্রাম নয় অসুন্দর।” ক. যৌক্তিক সংজ্ঞা কাকে বলে ?
খ. যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে কী বোঝ ?
গ. উদ্দীপকে রোদেলার বক্তব্যে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে রোদেলা ও কনক এর বক্তব্যে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার তুলনামূলক বিশ্লেষণ করো।
মৃদুল তার বন্ধু সোহানকে বললো, “মনুষ্য হইল হর্ষ, ক্লেশ, লাঞ্ছিত, বোধশক্তিসম্পন্ন দেহান্ত
জীবাত্মা।” মৃদুলের কথা শুনে সোহান বললো, “মানুষ হয় সৃষ্টির মুকুট।”
ক. বাহুল্য সংজ্ঞা কী?
খ. সংজ্ঞা ও বর্ণনা এক নয় কেন?
গ. উদ্দীপকে মৃদুলের বক্তব্যে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মৃদুল ও সোহানের বক্তব্যে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার তুলনামূলক আলোচনা করো।
দৃশ্যকল্প-১: জীবিত নয় মৃত।
দৃশ্যকল্প-২ : শীতকালীন সবজি ফুলকপি ও মূলা।
দৃশ্যকল্প-৩: কার্বন-ডাই-অক্সাইড হয় গ্যাস।
ক. সংজ্ঞার্থ পদ কী?
খ. বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ব্যাখ্যা করো।
ঘ. যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প- ও দৃশ্যগ এ অনুপপত্তিগুলোর তুলনামূলক আলোচনা করো।
দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষায় যুক্তিবিদ্যার একটি প্রশ্নে 'মানুষ' পদের সংজ্ঞা লিখতে বলা হয়।
পরীক্ষার উত্তরপরে মামুন, সুমন ও রাশেদ নিম্নের তিনটি উত্তর লিখল।
মামুন : “মানুষ হলো জীব।”
সুমন : "মানুষ হলো মনুষ্যজাতীয় জীব“
রাশেদ : "মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন সভ্য জীব।"
ক. সংজ্ঞা কী?
খ. সব পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যায় না কেন?
গ. উদ্দীপকে সুমন প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেতে? ব্যাখ্যা করো।
ঘ. মামুন ও রাশেদ প্রদত্ত সংজ্ঞায় পাঠ্যপুস্তকের যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে তা বিশ্লেষণ করো।
আব্দুল লতিফ গ্রামের একজন কৃষক। তিনি একটি হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য জেলা জজ আদালতে গেলেন। আদালতের কাঠগড়ায় ওঠার পর বিজ্ঞ জজ সাহেব তাকে ঘটনার সত্যতা স্বীকার করতে বললেন। জনাব আব্দুল লতিফ ঘটনাটি যেভাবে দেখেছিলেন সেভাবে উপস্থাপন করলেন। তার সাক্ষ্যের মাধ্যমে বিজ্ঞ জজ সাহেব প্রকৃত ঘটনা বুঝতে পারেন এবং আসামীদের মৃত্যুদণ্ড প্রদান করেন। ক. জাত্যর্থ কী?
খ. বর্ণনায় কোনো পদের কোন কোন গুণের উল্লেখ করা হয় এবং কেন?
গ. উদ্দীপকে আব্দুল লতিফের সাক্ষ্য যুক্তিবিদ্যার কোন বিষয়টি প্রকাশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে যৌক্তিক সংজ্ঞার কোন কোন ক্ষেত্রে বৈসাদৃশ্য লক্ষ করা যায়? বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী।
দৃশ্যকল্প-২: যিনি দেশ পরিচালনা করেন তাকে রাজা বলা হয়। তিনি প্রজাদের মঙ্গল কামনা করেন।
ক. বাহুল্য সংজ্ঞা কী?
খ. সুখ নয় দুঃখ — সংজ্ঞাটি সঠিক নয় কেন?
গ. দৃশ্যকল্প-১ এ কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর সম্পর্ক বিশ্লেষণ করো।
কলেজের কম্পিউটার ল্যাবে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় আরিফ স্বপনকে বললো, “বিদ্যুৎ কী?” উত্তরে স্বপন বললো যে, বিদ্যুৎ হলো বৈদ্যুতিক চার্জের প্রবাহ। আরিফ বললো, তোমার উত্তর হয়নি। কারণ বিদ্যুৎ হলো দুটি জিনিসের ঘর্ষণ দ্বারা সৃষ্ট প্রবাহ যার ফলে বৈদ্যুতিক বাতি, পাখা, কম্পিউটার ও টেলিভিশন চলে। তাদের বন্ধু শাফি বললো, তোমাদের বক্তব্যের বাইরেও বিশ্বসভার কতকগুলো অপরিহার্য ধারণা আছে যাদের সংজ্ঞায়িত করা যায় না। ক. পরতম জাতি কী?
খ. যৌক্তিক সংজ্ঞার দুটি উদ্দেশ্য লেখো।
গ. উদ্দীপকে শাফির বক্তব্য দ্বারা যৌক্তিক সংজ্ঞার কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে স্বপন ও আরিফের দ্বিতীয় বক্তব্যের পার্থক্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
শিক্ষক সুজনকে 'মানুষ' পদের সংজ্ঞা দিতে বললেন এবং সুজন বললো, “মানুষ হয় মনুষ্য জাতীয় জীব”। সোহেল বললো, “মানুষ হয় শিক্ষিত বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব”। শিক্ষক বললেন, “তোমাদের দুজনেরই উত্তর ভুল"।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. বৃহত্তম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন?
গ. উদ্দীপকে সুজনের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে সোহেলের সংজ্ঞা কি. যথার্থ? তোমার পাঠ্যবইয়ে আলোকে বিশ্লেষণ করো।
দৃষ্টান্ত-১: “ন্যায় তাকেই বলে যা অন্যায় নয় । “
দৃষ্টান্ত-২: “শৈশব হলো জীবনের প্রভাতকাল।”
ক. বর্ণনা বলতে কী বোঝ?
খ. মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন?
গ. দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃষ্টান্ত-২ এর যৌক্তিক সংজ্ঞাটি কি যথার্থ? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
দৃষ্টান্ত-১: সিংহ হলো বনের রাজা।
দৃষ্টান্ত-২: বই হলো বর্ণ, বাক্য সু-সজ্জিত ছাপা ও বাঁধাইকৃত কাগজের সমাহার।
দৃষ্টান্ত-৩: কবি হয় সৌন্দর্য ও আলোকের প্রচারক। ক. যৌক্তিক সংজ্ঞার সীমা কী?
খ. 'ঈশ্বর' এর সংজ্ঞা দেওয়া যায় না কেন?
গ. দৃষ্টান্ত-১ এ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো'।
ঘ. দৃষ্টান্ত-২ এবং ৩ এর মধ্যে কোনটি দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি? বিশ্লেষণ করো।
রাখী তার গানের শিক্ষকের নিকট গান শিখছিল। গানের শিক্ষক রাখীকে বললো, সংগীত সাধনার বিষয়। প্রতিদিন কম-বেশি সাধনা করবে। রাখীর ছোট ভাই নিলয় তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা সংগীত কী? জবাবে নিলয়ের বাবা নিলয়কে বোঝালো, “সংগীত হলো একটি দুর্মূল্য কোলাহল”। নিলয় এর অর্থ কিছুই বুঝল না। গানের শিক্ষক নিলয়কে বোঝালো, “সংগীত হলো সুর, তাল ও লয়ের একত্রিকরণ। ক. মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা দাও ।
খ. অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে?
গ. উদ্দীপকে নিলয়ের বাবা সংগীতের যে সংজ্ঞা দিয়েছেন তাতে কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে গানের শিক্ষকের দেওয়া সংজ্ঞাটি কি যথার্থ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
গ্রিক দার্শনিক প্লেটো মানুষ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, "মানুষ হলো পাখাবিহীন দ্বিপদী জীব। " কিন্তু যুক্তিবিদরা বলেছেন, “মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। “ ক. নেতিবাচক সংজ্ঞা কী ?
খ. একক বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না কেন ?
গ. উদ্দীপকে বর্ণিত মানুষ সম্পর্কে প্লেটোর ধারণাটি ব্যাখ্যা করে।
ঘ. উদ্দীপকে প্লেটো ও যুক্তিবিদদের ধারণার ইঙ্গিতকৃত বিষয় দুটি পাঠ্যপুস্তকের আলোকে তুলনা করো।
দৃশ্যকল্প-১: পরীক্ষা নিয়ন্ত্রক হলেন যিনি পরীক্ষাসমূহ নিয়ন্ত্রণ করেন।
দৃশ্যকল্প-২: কবি হয় মাধুর্য ও আলোকের প্রচারক। ক. বাহুল্য সংজ্ঞা কী?
খ. পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন?
গ. দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়ের সঙ্গে দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে তুলনা করো।