VNSC_2022
ExamExamExam Logo
HSC - বাংলা ১ম পত্রউপন্যাসলালসালু

জুঁই মেডিক্যাল কলেজে পড়ে। ছুটি কাটাতে সে গ্রামের বাড়িতে গেছে। এমতাবস্থায় তার স্কুল পড়ুয়া এক আত্মীয়া ভীষণ অসুস্থ হওয়ায় সে দেখতে যায়। গিয়ে যা দেখে এক কথায় তা বর্ণনাতীত। সেই আত্মীয়াকে জিনে ধরেছে বলে তার বাবা-মা এক ওঝাকে ডেকে এনেছে ঝাড়ফুঁক করবার জন্য। ওঝার হাতে এক লম্বা ঝাড়ু দেখে জুঁই ঝাড়ফুঁকের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায়। কুসংস্কারাচ্ছন্ন সকলে তাকে অভিসম্পাত করে। জুঁই কোনো প্রতিউত্তর করে না। কারও কথায় কান না দিয়ে সেই অসুস্থ আত্মীয়াকে নিয়ে সে নিকটস্থ হাসপাতালে রওয়ানা দেয়।ক. কোন সড়ক ধরে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করে?খ. 'ধান দিয়া কী হইবো, মানুষের জান যদি না থাকে'— উক্তিটি কে, কার উদ্দেশ্যে, কেন করেছে?গ. উদ্দীপকের জুঁই চরিত্রটি উপন্যাসের কোন চরিত্রের প্রতিরূপ? কীভাবে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও।ঘ. “উদ্দীপকের ঘটনা 'লালসালু' উপন্যাসের হুবহু প্রতিচ্ছবি নয়, সমগ্র উপন্যাসের বিষয়বস্তুর ইঙ্গিত বহনকারী মাত্র”— উক্তিটি 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।

Loading answers...