SB_2018DB_2018JB_2018DiB_2018
কাজীপুর গ্রাম থেকে শহর অনেকটা দূরে অবস্থিত। প্রকৃতি উদার হাতে এ অঞ্চলের মানুষকে শস্য ও সম্পদে সুখী রেখেছে। এ অঞ্চলের মানুষের দিন কাটে ফসলের খেতে, গৃহস্থালি কাজে, হাসি-উৎসবে ও প্রচলিত বিশ্বাসে। এ গ্রামের মাতব্বর ফরমান আলীর বাড়িতে এক পড়ন্ত বিকেলে মতলব মিয়া নামে অচেনা এক দরবেশের আগমন ঘটে। দুর্গম পথ পার হয়ে আসা মতলৰ মিয়ার চোখে-মুখে আশঙ্কা, উদ্বেগ ও স্বপ্নের বিচিত্র আভাস। সবার সামনে সে নিজেকে পির হিসেবে পরিচয় দিয়ে নানারকম অলৌকিক কর্মকাণ্ডের গল্প বলতে শুরু করে ।ক. ‘মরা মানুষ জিন্দা হয়' ক্যামনে'- উক্তিটি কার?খ. ‘গ্রামের মানুষ যেন রহিমারই অন্য সংস্করণ'— ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের মতলব মিয়া এবং 'লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত্মপ্রকাশে কতটা অভিন্ন? মূল্যায়ন করো। ঘ. “উদ্দীপকের গ্রামজীবন যেন 'লালসালু' উপন্যাসের গ্রামজীবনের খণ্ডিতরূপ”— এ মন্তব্য কতটা যৌক্তিক? মূল্যায়ন করো ।
Loading answers...