Questions in this chapter
‘ইভটিজিং' প্রতিরোধ করা যেতে পারে-
i. কর্মসংস্থান সৃষ্টি করে
ii. আইনের কঠোর প্রয়োগ করে
iii. নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
একটি দুর্ঘটনায় রহিম তার দুটো পা-ই হারিয়েছে। তার জীবনটা এখন আর স্বাভাবিক নয়। সে বিভিন্নভাবেই অধিকার বঞ্চিত এবং অসহায় । রহিমের স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন—
i. আর্থিক অনুদান
ii. কর্মের সুযোগ
iii. বিশেষ সহযোগিতা ও সুবিধা
নিচের কোনটি সঠিক?
ভেজাল খাদ্য দেশের অর্থনীতির উন্নয়নকে ব্যাহত করেছে—
i. প্রত্যক্ষভাবে
ii. পরোক্ষভাবে
iii. ভেজাল খাদ্যের দ্বারা কর্মস্পৃহা ও খাদ্যের উপযোগিতা কমে যাওয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও:
একাদশ শ্রেণির ছাত্রী শিল্পীকে কলেজে যাওয়া আসার পথে বখাটেরা প্রায়ই উত্তক্ত্য করার চেষ্টা করে। বিষয়টি শিল্পী তার বন্ধুদের সাথে আলাপ করে। বন্ধুদের সাহায্য নিয়ে একদিন শিল্পী বখাটেদের পুলিশে ধরিয়ে দেয়।
শিল্পী কী ধরনের ঘটনার প্রতিবাদ করে?
i. মানসিক উৎপীড়ন
ii. দুর্নীতি
iii. ইভটিজিং
নিচের কোনটি সঠিক?
দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের কী ধরনের ভূমিকা পালন করা উচিত?
i. দুর্নীতিকে বর্জন করার মানসিকতা পোষণ করা
ii. দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা
iii. দুর্নীতিকারীদের সামাজিকভাবে ঘৃণা করা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
তরিকুল কথা বলতে পারে না। জন্মের পর থেকেই সে এ সমস্যায় ভুগছে। তার মত এমন অনেক প্রতিবন্ধী বাংলাদেশে আছে। এরা সমাজে নানা সমস্যার সম্মুখীন হয়।
তরিকুলকে কোন ধরনের প্রতিবন্ধী বলা যায়?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
তরিকুল কথা বলতে পারে না। জন্মের পর থেকেই সে এ সমস্যায় ভুগছে। তার মত এমন অনেক প্রতিবন্ধী বাংলাদেশে আছে। এরা সমাজে নানা সমস্যার সম্মুখীন হয়।
তরিকুল সমাজে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে বলে তুমি মনো করো?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
মিসেস 'ক' তার ক্লাসের অন্যসব ছাত্র-ছাত্রীদের তুলনায় প্রতিবন্ধী ছাত্র- ছাত্রীদের সকল ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়ে থাকেন। ক্লাসের পড়া দেওয়া- নেওয়া ও প্রথম সারির আসনে বসার সুযোগ প্রদানসহ যাবতীয় ব্যাপারে তাদের চাওয়া-পাওয়াকে সর্বাগ্রে বিবেচনায় আনেন।
প্রতিবন্ধী কয় ধরনের হয়ে থাকে?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
মিসেস 'ক' তার ক্লাসের অন্যসব ছাত্র-ছাত্রীদের তুলনায় প্রতিবন্ধী ছাত্র- ছাত্রীদের সকল ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়ে থাকেন। ক্লাসের পড়া দেওয়া- নেওয়া ও প্রথম সারির আসনে বসার সুযোগ প্রদানসহ যাবতীয় ব্যাপারে তাদের চাওয়া-পাওয়াকে সর্বাগ্রে বিবেচনায় আনেন।
উদ্দীপকে বর্ণিত শিক্ষিকার মতো কাঙ্ক্ষিত আচরণ করলে—
i. প্রতিবন্ধীরা সমাজের অন্যদের মতো স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে
ii. প্রতিবন্ধীরা নিজেদের উপযুক্ত মানুষরূপে গড়তে পারবে
iii. প্রতিবন্ধীরা সমাজের জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে পারবে
নিচের কোনটি সঠিক?
মহিম পাঁচ বছর বয়সি শিশু। সে তার দুটি চোখে ভালভাবে দেখতে পায় না। যথাযথ লেন্স ব্যবহারের পরেও তার দৃষ্টি তীক্ষ্ণতা ৬/১৮ এর মধ্যে।
ক. HIV এর পূর্ণরূপ কী?
খ. প্রতিবন্ধীদের জন্য আমাদের দায়িত্ব কী?
গ. উদ্দীপকে উল্লিখিত মহিম কী ধরনের শিশু? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. মহিমকে জনসম্পদে পরিণত করার পেছনে সমাজের অন্য সদস্যদের ভূমিকা আলোচনা করো।
২০২২ সালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামের ছেলে সুহানের বাড়ি ঘর ডুবে যায়। সে বছর তার পরীক্ষা দেওয়া হয়নি। সর্বস্বান্ত হয়ে তার পরিবার সীমাহীন দুর্দশায় পতিত হয়।।
ক. বকাভঙ্গ কী?
খ. ইভটিজিং কীভাবে শিক্ষার উপর প্রভাব ফেলছে?
গ. উদ্দীপকের সুহানের পরিবারের দুর্দশার পেছনে কোন কারণ দায়ী? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনা নিরসনে নাগরিক সমাজের করণীয় আলোচনা করো।
'ক' একজন স্থানীয় জনপ্রতিনিধি। তিনি গরিব ও দুস্থদের জন্য সরকারি বরাদ্দকৃত পণ্য বণ্টন না করে গোপনে বিক্রি করে দেন। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে এবং আইন অনুযায়ী তার শাস্তি হয়।
ক. AIDS এর পূর্ণরূপ কী?
খ. মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত 'ক' এর কর্মকাণ্ড কোন নাগরিক সমস্যাকে চিহ্নিত করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশসমূহ লেখো।
অন্ধত্বের শিকার সুমন তার পরিবারের কাছে নিগৃহীত। তার দাদি তাকে অমঙ্গলের চিহ্ন ভেবে সারাক্ষণ বিভিন্ন ধরনের ভৎসনা করেন। সুমন সবসময় একাকী বসে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। পরিবারের সদস্যদের প্রতি সে আর্থিকভাবে নির্ভরশীল বলে, আরও বেশি মনঃকষ্টে ভোগে। সে কোথাও একা যেতেও পারে না। ফলে সে গৃহবন্দী দুর্বিষহ জীবন কাটায়।
ক. AIDS এর পূর্ণরূপ কী?
খ. প্রতিবন্ধিতার দুটি কারণ উল্লেখ করো।
গ. উদ্দীপকে সুমন কোন ধরনের প্রতিবন্ধী? ব্যাখ্যা করো।
ঘ. সুমনের মতো প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ করো
মধ্যবিত্ত পরিবারের সন্তান জনাব 'ক' বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন শেষে একটি উচ্চ পদে চাকরি পেয়ে রাতারাতি বদলে যান বিত্তবান বন্ধুদের সাথে পাল্লা দিয়ে অতি অল্প সময়েই বাড়ি-গাড়ির মালিক হয়ে যান। হঠাৎ করে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়ে যাওয়ায় সমাজের অনেকেই তাকে নিয়ে সমালোচনা করতে শুরু করেন।
ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব 'ক' এর কর্মকাণ্ড দুর্নীতির কোন কারণটিকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
ঘ. "উক্ত কারণই দুর্নীতির একমাত্র কারণ নয়”- বিশ্লেষণ করো।
পরিবেশগত বিপর্যয়ের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে। এ পরিবর্তন পৃথিবীর সকল স্থানে ভৌত, প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ মানবগোষ্ঠীর জীবন ও জীবিকার উপর ব্যাপক প্রভাব ফেলছে। কিন্তু এ পরিবর্তন নিছক প্রাকৃতিক নয় বরং এর বেশিরভাগই মানুষের সৃষ্টি।
ক. বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?
খ. ইভটিজিং বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাবার কারণ কী? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. “এ পরিবর্তন নিছক প্রাকৃতিক নয় বরং এর বেশিরভাগই মানুষের সৃষ্টি"- তুমি কি এ উক্তির সাথে একমত? যুক্তি দাও
সালমা বেগম একজন কর্মজীবী মহিলা। তিনি সংসারের প্রয়োজনীয় সামগ্রী নিজেই বাজার থেকে কিনে আনেন। মাছ কিনতে গিয়ে তিনি প্রায়ই বিব্রতকর পরিস্থিতির শিকার হন; মাছ বিক্রেতারা তাকে নানা কটূক্তি করে। তা সত্ত্বেও তিনি দমে যাননি। মাছ নষ্ট হওয়া রোধে ফরমালিনের যথেচ্ছ ব্যবহার এবং মাছের ফুলকায় কৃত্রিম রং ব্যবহারের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন।
ক. গ্রিনহাউস গ্যাস কী?
খ. "জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সৃষ্টিতে প্রধানত শিল্পোন্নত দেশগুলোই দায়ী।"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সালমা বেগমের প্রতি মাছ বিক্রেতার আচরণ কোন সামাজিক সমস্যাকে চিহ্নিত করে? ব্যাখ্যা করো।
ঘ. সালমা বেগম যে সামাজিক সমস্যার সম্মুখীন হন তা দূরীকরণে তোমার সুপারিশসমূহ উপস্থাপন করো।
মি. 'X' প্রায়ই হাসপাতালে রক্তদান করতেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন; দীর্ঘদিন ধরে সাধারণ সর্দি-কাশিও নিরাময় হচ্ছিল না। ডাক্তার পরীক্ষা করে বললেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাস হলো তার স্ত্রী অন্তঃসত্ত্বা। ছোট মেয়েটি এখনো মায়ের দুধ পান করছে। বড় ছেলেটি 'X' এর হাতে নিয়মিত ভাত খেতো।
ক. বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?
১ খ. দুর্নীতি প্রতিরোধে পরিবার কীভাবে ভূমিকা রাখতে পারে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. 'X' কোন দূরারোগ্য রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মি. 'X' এর পরিবারের কোন কোন সদস্য ঐ রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছে? ব্যাখ্যা করো।
দীপাদের প্রতিবেশী 'X' কে সেদিন পুলিশ ধরে নিয়ে যায়। কারণ তিনি তার রেস্টুরেন্টে খাবার তৈরিতে রং মিশিয়েছেন। এদিকে দীপার চাচাতো ভাই 'N' সৌদি আরব থেকে সেদিন দেশে আসলেন। তাঁর বেশভূষায় বেশ পরিবর্তন এসেছে। এখন পাঞ্জাবি পরেন। সেদিন তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অনেক অনৈসলামিক কাজ হতে দেখে 'N' মন্তব্য করেন, মুসলমানদের ৫টি ফরজ কাজের ওপর মনোযোগ দেয়া উচিত।
ক. তিতুমীরের পূর্ণ নাম কী?
খ. ১৯৫৮ সালের সামরিক শাসন জারি সম্পর্কে কী জান?
গ. উদ্দীপকের প্রথমাংশে কোন সামাজিক সমস্যার কথা বর্ণিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. 'N' এর সাথে তোমার পঠিত যে নেতার সাদৃশ্য রয়েছে সমাজে তাঁর সৃষ্ট আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো।
সম্প্রতি রাফিদের গ্রামে ব্যাপক সমারোহে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে অংশগ্রহণ করে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান প্রার্থীদের জন্য তফসিল ঘোষণা করে। নির্বাচনে রাফির এক পঙ্গু চাচা অন্যের সহায়তায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। তিনি মনে করেন, এটা তার রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন।
ক. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
খ. গ্রিনহাউস ইফেক্ট কীভাবে জলবায়ুর পরিবর্তন করে?
গ. উদ্দীপকে উল্লেখিত কার্যক্রমের সাথে রাষ্ট্রের কোন সাংবিধানিক প্রতিষ্ঠান জড়িত? এর গঠন ব্যাখ্যা করো।
ঘ. রাফির চাচার মতো জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে বলে তুমি মনে কর?
প্রতিক হোসেন লেখাপড়া জানলেও ভালো করে চোখে দেখে না। এ ধরনের ব্যক্তিদের সরকার আর্থিক সহায়তা দেয়। একটি সরকারি অফিসে সে আর্থিক সহায়তার টাকা উত্তোলন করতে গেলে অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার কাছ থেকে উৎকোচ দাবি করে। তিনি সরকারের অন্য একটি সংস্থার কাছে এর বিচারের জন্য যান। ঘটনার সত্যতা পাওয়ায় ঐ সংস্থা উৎকোচ দাবি করা ব্যক্তিকে আটক করে আদালতের কাছে সোপর্দ করে।
ক. সাংবিধানিক সংস্থা কী?
খ. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির জন্য মানুষ কীভাবে দায়ী?
গ. প্রতিক হোসেনের মতো ব্যক্তিদের সরকার আর্থিক সহায়তা দেয় কেন?
ঘ. উদ্দীপকে বর্ণিত সরকারের অন্য সংস্থার ভূমিকা মূল্যায়ন করো।