DB_2018SB_2018DiB_2018JB_2018
দিনমজুর আবুল মিয়ার একমাত্র মেয়ে শাহানা। এখন সে বারো বছরের কিশোরী। চেহারাটা একটু রোগা বলে বরসটা তার কত, তা ঠিক বোঝা যায় না। শাহানা খুব চঞ্চল ও স্বাধীনচেতা স্বভাবের। সে উচ্ছল ও হাস্যমুখর। হঠাৎ একদিন পাশের গ্রামের রইচ ঘটক মধ্যবয়সি রহম আলী নামক এক পাত্রের সাথে শাহানার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। শাহানার পিতা অভাবের কথা ভেবে এই বিয়ের প্রস্তাবে রাজি হয়। কিন্তু শাহানার দু'চোখে বিস্ময় ও ক্ষোভ। তার স্বপ্নগুলো রহম আলীর আচরণে ও রূঢ়তায় বিচূর্ণ হয়ে যায়৷রু.. আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল?খ. ‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে'— ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের রহম আলী ও ‘লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য নির্ণয় করো।ঘ. “উদ্দীপকের শাহানা ও 'লালসালু' উপন্যাসের জমিলার ভাগ্য একই সূত্রে গাঁথা”— এ মন্তব্য কতটা গ্রহণযোগ্য? মূল্যায়ন করো।
Loading answers...