DiB_2022
জনাব মোহন জিএস ট্রেডার্স-এর মালিক। তিনি বিশ্বের চলমান সংকটসমূহ বিবেচনা না করেই ২০২০ সালে পূর্বের বছরের চেয়ে ২০% বিক্রি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি এটিকে একটি উত্তম পরিকল্পনা হিসেবে বিবেচনা করেন। কিন্তু ২০২০ সালের শুরুর দিকেই কোভিড-১৯ ভাইরাসের কারণে বিভিন্ন ধরনের বিধি-নিষেধ আরোপিত হয়। এছাড়াও তিনি বিক্রয়যোগ্য পণ্য ক্রয় করতে পারেননি। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয় । ক. স্বল্পমেয়াদি পরিকল্পনা কী?খ. কর্মীসংস্থান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কেন? গ. জনাব মোহন পরিকল্পনা প্রণয়নে কোন বিষয়টি বিবেচনাকরেননি? ব্যাখ্যা করো। ঘ. প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত সফলতা অর্জনে করণীয় বিশ্লেষণ করো।
Loading answers...