BB_2022
কলেজের কম্পিউটার ল্যাবে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় আরিফ স্বপনকে বললো, “বিদ্যুৎ কী?” উত্তরে স্বপন বললো যে, বিদ্যুৎ হলো বৈদ্যুতিক চার্জের প্রবাহ। আরিফ বললো, তোমার উত্তর হয়নি। কারণ বিদ্যুৎ হলো দুটি জিনিসের ঘর্ষণ দ্বারা সৃষ্ট প্রবাহ যার ফলে বৈদ্যুতিক বাতি, পাখা, কম্পিউটার ও টেলিভিশন চলে। তাদের বন্ধু শাফি বললো, তোমাদের বক্তব্যের বাইরেও বিশ্বসভার কতকগুলো অপরিহার্য ধারণা আছে যাদের সংজ্ঞায়িত করা যায় না। ক. পরতম জাতি কী?খ. যৌক্তিক সংজ্ঞার দুটি উদ্দেশ্য লেখো।গ. উদ্দীপকে শাফির বক্তব্য দ্বারা যৌক্তিক সংজ্ঞার কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে স্বপন ও আরিফের দ্বিতীয় বক্তব্যের পার্থক্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...