CB_2022SB_2022
ExamExamExam Logo
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায় -১০ঃ নাগরিক সমস্যা ও আমাদের করণীয়All Topics

রুমানা একাদশ শ্রেণির একজন ছাত্রী। বাড়ি হতে তার কলেজের দূরত্ব ৩ কি. মি.। পায়ে হেঁটে সে কলেজে যাতায়াত করে। কিছুদিন ধরে সে লক্ষ করছে, কলেজে আসা-যাওয়ার পথে একটি ছেলে তাকে অনুসরণ করে এবং নানাভাবে শারীরিক অঙ্গভঙ্গি করে। একদিন ছেলেটিকে ডেকে এ ধরনের কাজ করার জন্য নিষেধ করে। এতে ছেলেটি ক্ষেপে গিয়ে তাকে অশ্লীল ভাষায় কথা বলে ও ভয়ভীতি দেখায়। রুমানা কলেজে এসে অধ্যক্ষ স্যারকে বিষয়টি জানালো। অধ্যক্ষ স্যার স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলেটিকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।ক. ‘PSC’- এর পূর্ণরূপ কী?খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের ঘটনাটির পাঠ্যবইয়ের যে ধরনের সমস্যার সাথে মিল রয়েছে তার কারণ ব্যাখ্যা করো।ঘ. রুমানার সমস্যা সমাধানে তোমার সুপারিশমালা লিপিবদ্ধ করো।

Loading answers...