Questions in this chapter
কলেজ ছাত্রী 'ক' প্রতিদিন কলেজে আসা-যাওয়ার সময় বখাটে যুবকদের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হয়। তারা বাজে অঙ্গভঙ্গি ও অশ্লীল মন্তব্যের দ্বারা তাকে বিরক্ত করে।
ক. জলবায়ু পরিবর্তনে মূল কারণ কী?
খ. দুর্নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যে সামাজিক সমস্যার কথা বলা হয়েছে তার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
কামাল সাহেব দীর্ঘদিন থেকে জ্বর, কাশি এবং নিউমোনিয়াসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি লক্ষ করলেন তার ওজনও দিন দিন কমে যাচ্ছে এবং ক্রমাগত তিনি দুর্বল হয়ে যাচ্ছেন। হাসপাতালে ভর্তি হলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে জানান যে, তিনি একটি ভাইরাসজনিত প্রাণঘাতী ব্যাধিতে আক্রান্ত।
ক. ইভটিজিং কী?
খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত কামাল সাহেব কোন ধরনের রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
ঘ . উদ্দীপকে বর্ণিত রোগের বিস্তাররোধে নাগরিকের কী করণীয়? এ সম্পর্কে তোমার মতামত দাও।
'X' একজন সবজি চাষী। অতিরিক্ত মুনাফার লোভে তিনি অপরিপক্ক টমেটোতে ক্ষতিকর স্প্রে করে রং পরিবর্তন করেন। যা দেখতে অবিকল পাকা টমেটোর মতো মনে হয়।
ক. AIDS কী?
খ. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?..
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নাগরিক সমস্যার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত সমস্যা নিরসনে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? মতামত দাও।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, সৃষ্টি হচ্ছে নানাবিধ দুর্যোগ। পরিবর্তিত হচ্ছে
প্রকৃতি ও আবহাওয়া।
ক. ইভটিজিং কী?
খ. দুর্নীতির মূল কারণগুলো কী কী?
গ. উদ্দীপকে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, বাংলাদেশে তার প্রভাব বর্ণনা করো। -
ঘ. উক্ত পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় তোমার সুপারিশ লেখো
গোলাম মাহবুব একজন ব্যবসায়ী। তিনি প্রতিদিন তার পণ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। একবার ভ্রাম্যমাণ আদালত তাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের জন্য জরিমানাও করে।
ক. দুর্নীতি কাকে বলে?
খ. মানুষ কেন দুর্নীতি করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত গোলাম মাহবুবের কর্মকাণ্ড তোমার পঠিত কোন সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো ।
জনি পাঁচ বছর বয়সি একটি শিশু। তার চেহারা ও অবয়ব অন্যান্য শিশুদের মতো নয়। তার মধ্যে সীমাবদ্ধ কিছু কাজ বা আচরণের প্রবণতা লক্ষ করা যায়। সে অন্যদের তুলনায় একটু বেশি বা কম সংবেদনশীল ।
ক. ‘প্রতিবন্ধী’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
খ. ‘ইভটিজিং’ বন্ধ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত জনি কী ধরনের শিশু? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. প্রয়োজনীয় সহযোগিতা পেলে জনির মতো শিশুরা একদিন সম্পদে পরিণত হবে— তুমি কি একমত? আলোচনা করো।
স্কুল ছাত্রী নুসরাত প্রতিদিন স্কুলে আসা–যাওয়ার সময় বখাটে যুবকদের দ্বারা হয়রানির শিকার হয়। নুসরাতের ভাই বিষয়টির প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নুসরাতের পরিবার বাধ্য হয়ে মেয়ের লেখাপড়া বন্ধ করে দেয়। পরে অবশ্য বখাটে গ্রেফতার হয় এবং নুসরাত আবার পড়াশোনা শুরু করে ।
ক. ‘AIDS’ এর পূর্ণরূপ কী?
খ. বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত নুসরাত কোন ধরনের হয়রানির শিকার হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সমস্যা সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
মি. ‘B’ একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি তার প্রতিষ্ঠানের নিয়ম না মেনে আত্মীয়-স্বজনকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ অনৈতিক কাজ সুশাসন প্রতিষ্ঠায় বাধাস্বরূপ। দেশে সুশাসন প্রতিষ্ঠার আগে নিজেকে বদলাতে হবে। ‘চলো বদলে যাই বদলে দেই বাংলাদেশ’।
ক. ইভটিজিং কী?
খ. বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. “বদলে যাই, বদলে দেই বাংলাদেশ”— উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
‘M’ একটি ভাইরাসজনিত রোগ। এ রোগ হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। বায়ু, খাবার, মূত্র, ঘাম কিংবা বমির মাধ্যমে এ রোগ সংক্রমিত হয় না।
ক. প্রতিবন্ধী কারা?
খ. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন রোগটিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত রোগের বিস্তার রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিশ্লেষণ করো।
মি. ‘X’ বিদেশে দীর্ঘদিন নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দেশে ফেরার কিছুদিন পর থেকে লক্ষ করলেন, তার ওজন কমে যাচ্ছে এবং প্রায়ই তিনি অসুস্থবোধ করেন। তাকে দেখেও বেশ -ক্লান্ত ও অবসাদগ্রস্ত মনে হয়। তাছাড়াও তিনি দীর্ঘদিন জ্বর ও শুকনো কাশিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এ অবস্থায় হাসপাতালে ভর্তি হলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
ক. বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি কী?
খ. ইভটিজিং বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের মি. ‘X’ যে রোগে আক্রান্ত তার কারণসমূহ উল্লেখ করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত রোগের বিস্তার রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বর্ণনা করো।
বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধিতার সমস্যায় আক্রান্ত?
একাদশ শ্রেণির একজন ছাত্র হুইল চেয়ারে বসে ক্লাস করে ও পরীক্ষা দেয়। জন্মগতভাবেই তার পায়ের আকৃতি ও গড়ন স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়ে থাকার উপযোগী নয়। এরূপ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আমাদের মানবিক আচরণ করা উচিত।
ক. AIDS-এর ভাইরাসের নাম কী?
খ. দুনীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থী কোন ধরনের সমস্যায় আক্রান্ত? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য আমাদের করণীয়সমূহ বিশ্লেষণ করো ।
রহিমা রোহিঙ্গা ক্যাম্পে প্রায় একবছর কাজ করার পর লক্ষ করল যে, তার শরীরের ওজন হ্রাস পাচ্ছে। হাল্কা জ্বর ও গলাব্যথা হচ্ছে, শুকনো কাশি লেগেই আছে। ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারল, রহিমা একটি ভাইরাসজনিত মরণব্যাধিতে আক্রান্ত হয়েছে।
ক. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
খ. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রহিমার যে রোগ শনাক্ত হয়েছে, তোমার পাঠ্যপুস্তকের আলোকে সেই রোগ বিস্তারের কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত রোগটি প্রতিরোধে তোমার সুপারিশমালা ব্যাখ্যা করো।
রুনার বয়স ৬ বছর। তার আচরণ অন্য শিশুদের মতো স্বাভাবিক নয়। মা-বাবা তাকে খুব ভালোবাসে। রুনা কীভাবে সুস্থ হবে এ নিয়ে মা-বাবা চিন্তিত। মা রুনাকে ডাক্তারের কাছে নিয়ে জিজ্ঞেস করে, রুনা কোনোদিন সুস্থ হবে কিনা? মনে কষ্ট নিয়ে মা বললেন, কেন সৃষ্টিকর্তা তাদের ওপর এমন শাস্তি দিলেন। ডাক্তার রুনাকে দেখে, আদর করে তার মাকে বললেন, প্রতিবন্ধিত্ব কোনো অভিশাপ বা শাস্তি নয়। রুনাকে আদর-স্নেহ, ভালোবাসা দিলে এবং অন্য সুস্থ বাচ্চাদের সাথে মিশতে দিলে সে একদিন সুস্থ হয়ে উঠবে।
ক. মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্যসংখ্যা কতজন ছিল?
খ. দুর্নীতি বলতে কী বোঝায়?
গ. ‘প্রতিবন্ধিত্ব কোনো অভিশাপ বা শাস্তি নয়’— এই উক্তিটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. রুনার মতো শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তোমার সুপারিশ কী কী?
মি. ‘ক’ স্বল্প বেতনের একজন চাকরিজীবী। স্ত্রী-সন্তান নিয়ে কোনোরকমে সংসার চলে। মাত্র ২/৩ বছরের ব্যবধানে অদৃশ্য আয়ে মি. ‘ক’ গ্রামের কয়েক বিঘা জমি এবং ঢাকা শহরে, বড় ২টি ফ্ল্যাটের মালিক হলেন। মি. ‘ক’-এর স্বল্প আয়ে অল্পসময়ে অধিক সম্পদের মালিক হওয়া একটি প্রতিষ্ঠানের নজরে আসে। প্রতিষ্ঠানটি মি. ‘ক’ এর আয়ের উৎস অনুসন্ধান করে অবৈধ পথে অর্থ উপার্জনের সত্যতা পায়। প্রতিষ্ঠানের কর্মকর্তারা মি. ‘ক’ কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালতে সাক্ষ্য প্রমাণে মি. 'ক' অপরাধী প্রমাণিত হয় এবং আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করে।
ক. দুদক কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ. বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত মি. ‘ক’-এর কর্মকাণ্ডে কোন ধরনের নাগরিক সমস্যা প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সুশাসন প্রতিষ্ঠায় উল্লিখিত প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন করো।
সাজ্জাদ পনেরো বছর বয়সের একজন কিশোর। তার চেহারা ও অবয়ব অন্য কিশোরদের মতো। সে অন্য কিশোরদের মতো নিয়মিত খেলাধূলা ও পড়াশোনা করতে পারে না। সাজ্জাদ প্রায়ই নিরব থাকে। তার মধ্যে অস্বাভাবিক কিছু আচরণ প্রবণতা লক্ষ করা যায়। সাজ্জাদ অন্যদের তুলনায় কিছুটা বেশি সংবেদনশীল। সাজ্জাদের মতো কিশোরদের প্রতি সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব অনেক।
ক. ছয় দফা কর্মসূচি কে উত্থাপন করেন?
খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?
গ. সাজ্জাদ কোন ধরনের কিশোর? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো ।
ঘ. প্রয়োজনীয় সাহায্য সহায়তা পেলে সাজ্জাদের মতো কিশোররা একদিন সমাজের সম্পদে পরিণত হবে — বিশ্লেষণ করো।
রুমানা একাদশ শ্রেণির একজন ছাত্রী। বাড়ি হতে তার কলেজের দূরত্ব ৩ কি. মি.। পায়ে হেঁটে সে কলেজে যাতায়াত করে। কিছুদিন ধরে সে লক্ষ করছে, কলেজে আসা-যাওয়ার পথে একটি ছেলে তাকে অনুসরণ করে এবং নানাভাবে শারীরিক অঙ্গভঙ্গি করে। একদিন ছেলেটিকে ডেকে এ ধরনের কাজ করার জন্য নিষেধ করে। এতে ছেলেটি ক্ষেপে গিয়ে তাকে অশ্লীল ভাষায় কথা বলে ও ভয়ভীতি দেখায়। রুমানা কলেজে এসে অধ্যক্ষ স্যারকে বিষয়টি জানালো। অধ্যক্ষ স্যার স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলেটিকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।
ক. ‘PSC’- এর পূর্ণরূপ কী?
খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ঘটনাটির পাঠ্যবইয়ের যে ধরনের সমস্যার সাথে মিল রয়েছে তার কারণ ব্যাখ্যা করো।
ঘ. রুমানার সমস্যা সমাধানে তোমার সুপারিশমালা লিপিবদ্ধ করো।
বর্তমান বিশ্ব কোভিড-১৯ এ আক্রান্ত। লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। দরিদ্র ও অসহায় মানুষদের দুঃখ লাঘবের উদ্দেশ্যে বর্তমান সরকার বিভিন্ন ত্রাণ-সামগ্রী বিতরণের এক মহতি উদ্যোগ গ্রহণ করেছে। কিছু অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচিত জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতার কারণে। সরকারের এই কর্মসূচি ব্যাহত হচ্ছে।
ক. এইডস কী?
খ. প্রতিবন্ধী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন নাগরিক সমস্যার ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সমস্যা সমাধানে কী কী আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
মিতানূর দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের একজন ছাত্রী। কলেজে যাতায়াতের সময় পথে প্রায়শই কয়েকজন বখাটে মিতানূরকে লক্ষ করে শিস দেয়, অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করে। মিতানূর বিষয়টি শ্রেণিশিক্ষককে জানায়। শ্রেণিশিক্ষক বখাটেদেরকে পুলিশের হাতে তুলে দেয়।
ক. খাদ্যে ভেজাল কী?
খ. এইডস রোগ কীভাবে ছড়ায়?
গ. উদ্দীপকে নাগরিক কোন সমস্যার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সমস্যা সমাধানে সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি নাগরিকদের ভূমিকা আলোচনা করো।
সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিশ্ব ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন। গবেষকদের আশঙ্কা, দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এ কারণে একসময় সমুদ্রে তলিয়ে যেতে পারে।
ক. বাঁশের কেল্লা কে নির্মাণ করেন?
খ. ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ?
গ. তোমার পঠিত কোন সমস্যার কারণে উদ্দীপকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের বিরূপ পরিস্থিতির প্রভাব থেকে মুক্তির উপায়সমূহ বিশ্লেষণ করো।