Questions in this chapter
"সোনালী ব্যাংক লি. দিনাজপুরের বাশেরহাটে একটি শাখা স্থাপনের প্রকল্প গ্রহণ করল"- এটি কি ধরনের পরিকল্পনা?
নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা নয়?
কোনটি একার্থক পরিকল্পনা নয়?
কোন ধরনের পরিকল্পনায় নমনীয়তার অভাব লক্ষ্য করা যায়?
ব্যবস্থাপনায় কোন কাজের সাথে মনস্তাত্বিক বিষয় গভীরভাবে জড়িত?
লিপা এপারেলস পাঁচ বছরের জন্য ১০% বিক্রয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে উৎপাদন ও বিক্রয় বিভাগ প্রথম বছর ভালো ফল পেলেও করোনা মহামারীর কারণে দ্বিতীয় বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এই প্রেক্ষাপটে এপারেলসটি তাদের পরিকল্পনাকে ঢেলে সাজিয়েছে। বর্তমানে লিপা এপারেলসের বিক্রয় হার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে।
ক. পরিকল্পনার আঙিনা কী?
খ. পরিকল্পনার সাথে উদ্দেশ্যের কী সম্পর্ক রয়েছে?
গ. উদ্দীপকে উল্লিখিত পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. "উত্তম পরিকল্পনার একটি বিশেষ বৈশিষ্ট্যই লিপা এপারেলসের বর্তমান কাঙ্ক্ষিত বিক্রয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে”– বিশ্লেষণ করো।
চট্টগ্রামের রাবতা সিস্টার্স লিমিটেড ঢাকার পল্লবীতে নতুন একটি বুটিক খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য মূলধনের উৎস নির্ধারণ ও সুযোগ-সুবিধা যাচাই-বাছাই সম্পন্ন করেছে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তারা পল্লবী ছাড়া অন্য কোনো এলাকাকে বিবেচনায়। নেয়নি। ফলে তীব্র প্রতিযোগিতামূলক নতুন বাজারে তাদের টিকে থাকা মুশকিল হচ্ছে।
ক. প্রধান কর্মসূচি কী?
খ. "পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি" ব্যাখ্যা করো ।
গ. রাবতা সিস্টার্স লি.-এর নতুন বুটিক স্থাপনের সিদ্ধান্তটি ব্যবস্থাপনার কোন কাজকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।'
ঘ. উদ্দীপকে বর্ণিত সুনির্দিষ্ট ব্যবস্থাপকীয় কাজটির বিশেষ একটি ধাপ বিবেচনা না করায় রাবতা সিস্টার্সের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে— বিশ্লেষণ করো।
সেঞ্চুরি নিটিংওয়্যার দীর্ঘদিন ধরে সফলতার সাথে পণ্য উৎপাদন করে আসছে। তারা তাদের লক্ষ্যমাত্রা বরাবর অর্জন করে। এসেছে। বর্তমানে তাদের সাপ্তাহিক এক হাজার একক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কিন্তু গত মাসে কয়েকটি মেশিনে ত্রুটি দেখা দিলে সেগুলো পরিবর্তন করে নতুন মেশিন পুনঃস্থাপন করা হয়। সার্বিক দিক বিবেচনা করে সাপ্তাহিক এক হাজার এককের পরিবর্তে তা এক হাজার তিনশত এককে পুনঃনির্ধারণ করা হয়।
ক. পরিকল্পনা কী?
খ. 'উত্তম পরিকল্পনায় নমনীয়তা বজায় থাকে'- ব্যাখ্যা করো।
গ. সেঞ্চুরি নিটিংওয়্যার প্রকৃতিগত কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য অনুসারে নতুন নির্ধারিত একক কি গ্রহণযোগ্য? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো।
একটি জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্যসারিতে নতুন একটি পণ্য যোগ করতে ইচ্ছুক এবং তারা বাজার যাচাই করে কন্ডিশনার বাজারজাতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি বাজারে প্রবেশের কৌশল হিসেবে সরাসরি প্রতিষ্ঠানের নামে মিনিপ্যাক কন্ডিশনার অথবা Buy one get one free অর্থাৎ তাদের একটি মিনিপ্যাক শ্যাম্পুর সাথে একটি মিনিপ্যাক কন্ডিশনার বিনামূল্যে এক মাস বিক্রয়ের বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করছে।
ক. একার্থক পরিকল্পনা কী?
খ. 'উত্তম পরিকল্পনার ফলে ব্যয় ও অপচয় হ্রাস পায়'- ব্যাখ্যা। করো ।
গ. প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের কোন ধাপে অবস্থান করছে? ব্যাখ্যা করো ।
ঘ. প্রতিষ্ঠানটি কি প্রতিযোগিতা মোকাবিলা করতে সক্ষম হবে। তোমার মতামত দাও ।
জনাব মোহন জিএস ট্রেডার্স-এর মালিক। তিনি বিশ্বের চলমান সংকটসমূহ বিবেচনা না করেই ২০২০ সালে পূর্বের বছরের চেয়ে ২০% বিক্রি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি এটিকে একটি উত্তম পরিকল্পনা হিসেবে বিবেচনা করেন। কিন্তু ২০২০ সালের শুরুর দিকেই কোভিড-১৯ ভাইরাসের কারণে বিভিন্ন ধরনের বিধি-নিষেধ আরোপিত হয়। এছাড়াও তিনি বিক্রয়যোগ্য পণ্য ক্রয় করতে পারেননি। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয় ।
ক. স্বল্পমেয়াদি পরিকল্পনা কী?
খ. কর্মীসংস্থান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কেন?
গ. জনাব মোহন পরিকল্পনা প্রণয়নে কোন বিষয়টি বিবেচনা
করেননি? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত সফলতা অর্জনে করণীয় বিশ্লেষণ করো।
জনাব সোহান বাংলাদেশের একজন পোশাক রপ্তানিকারক। তিনি ইউরোপের একটি দেশ থেকে বিভিন্ন ডিজাইনের পোশাক রপ্তানির বড় আকারের একটি ফরমায়েশ পান। তিনি তার প্রতিষ্ঠানের সামর্থ্য এবং কর্মীদের মান ও অবস্থা বিবেচনা করে প্রস্তাবটি গ্রহণ করেন এবং ফরমায়েশকৃত পোশাক সরবরাহের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করে সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে সক্ষম হন।
ক. সামগ্রিক পরিকল্পনা কী?
খ. পরিকল্পনায় আঙিনা স্থাপন জরুরি কেন? ব্যাখ্যা
গ. উদ্দীপকে জনাব সোহানের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিভেদে করো। কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে জনাব সোহানের ব্যবসায়ে সফলতার কারণ বিশ্লেষণ করো।
বৃহত্তর ফরিদপুর, যশোর, বরিশাল ও খুলনা অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার 'পদ্মা সেতু' নির্মাণের প্রকল্প গ্র করে। নদীর নাব্যতা ও প্রাকৃতিক কিছু কারণে নির্দিষ্ট মেয়াদে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় শঙ্কা দেখা দেয়। ফলে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনা হয়। আশা করা হচ্ছে অতি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হয়ে ২০২২ সালের মধ্যে সেতুটি সাধারণের জন্য উন্মুক্ত হবে। যা দক্ষিণ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ক. পরিকল্পনা কী?
খ. একার্থক পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'পদ্মা সেতু' প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো ।
ঘ. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকে সেতু নির্মাণ কার্য সম্পন্ন হতে চলেছে— ব্যাখ্যা করো।
মেঘনা লি. ২০২৩ সালে ১৫% বিক্রয় বৃদ্ধি করতে চায়। সে লক্ষ্যে কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব আফতাব উদ্দিন সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপকগণের মাধ্যমে উৎপাদন, ক্রয়, বাজারজাতকরণ, বিক্রয়, অর্থ ও মানবসম্পদ বিভাগে আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করেন। পরবর্তীতে তিনি ব্যবসায়ের কাজ সম্প্রসারণের জন্য পণ্য সারিতে আরও পাঁচটি পণ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. স্থায়ী পরিকল্পনা কী?
খ. পরিকল্পনার প্রাথমিকতা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. জনাব আফতাব উদ্দিন সংগঠন কাঠামোভিত্তিক কোন ধরনের
পরিকল্পনা প্রণয়ন করেন? ব্যাখ্যা করো।
ঘ. পণ্য সারিতে আরও পাঁচটি পণ্য অন্তর্ভুক্তি কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।
মি. মোতলেবুর রহমান ভোগ্য পণ্য উৎপাদনকারী। প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠান বিভিন্ন গুঁড়া মসলা, তেল বাজারজাত করে। তিনি লক্ষ করলেন বর্তমানে তার মতো অনেক প্রতিষ্ঠান বাজারে ব্যবসায় করছে। বাজারে টিকে থাকার জন্য তিনি উত্তম পরিকল্পনার গুরুত্ব অনুভব করলেন। তাই তিনি ভবিষ্যৎ বাজার পরিস্থিতি, বিক্রয়ের পরিমাণ, মূল্য, উৎপাদন ব্যয়, মজুরির হার ও করনীতি বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করলেন। ফলে প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে ভালো করছে।
ক. মধ্যমেয়াদি পরিকল্পনা কী?
খ. পরিকল্পনা একটি মানসিক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
গ. মি. মোতলেবুর রহমান পরিকল্পনা প্রণয়নে কোন বিবেচ্য বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. মোতলেবুর রহমানের পরিকল্পনা গ্রহণে ভবিষ্যতমুখীতাই প্রতিষ্ঠানের সফলতা এনেছে— তুমি কি একমত?
শুভ্রা একটি ইলেকট্রনিক্স কোম্পানির মহাব্যবস্থাপক। তার প্রতিষ্ঠান টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করে থাকে। প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে বিবেচনা করে, প্রধান প্রধান কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা করে থাকে। সময়ের পরিবর্তনের ফলে ক্রেতাদের চাহিদা ও রুচি দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উৎপাদন, ক্রয়, বিপণন, শ্রমিক-কর্মী প্রভৃতি বিভাগের পরিকল্পনার মধ্যে সমন্বয় করেন। এর ফলে শুভ্রা প্রতিষ্ঠান অনিশ্চয়তা ও পরিবর্তনশীলতা সহজে মোকাবিলা করতে পারে এবং সহজে সফলতা পাচ্ছে।
ক. স্থায়ী পরিকল্পনা কী?
খ. "পরিকল্পনা একটি বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া”- ব্যাখ্যা করো।
গ. সংগঠন কাঠামোর ভিত্তিতে শুভ্রার পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. শুভ্রার সফলতার পিছনে পরিকল্পনার গুরুত্বের কোন বিষয়টি অধিক ভূমিকা রেখেছে? মতামত দাও।
ABC নামের একটি ওষুধ কোম্পানি প্রতিষ্ঠার পর থেকেই লোকসান দিয়ে আসছে। নতুন নির্বাহী যোগদানের পর কোম্পানির বিভিন্ন বিভাগের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসেন। আগামী পাঁচ বছরের মধ্যে লোকসান কাটিয়ে মুনাফা অর্জনের লক্ষ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। সব বিভাগের কর্মীদের দায়িত্বশীল ভূমিকার কারণে চতুর্থ বছর প্রতিষ্ঠানটি এক কোটি টাকা মুনাফা অর্জন করে।
ক. একার্থক পরিকল্পনা কী?
খ. পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন?
গ. ওষুধ কোম্পানি কর্তৃক প্রণীত পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. পরিকল্পনার কোন গুণের কারণে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করতে সম্ভব হয়েছে বলে তুমি মনে করো? যুক্তি দাও ।
প্যারাগন লিমিটেড-এর উৎপাদন লক্ষ্যমাত্রা পরবর্তী পাঁচ বছরে বর্তমানের চেয়ে তিনগুণে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এজন্য নতুন যন্ত্রপাতি সংযোজনসহ প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা হয়। এতে কর্মীদের কাজের চাপ ও দায়িত্ব বেড়ে যাওয়ায় তারা তা আন্তরিকভাবে মেনে নিতে পারছে না। ফলে কর্মীদের কাজে ব্যাপক মাত্রায় অমনোযোগিতা প্রকাশ পায়। অবস্থাদৃষ্টে কর্তৃপক্ষ তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. স্বল্পমেয়াদি পরিকল্পনা কী?
খ. পরিকল্পনার আঙিনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা- উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পরিকল্পনার ব্যর্থতার কারণ উল্লেখপূর্বক সমাধানের উপায় বিশ্লেষণ করো।
মি. রাকিব ২০২০ সালে তার পোশাক কারখানার জন্য একটি উৎপাদন পরিকল্পনা তৈরি করেন। যাতে ২০২৪ সালে বর্তমানের চেয়ে ২৫% বেশি উৎপাদন লক্ষ্যমাত্রা স্থির করা হয়। কিন্তু ২০২১ সালে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন কম হয়। এমতাবস্থায় তিনি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নতুন মেশিন স্থাপন করে পরিকল্পনায় পরিবর্তন আনেন।
ক. পরিকল্পনা কী?
খ. একার্থক পরিকল্পনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি. রাকিবের উৎপাদন পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মি. রাকিবের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবর্তিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পরিকল্পনার যে বৈশিষ্ট্য ফুটে ওঠেছে তা বিশ্লেষণ করো।
মি. আলম সাভারে একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। 'নির্মাণ কাজে তিনি 'ED' কোম্পানির সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নেন। 'ED' কোম্পানির সিমেন্ট সংগ্রহে সমস্যা হলে তিনি 'KD' কোম্পানির সিমেন্ট দিয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বাড়ি নির্মাণ করতে যেয়ে 'ED' কোম্পানির সিমেন্ট না পেয়ে 'KD' কোম্পানির সিমেন্ট দিয়ে সময়মতো বাড়ি নির্মাণ করেন।
ক. মিশন কী ?
খ. পরিকল্পনার অজ্ঞান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি. আলমের বাড়ি নির্মাণ প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।
ঘ. প্রণীত পরিকল্পনার যে ধাপটি কাজে লাগিয়ে মি. আলম সময়মতো বাড়ি নির্মাণ করেছেন তা বিশ্লেষণ করো।
জনাব আ. রহমান পলিথিন ব্যাগ ও ঐ জাতীয় দ্রব্যাদি উৎপাদন ও বিপণন করে মুনাফা অর্জন করে আসছিলেন। কিন্তু এসব পণ্য নিষিদ্ধ হওয়ায় তিনি পাটজাত পণ্য উৎপাদন ও বিপণন শুরু করেন। তারা ব্যবসায়ে বেশ মুনাফা অর্জিত হয় এবং ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পায়।
ক. পরিকল্পনা কী?
খ. একার্থক পরিকল্পনা বলতে কী বোঝ?
গ. পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের কারণে জনাব আ. রহমানের ব্যবসায় পরিবর্তন করা সম্ভব হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব আ. রহমানের ব্যবসায়ের পরিবর্তনের যৌক্তিকতা মূল্যায়ন করো ।