JB_2022
ExamExamExam Logo
HSC - যুক্তিবিদ্যা ২য় পত্রঅধ্যায়-০১ঃ যৌক্তিক সংজ্ঞাAll Topics

আব্দুল লতিফ গ্রামের একজন কৃষক। তিনি একটি হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য জেলা জজ আদালতে গেলেন। আদালতের কাঠগড়ায় ওঠার পর বিজ্ঞ জজ সাহেব তাকে ঘটনার সত্যতা স্বীকার করতে বললেন। জনাব আব্দুল লতিফ ঘটনাটি যেভাবে দেখেছিলেন সেভাবে উপস্থাপন করলেন। তার সাক্ষ্যের মাধ্যমে বিজ্ঞ জজ সাহেব প্রকৃত ঘটনা বুঝতে পারেন এবং আসামীদের মৃত্যুদণ্ড প্রদান করেন। ক. জাত্যর্থ কী?খ. বর্ণনায় কোনো পদের কোন কোন গুণের উল্লেখ করা হয় এবং কেন?গ. উদ্দীপকে আব্দুল লতিফের সাক্ষ্য যুক্তিবিদ্যার কোন বিষয়টি প্রকাশ করে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে যৌক্তিক সংজ্ঞার কোন কোন ক্ষেত্রে বৈসাদৃশ্য লক্ষ করা যায়? বিশ্লেষণ করো।

Loading answers...