SB_2022CB_2022
মি. ‘ক’ স্বল্প বেতনের একজন চাকরিজীবী। স্ত্রী-সন্তান নিয়ে কোনোরকমে সংসার চলে। মাত্র ২/৩ বছরের ব্যবধানে অদৃশ্য আয়ে মি. ‘ক’ গ্রামের কয়েক বিঘা জমি এবং ঢাকা শহরে, বড় ২টি ফ্ল্যাটের মালিক হলেন। মি. ‘ক’-এর স্বল্প আয়ে অল্পসময়ে অধিক সম্পদের মালিক হওয়া একটি প্রতিষ্ঠানের নজরে আসে। প্রতিষ্ঠানটি মি. ‘ক’ এর আয়ের উৎস অনুসন্ধান করে অবৈধ পথে অর্থ উপার্জনের সত্যতা পায়। প্রতিষ্ঠানের কর্মকর্তারা মি. ‘ক’ কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালতে সাক্ষ্য প্রমাণে মি. 'ক' অপরাধী প্রমাণিত হয় এবং আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করে।ক. দুদক কত সালে প্রতিষ্ঠিত হয়?খ. বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে উল্লিখিত মি. ‘ক’-এর কর্মকাণ্ডে কোন ধরনের নাগরিক সমস্যা প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. সুশাসন প্রতিষ্ঠায় উল্লিখিত প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন করো।
Loading answers...