Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

স্টার গ্রুপ নতুন একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী জমি কিনে ফ্যাক্টরি স্থাপন করলো। কর্মী নিয়োগ, যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহের পর ফ্যাক্টরি চালু করলো। পরিকল্পনামাফিক কার্যাবলি সম্পাদনের ফলে প্রথম বছরে প্রতিষ্ঠানটি সফলতা অর্জনে সক্ষম হলো। \\

ক. একার্থক পরিকল্পনা কী?

খ. শিল্প প্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?

গ. উদ্দীপকের স্টার গ্রুপ-এর নেওয়া পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্য ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. "উত্তম পরিকল্পনা লক্ষ্যার্জনে সহায়ক” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

DB_2021
BB_2021
Views: 221Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

জনাব সাদিক ভবিষ্যৎ পরিস্থিতি চিন্তা না করে সিলেট শহরে একটি জুস কারখানা স্থাপন করেন। সিলেটে আম উৎপন্ন হয় না। জুস তৈরির কাঁচামাল রাজশাহী অঞ্চল থেকে এনে জুস উৎপাদনে ব্যাপক খরচ পড়ায় তিনি লোকসানের সম্মুখীন হন। তাই তিনি ভবিষ্যতে কারখানাটি রাজশাহীতে স্থানান্তরের জন্য সার্বিক পরিকল্পনায় পরিবর্তন আনেন। আশা করছেন এবার তিনি সফল হবেন। \\

ক. প্রকল্প কী?

খ. ভিশন-২০২১ গুরুত্বপূর্ণ কেন?

গ. উদ্দীপকের জনাব সাদিক পরিকল্পনা প্রণয়নে কোন ধাপটি এড়িয়ে গেছেন? ব্যাখ্যা করো।

ঘ. " পরিকল্পনায় নমনীয়তা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক" উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

DB_2021
Views: 812Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

একটি নতুন বাড়ি নির্মাণের জন্য মিজান সাহেব তার বন্ধুর। ছেলের কাছ থেকে নকশা তৈরি করেন। এজন্য তিনি প্রয়োজনীয় অর্থের সংস্থানও করেন। নকশা অনুসারে কিছুদিনের মধ্যেই বাড়ি নির্মাণের কাজ শুরু হবে। নির্মাণ সামগ্রীর দর যাচাই করতে গিয়ে তিনি বুঝতে পারেন, তিনি যা প্রত্যাশা করেছিলেন ব্যয় তার চেয়ে অনেক বেশি হবে। তাই তিনি বাড়ি নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখেন। \\

ক. বিভাগীয় পরিকল্পনা কী?

খ. একার্থক পরিকল্পনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. প্রকৃতি অনুযায়ী উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. উল্লিখিত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকায় মিজান সাহেব বাড়ি তৈরির কাজ বন্ধ রাখেন? বিশ্লেষণ করো।

MB_2021
Views: 148Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

হাসিন এন্টারপ্রাইজ একটি বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান। এটি ক্রেতাদের নিয়মিত ২/১৫, N-৩০ শর্তে ধারে পণ্য বিক্রি করে। আগে ক্রেতারা বাটার সুযোগ গ্রহণ করলেও কোডিড পরিস্থিতির কারণে বর্তমানে পাওনা পরিশোধে ব্যর্থ হয়। কর্তৃপক্ষ যথাসময়ে পাওনা আদায়ের জন্য কয়েকজন কর্মী নিয়োগ দেয়। মাস শেষে। . সর্বোচ্চ পাওনা আদায়কারীকে 'Employee of the month' হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি বোনাসও দেয়। ফলে পাওনা আদায়ের, পরিমাণ দিন দিন বাড়ছে। \\

ক. মিশন কী?

খ. কার্যভিত্তিক পরিকল্পনা কোন স্তরের ব্যবস্থাপকগণ প্রণয়ন করে? ব্যাখ্যা করো।

গ. হাসিন এন্টারপ্রাইজ পণ্য বিক্রির ক্ষেত্রে কোন ধরনের পরিকল্পনা ব্যবহার করে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে পাওনা আদায়ে ব্যবস্থাপনার কোন কাজটি ইতিবাচক ভূমিকা রেখেছে? যুক্তিসহ ব্যাখ্যা করো।

RB_2021
Views: 645Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

একটি কলেজের অধ্যক্ষ মহোদয় কলেজের পহেলা বৈশাখ। উদযাপনের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করেন। সে মোতাবেক যথারীতি বৈশাখ উদযাপিত হয়। পাশাপাশি তিনি কলেজে ছাত্র ভর্তির জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে আগ্রহী যা অন্তত ১০ বছর পর্যন্ত ব্যবহৃত হবে। \\

ক. পরিকল্পনা আন্তিনা কী?

খ. পরিকল্পনা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে পহেলা বৈশাখ উদযাপনের জন্য গৃহীত পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ছাত্র ভর্তির জন্য মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন যৌক্তিক হবে? বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 711Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

মিসেস ফারজানা একজন সফল উদ্যোক্তা। ব্যবসায়ের শুরুতে কর্মীদের তিনি নিজে তদারকি করেন এবং বিচ্যুতি অনুযায়ী সংশোধনীর ব্যবস্থা নেন। কিন্তু ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়ায় তিনি সম্ভাব্য সুযোগ-সুবিধা ও প্রতিবন্ধকতা বিশ্লেষণ করে বিভিন্ন বিকল্প কর্মপন্থা চিহ্নিত করেন। এরপর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সর্বোত্তম করণীয় ঠিক করে সে অনুযায়ী উপায়-উপকরণ সংগ্রহ করেন।

\\

ক. নির্দেশনা কী?

খ. সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে মিসেস ফারজানা ব্যবসায়ের শুরুতে কোন কাজকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মিসেস ফারজানা ব্যবস্থাপনার যে কাজটি করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।

DiB_2021
Views: 165Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

'জারা গার্মেন্টস' ইউরোপের বিভিন্ন দেশে তার উৎপাদিত পণ্য। বিক্রি করে। আগামী তিন মাসে ২,০০,০০০ একক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ অভিমারী হওয়ায় সেখানকার বাজারে গার্মেন্টস পণ্যের চাহিদা কমে যায়। এমন পরিস্থিতিতে 'জারা গার্মেন্টস' উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে আনে এবং কর্মীদেরকে এর কারণ জানিয়ে দেয়। \\

ক. লক্ষ্য কী?

খ. পরিকল্পনার অঙ্গন বলতে কী বোঝায়?

গ. সময় বিবেচনায় 'জারা গার্মেন্টস' -এর পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে পরিকল্পনাটিকে একটি উত্তম পরিকল্পনা বলা যাবে কি না? তোমার মতামত দাও।

CB_2021
Views: 489Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

"নির্মাণ এন্টারপ্রাইজ' দেশীয় মটর পার্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি উৎপাদিত পণ্য শুধু দক্ষিণ আফ্রিকায় রপ্তানি করে এটি দেশের বাজারে কোনো পণ্য বিক্রি করে না। কিন্তু বাণিজ্য চুক্তি থাকায় দক্ষিণ আফ্রিকা চীনের জন্য তার দেশের বাজারে পণ্য রপ্তানি শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। চীনের পণ্য উন্নত ও সস্তা হওয়ায় সহজেই দক্ষিণ আফ্রিকার বাজার দখল করে নেয়। ফলে নির্মাণ এন্টারপ্রাইজ' তাদের পণ্যের একমাত্র বাজার হারায়। \\

ক. বাজেট কী?

খ. পরিকল্পনাকে চিন্তন-মনন প্রক্রিয়া বলা হয় কেন ?

গ. 'নির্মাণ এন্টারপ্রাইজ' পরিকল্পনা গ্রহণের শুরুতে কোন পদক্ষেপটি উপেক্ষা করেছেন? ব্যাখ্যা করো। ঘ. "বিকল্প নির্ধারণ ও মূল্যায়ন পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ" তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

CB_2021
Views: 836Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

তোমাদের কলেজে একটি হোস্টেল ভবন নির্মাণের জন্য একটি অবকাঠামো পরিকল্পনা প্রণয়ন করা হয়। কোভিড-১৯ এর পরিস্থিতি বিবেচনা করে ভবনটির নির্মাণ পরিকল্পনার স্যানিটেশন ব্যবস্থার অংশে কিছুটা পরিবর্তন আনা হয়।

\\

ক. স্বল্পমেয়াদি পরিকল্পনা কী?

খ. "পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি”- ব্যাখ্যা করো।

গ. তোমাদের কলেজে হোস্টেল ভবন নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।

ঘ. "আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ার কারণেই হোস্টেল ভবন নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আনা সম্ভব হয় " যুক্তিসহকারে বর্ণনা করো।

ChB_2021
Views: 818Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

পুরাতন ঢাকার জনাব করিম ও জনাব সামাদের পাশাপাশি বাইসাইকেলের শোরুম। তারা উভয়ে নগদ মূল্যে ও একদামে সাইকেল' বিক্রি করতেন। বর্তমানে করোনা মহামারির কারণে তাদের সাইকেল বিক্রি ব্যাপকভাবে কমে যায়। এই বিশেষ পরিস্থিতি মোকাবেলায় জনাব করিম তার বিক্রয় পরিকল্পনায় পরিবর্তন আনেন। এরপর তিনি নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও সাইকেল বিক্রি শুরু করেন। তাছাড়া তিনি অনলাইনেও সাইকেল সরবরাহের ব্যবস্থা করেন। ফলে তার বিক্রি আগের চেয়ে ভালো। অন্যদিকে, জনাব সামাদ এ ধরনের কোনো উদ্যোগ নেননি । ফলে তার বিক্রিও অনেক কম । \\

ক. লক্ষ্য কী?

খ. জোড়া মই শিকল নীতি বলতে কী বোঝায়? -

গ. উদ্দীপকে পরিকল্পনার কোন ধরনের সীমাবদ্ধতার কারণে জনাব সামাদের বিক্রি আশানুরূপ নয়? ব্যাখ্যা করো।

ঘ. উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে জনাব করিম এই বিশেষ পরিস্থিতিতেও ভালো অবস্থানে আছে উদ্দীপকের আলোকে তার যথার্থতা বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 541Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

প্রদত্ত ছক :

WXCCjKnj

ক. নিয়ন্ত্রণের উপযুক্ততার নীতি কী?

খ. উদ্দেশ্যের সাথে পরিকল্পনা কীভাবে সম্পর্কযুক্ত?

গ. উদ্দীপকে বর্ণিত ছকটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।

ঘ. ছকে বর্ণিত ব্যবস্থাপনার কাজটি 'B' চিহ্নিত বিষয়টি ছাড়াই সঠিকভাবে সম্পাদন করা যায়- তুমি কি একমত? মতামত দাও ।

MB_2021
Views: 343Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

মাহিন রিয়েল এস্টেট কোম্পানি চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় একটি ১০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেয়। বহুতল ভবনের প্রাথমিক কাজ সম্পাদন শেষে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ভবনের নকশা অনুমোদনের জন্য জমা দেয়। কিন্তু প্রস্তাবিত ভবনের সামনে পর্যাপ্ত রাস্তার জায়গা না থাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নকশাটি অনুমোদন না দিয়ে তাদেরকে ৫ তলা ভবন নির্মাণের পরামর্শ দেয়। পরবর্তীতে মাহিন কোম্পানি ৫ তলা ভবন নির্মাণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে নকশা জমা দিলে তা অনুমোদিত হয় ফলে প্রকল্পটির সফল বাস্তবায়ন সম্ভব হয়। \\

ক. প্রকল্প কোন ধরনের পরিকল্পনা?

খ. শিল্প প্রতিষ্ঠানের জন্য কার্যভিত্তিক সংগঠন উপযোগী কেন? ২

গ. উদ্দীপকে মাহিন কোম্পানির গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিভেদে কোন ধরনের? ব্যাখ্যা দাও।

ঘ. উদ্দীপকে বর্ণিত মাহিন কোম্পানির নতুন প্রকল্পটির সফল বাস্তবায়ন উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ করো।

SB_2021
Views: 28Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

জনাব শওকত একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ঢাকায় তার ব্যবসায়িক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকলেও নি জন্মস্থানের জন্য রয়েছে ভালোবাসা। তাই সামাজিক দায়বদ্ধতার ་ অংশ হিসেবে তিনি এলাকায় গড়াই নদীর ধারে একটি বিদ্যালয় 1 স্থাপনের পরিকল্পনা করেন। এলাকার সুবিধাবণ্ডিত শিশুরা বিনামূল্যে | এই বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যেতে পারবে বলে তিনি আশাবাদী। বিদ্যালয়টির কার্যক্রম ২০২০ সালে শুরু করার কথা থাকলেও বর্ষার - মৌসুমে স্কুলের জায়গা নদীতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে জনাব। শওকত স্কুলের জায়গা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বর্ষা মৌসুম শেষ হলে তিনি নির্মাণ কার্যক্রম শুরু করার পদক্ষেপ নেন ।

\\

ক. লক্ষ্য কী?

খ. কৌশলগত পরিকল্পনা বলতে কী বোঝ?

গ. জনাব শওকত কর্তৃক গৃহীত কাজটি কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।

ঘ. জনাব শওকত পরবর্তীতে যে পদক্ষেপ নেন তা পরিকল্পনার কোন নীতির প্রতিফলন ঘটায়? তোমার মতামত বিশ্লেষণ করো।

JB_2021
Views: 92Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

মি. রাহিদ একটি শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি তারপ্রতিষ্ঠানে ২০২০ সালের জন্য উৎপাদন লক্ষ্যমাত্রা বিগত বছরের তুলনায় উচ্চাভিলাসী চিন্তা করে ৪০% বাড়ানোর পরিকল্পনা করেন। ২০২০ সালের শুরুতে বৈশ্বিক মহামারির কারণে কিছু দক্ষ শ্রমিক চাকরি ছেড়ে চলে যায় এবং সঠিক সময়ে পর্যাপ্ত কাঁচামালের যোগান দিতে ব্যর্থ হয়। এ কারণে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এর ফলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। \\

ক. বাজেট কী?

খ. একার্থক পরিকল্পনা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে পরিকল্পনা প্রণয়নে কোন বৈশিষ্ট্য উপেক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. বর্তমান অবস্থা উত্তরণে প্রতিষ্ঠানটির করণীয় কী? যুক্তিসহ তোমার মতামত দাও ।

JB_2021
Views: 559Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

BRAND INC. একটি TV উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে 'ক' নামক দেশে ৫ লক্ষ পিস সাধারণ LED TV রপ্তানির সিদ্ধান্ত নেয়। কিন্তু ২০১৭ সালে 'ক' দেশে SMART TV - র চাহিদা বেড়ে যায়। এমতাবস্থায়, প্রতিষ্ঠানটি সাধারণ LED TV উৎপাদন ও রপ্তানি বাদ দিয়ে SMART TV. উৎপাদন ও বিপণনের সিদ্ধান্ত নেয়। এতে প্রতিষ্ঠানটি বাজার ধরে রাখতে সক্ষম হয়। \\

ক. একার্থক পরিকল্পনা কী?

খ. পরিকল্পনাকে অন্যান্য কাজের ভিত্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে ৫ লক্ষ পিস TV উৎপাদনের পরিকল্পনাটি মেয়াদভিত্তিক কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি অনুসরণ করে সময়ের সাথে তাল মিলাতে সক্ষম হয়েছে বলে তুমি মনে করো? যুক্তি দেখাও ।

BB_2021
Views: 604Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

বিটাক কোম্পানি তাদের সারা দেশের বাজারগুলোকে দখল, করার জন্য দেশের মোট বাজারকে কতগুলো অঞ্চলে ভাগ করে সে অনুযায়ী একেক অঞ্চলের জন্য একেক ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন। কোম্পানিটি অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে গৃহীত পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখে। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিকল্পনায় দ্রুত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারে। \\

ক. স্থায়ী পরিকল্পনা কী?

খ. পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন?

গ. উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে পরিকল্পনায় যে নীতিটি অনুসরণ করা হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।

DB_2019
SB_2019
Views: 790Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

বিক্রয় ব্যবস্থাপক হাসেম নিজের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেন। প্রতিষ্ঠানের বিক্রয়ের কাজ বারবার করতে হয়। তাই হাসেমকে সিদ্ধান্ত নিতে হয় তিনি নগদে না বাকিতে পণ্য বিক্রি করবেন। অভিজ্ঞতার আলোকে পারিপার্শ্বিকতা বিবেচনা করে তিনি বাকিতে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেন । \\

ক. সরলরৈখিক সংগঠন কী ?

খ. কমিটি সংগঠন কখন কার্যকর হয়?

গ. হাসেমের আচরণে ব্যবস্থাপনার কোন নীতিটি ফুটে ব্যাখ্যা করো। উঠেছে?

ঘ. হাসেম বিক্রির ক্ষেত্রে যে ধরনের স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেন তার কার্যকারিতা মূল্যায়ন করো।

DB_2019
DiB_2019
SB_2019
Views: 500Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও যশোর-খুলনা অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার 'পদ্মা সেতু' নির্মাণ প্রকল্প গ্রহণ করে। নদীর নাব্যতা ও প্রাকৃতিক কিছু কারণে নির্দিষ্ট মেয়াদে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ার শঙ্কা দেখা দেয়। ফলে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনতে হয়। আশা করা হচ্ছে অতি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হবে।

\\

ক. পরিকল্পনা কী?

খ. শিল্প প্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?

গ. উদ্দীপকের পদ্মা সেতু প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।

ঘ. উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের সেতু নির্মাণ কাজ সম্পন্ন হতে চলেছে, তার যথার্থতা মূল্যায়ন করো।

RB_2019
Views: 471Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের জন্য একটি বৃহৎ অবকাঠামোগত পরিকল্পনা। এ পরিকল্পনাটি শুধু পদ্মা সেতু নির্মাণেই অনুসৃত হবে। প্রাকৃতিক কারণে পদ্মা সেতুর নদীশাসন পরিকল্পনা ও নকশায় মাঝে মাঝে পরিবর্তন আনা হয়।

\\

ক. সিদ্ধান্ত গ্রহণ কী?

খ. কৌশলগত পরিকল্পনা কী? ব্যাখ্যা করো।

গ. পদ্মা সেতু নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।

ঘ. পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে পদ্মা সেতুতে পরিবর্তন আনা সম্ভব হয়েছে তার কার্যকারিতা মূল্যায়ন করো।

DiB_2019
Views: 774Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৩ঃ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
All Topics
View

শামিম পারফেক্ট ডেভলপার লি.-এর এমডি। তিনি শহরের প্রাণকেন্দ্রে অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা করেন। তার প্রকল্পের মেয়াদ ৩ বছর। তিনি ভবনের নকশা অনুমোদন নিয়ে কাজ শুরু করেন। দুই বছর পর বিদ্যমান ও সম্ভাব্য ক্রেতাদের চাহিদা বিবেচনা | ঝরে তিনি ভবনের ডিজাইনে কিছু পরিবর্তন আনেন। ফলে অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে যায়। \\

ক. লক্ষ্য কী?

খ. 'নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া' – ব্যাখ্যা করো।

গ. সময়ের ভিত্তিতে শামীমের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. পরিকল্পনার কোন নীতির কারণে শামীমের অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে গেল? বিশ্লেষণ করো।

CB_2019
Views: 174Answers: 0Bookmarks: 0Asked to solve: 0