Questions in this chapter
সংজ্ঞায় কোনটি পরিহারযোগ্য?
i. রূপক ভাষা
ii. দুর্বোধ্য ভাষা
iii. সহজ-সরল ভাষা
নিচের কোনটি সঠিক?
যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে করা সম্ভব—
i. শব্দের ভাণ্ডার বাড়ানো
ii. পদের দ্ব্যর্থকতা পরিহার
iii. পদের অর্থ অস্পষ্ট করা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
সৃজনশীলতা সম্পর্কে বলতে গিয়ে জাহিন বললেন, সৃজনশীলতা হলো কিছু জটিল মানুষের মস্তিষ্ক নিংড়ানো গুরুগম্ভীর চিন্তার সমন্বয়ে গঠিত কোনো বিষয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা। একথা শুনে নাহিদ বললো, 'মানুষ হলো সৃজনশীলতাসম্পন্ন বুদ্ধিমান প্রাণী।'
উদ্দীপকে সৃজনশীলতা সম্পর্কে জাহিদের বক্তব্য নির্দেশ করে —
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
সৃজনশীলতা সম্পর্কে বলতে গিয়ে জাহিন বললেন, সৃজনশীলতা হলো কিছু জটিল মানুষের মস্তিষ্ক নিংড়ানো গুরুগম্ভীর চিন্তার সমন্বয়ে গঠিত কোনো বিষয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা। একথা শুনে নাহিদ বললো, 'মানুষ হলো সৃজনশীলতাসম্পন্ন বুদ্ধিমান প্রাণী।'
উদ্দীপকে জাহিদ ও নাহিদের বক্তব্যের পার্থক্য হলো —
i. জটিল
ii. বাহুল্য
iii. রূপক
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
কক্সবাজারকে উপস্থাপনা করতে গিয়ে এক ছাত্র লিখল 'কক্সবাজার অত্যন্ত স্বাস্থ্যকর স্থান, এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত এখানে অবস্থিত’।
উদ্দীপকে কক্সবাজারকে উপস্থাপনার ক্ষেত্রে আশ্রয় নেয়া হয়েছে কোনটির?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
কক্সবাজারকে উপস্থাপনা করতে গিয়ে এক ছাত্র লিখল 'কক্সবাজার অত্যন্ত স্বাস্থ্যকর স্থান, এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত এখানে অবস্থিত’।
উদ্দীপকে উল্লেখিত স্থানটিকে সুস্পষ্টভাবে উপস্থাপনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে—
i. আসন্নতম জাতির ক্ষেত্রে
ii. বিভেদক লক্ষণের ক্ষেত্রে
iii. অবান্তর লক্ষণের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
দৃশ্যকল্প-১: গাছ হয় উদ্ভিদ
দৃশ্যকল্প-২: চরিত্র মানব জীবনের মুকুট।
দৃশ্যকল্প-৩: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।
ক. নঞর্থক সংজ্ঞা কী?
খ. স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?
গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? নিয়মসহ ব্যাখ্যা করো।
ঘ. যৌক্তিক সংজ্ঞার আলোকে দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এর মধ্যে তুলনা বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।
দৃশ্যকল্প-২: বেদনা হয় আনন্দের অভাব।.
দৃশ্যকল্প-৩: সিংহ হলো বনের রাজা।
ক. বাহুল্য সংজ্ঞা কাকে বলে?
খ. মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-২ এ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞাগত যে পার্থক্য রয়েছে তা বিশ্লেষণ করো।
তথ্য-১: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ জীব।
তথ্য-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।
তথ্য-৩: মানুষ হয় সৃষ্টির মুকুট।
ক. সংজ্ঞেয় পদ কী?
খ. পরম নিয়মকে সংজ্ঞায়িত করা যায় না কেন?
গ. তথ্য-৩ এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. তথ্য-১ এবং তথ্য-২ এর মধ্যে কোনটি যৌক্তিক সংজ্ঞা? যুক্তি দাও।
দৃশ্যকল্প-১: পাখি নয় পশু।
দৃশ্যকল্প-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।
দৃশ্যকল্প-৩: বাঘ হলো বন্যপ্রাণী। অনেকটাই বিড়ালের মতো তবে আকারে অনেক বড়।
ক. বাহুল্য সংজ্ঞা কী?
খ. নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন?
গ. দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য করো।
দৃশ্যপট-১: সংগীত হয় গীত।
দৃশ্যপট-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন সৃজনশীল জীব।
দৃশ্যপট-৩: জলপাই হয় একটি ফল।
ক. সংজ্ঞেয় পদ কী?
খ. সংজ্ঞায় জটিল প্রকৃতির ভাষা ব্যবহার করলে কোন অনুপপত্তি ঘটে?
গ. দৃশ্যপট-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩ যৌক্তিক সংজ্ঞার আলোকে বিশ্লেষণ করো।
দৃষ্টান্ত-১: দেহ হলো আত্মার আধার।
দৃষ্টান্ত-২: গরু হয় চতুষ্পদ প্রাণী।
দৃষ্টান্ত-৩: মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন ও বিচারক্ষম জীব।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন?
গ. দৃষ্টান্ত-১ এ সংঘটিত অনুপপত্তিটি ব্যাখ্যা করো।
ঘ. দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
দৃষ্টান্ত-১: কেঁচো হয় কৃষকের লাঙ্গল।
দৃষ্টান্ত-২: শিক্ষক হয় শিক্ষাদানকারী পরোপকারী বুদ্ধিমান জীব।
ক. সংজ্ঞেয় পদ কী?
খ. চক্রক সংজ্ঞা বলতে কী বোঝ?
গ. দৃষ্টান্ত-১ এর সংজ্ঞাটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় করো।
ঘ. দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটিকে মূল্যায়ন করো।
তথ্য-১: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত প্রাণী।
তথ্য-২: ছাত্র হয় শিক্ষার্থী।
তথ্য-৩: বেদনা নয় আনন্দদায়ক।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?
গ. তথ্য-১ কোন ধরনের সংজ্ঞা? ব্যাখ্যা করো।
ঘ. তথ্য-২ ও তথ্য-৩ এর মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
দৃশ্যপট-১: একতা হলো বিভেদের অনুপস্থিতি।
দৃশ্যপট-২: অনামিকা তার মাকে বললো, "সুখ-দুঃখ নিয়ে আমাদের জীবন। সব কিছুই সৃষ্টিকর্তার ওপর নির্ভর করে। তিনি চাইলেই অসুস্থকে সুস্থ করে তুলবেন।"
ক. রূপক সংজ্ঞা কাকে বলে?
খ. সংজ্ঞা ও বর্ণনা এক নয় কেন?
গ. দৃশ্যপট-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যপট-২ এ দাগকৃত শব্দগুলোতে যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে? বিশ্লেষণ করো।
দ্বাদশ শ্রেণির দুইজন শিক্ষার্থী মাইশা ও কুয়াশা তাদের পাঠ্যবিষয় নিয়ে আলোচনা করছিল। প্রথমে মাইশা কুয়াশাকে সুখী মানুষ পদটির সংজ্ঞা দিতে বললো। কুয়াশা বললো, সুখী মানুষ হয় এমন যার কোনো দুঃখ নাই। এর পর কুয়াশা মাইশাকে দ্রব্য, আনন্দ পদ দুটিকে সংজ্ঞায়িত করতে বললো। উত্তরে মাইশা বললো, এই পদগুলো সংজ্ঞার অযোগ্য।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. রূপক সংজ্ঞা বলতে কী বোঝ?
গ. কুয়াশার সংজ্ঞায় সংঘটিত অনুপপত্তিটি আলোচনা করো।
ঘ. মাইশার উত্তরের সঙ্গে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সামিয়া একটি বই পড়ছে। বইটিতে বিভিন্ন প্রাণীর পরিচয় লেখা আছে। সেখানে হাতি সম্পর্কে বলা হয়েছে, হস্তী হলো প্রচণ্ডমত্ত চতুষ্পদ দেহধারী এক প্রকার আত্মা। বিড়াল সম্পর্কে বলা হয়েছে, বিড়াল হয় কালো রং বিশিষ্ট একটি জীব।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. সংজ্ঞার সাথে বর্ণনার সুস্পষ্ট পার্থক্য রয়েছে- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'হাতি' সম্পর্কে দেওয়া সংজ্ঞাটিতে কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'বিড়াল' এর সংজ্ঞায়ন যে অনুপপত্তি দোষে দুষ্ট পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী।
দৃশ্যকল্প-২ : পরাধীনতা হচ্ছে স্বাধীনতার অভাব।
ক. অব্যাপক সংজ্ঞা কাকে বলে?
খ. চক্রক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে?
গ. দৃশ্যকল্প-১ ব্যাখ্যা করো।
ঘ, 'দৃশ্যকল্প-২ দৃশ্যকল্প-১ এর ত্রুটিপূর্ণ রূপ' – বিশ্লেষণ করো।
যুক্তি-১: "বিদ্যা হলো জীবনের আলো।”
যুক্তি-২ : 'মানুষ হ্যা এমন প্রাণী যে কথা বলতে পারে।’
ক. যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি?
খ. যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে নামবাচক শব্দ ব্যবহার করা যায় কেন?
গ. যুক্তি-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. যুক্তি-২ এ যে বিষয়টি প্রতিফলিত হয়েছে যৌক্তিক সংজ্ঞার সাথে তার পার্থক্য নির্ণয় করো।
দৃশ্যকল্প-১: তিমি হয় জলজ প্রাণী।
দৃশ্যকল্প- ২ : গোলাপ ফুলের গাছ হয় বর্ষজীবী, এর ডালপালাগুলো তীক্ষ্ম কাঁটাযুক্ত। এর ফুলগুলো দেখতে সুন্দর ও সুগন্ধযুক্ত। আমাদের দেশে লাল, সাদা, ও হলুদ রংয়ের গোলাপ পাওয়া যায়।
ক. যৌক্তিক সংজ্ঞা কী ?
খ. ঢাকা বিশ্ববিদ্যালয় হয় প্রাচ্যের অক্সফোর্ড - সংজ্ঞাটি কেন যর্থাথ নয়? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এ কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর বিষয়টির সাথে যৌক্তিক সংজ্ঞার পার্থক্য বিশ্লেষণ করো।