Questions in this chapter
রীতার কলেজে আসা-যাওয়ার পথে কিছু বখাটে ছেলে তাকে প্রায়শই বিরক্ত করে। একদিন সাহস করে সে তাদের আচরণের প্রতিবাদ করে এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ দায়ের করে। ফলে তাদেরকে আইনের আওতায় আনা হয়।
ক. বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
খ. মন্ত্রিমিশন পরিকল্পনা কী?
গ. উদ্দীপকের রীতা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে? তার কারণসমূহ চিহ্নিত করো।
ঘ. সমাজজীবনে উত্ত সমস্যার প্রভাব বিশ্লেষণ করো।
এক সড়ক দুর্ঘটনায় কুলসুম তার একটি পা হারায়। সে নবম শ্রেণিতে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়ার প্রয়োজন হলেও তার পক্ষে তা সম্ভব হচ্ছে না। একদিন সে ক্লাচের সাহায্যে হাতে ভর দিয়ে স্কুলে যাওয়া শুরু করে ।
ক. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
খ. ভাষা আন্দোলন কী?
গ. উদ্দীপকে বর্ণিত কুলসুম কোন ধরনের প্রতিবন্ধী? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের কুলসুমের মতো মানুষের সমস্যা সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ করো।
বখাটে যুবক শাহীন স্কুলগামী ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করে।
ক. গ্রিন হাউজ বলতে কী বোঝায়?
খ. নারীর গতিরোধ করা যৌন হয়রানির অন্তর্ভুক্ত বর্ণনা করো।
গ. উদ্দীপকে শাহীনের কর্মকাণ্ডে কোন সামাজিক সমস্যাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বর্ণিত সমস্যাটির প্রতিকারে তোমার মতামত ব্যক্ত করো।
জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ব্যবহারে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
ক. ‘প্রাকৃতিক দুর্যোগ’ কী?
খ. জলবায়ু বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত সমস্যাটির তিনটি প্রভাব ব্যাখ্যা করো।
ঘ. বর্ণিত সমস্যা মোকাবিলায় রাষ্ট্রসমূহের দায়িত্ব বিশ্লেষণ করো।
সরকারি চাকরিজীবী ফরহাদের জীবনযাপন তার দৃশ্যমান আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
ক. AIDS শব্দটির পূর্ণরূপ লেখো।
খ. বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? বুঝিয়ে লেখো ।
গ. উদ্দীপকে বর্ণিত সমস্যাটির তিনটি কারণ ব্যাখ্যা করো।
ঘ. বর্ণিত সমস্যাটির প্রতিকারে সরকারের দায়িত্ব বিশ্লেষণ করো।
উন্নত রাষ্ট্র ও কিছু ভোগবিলাসী মানুষের কারণে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। ফলে পৃথিবীর মানবগোষ্ঠীর জীবন ও জীবন ব্যবস্থার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। কিন্তু এই পরিবর্তন নিছক প্রাকৃতিক নয় বরং এর বেশির ভাগই মনুষ্যসৃষ্ট।
ক. AIDS এর পূর্ণরূপ লেখো ।
খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত পরিবর্তন বাংলাদেশের উপর কোন ধরনের প্রভাব ফেলছে? ব্যাখ্যা করো।
ঘ. “উক্ত পরিবর্তন হ্রাসে নাগরিকের ভূমিকা অপরিসীম” তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
জনাব ‘ক’ ছিলেন অতি দরিদ্র। কিন্তু হঠাৎ করে তিনি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। খাদ্যের স্বাদ বা ফ্লেভার বাড়াতে এবং আকর্ষণীয় করতে যেকোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বনে তিনি অদ্বিতীয়। ভোগবাদী প্রবণতা, নৈতিক শিক্ষার অভাব ও মূল্যবোধের অবক্ষয় তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।
ক. HIV এর পূর্ণাঙ্গ রূপ কী?
খ. ইভটিজিং বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে উল্লেখিত অনৈতিক কর্মকাণ্ডের কারণগুলো চিহ্নিত করো।
ঘ. উক্ত কর্মকাণ্ড প্রতিরোধে তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে?
কাজল একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। সে পাইকারি বাজার থেকে মাছ ক্রয় করে খুচরা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। মাছ সতেজ রাখার জন্য সে রাসায়নিক পদার্থ ব্যবহার করে। গতকাল রাসায়নিক পদার্থ মিশ্রিত মাছ সে তার নিজের পরিবারের জন্য নিয়ে আসে। মাছ খেয়ে তার শিশু কন্যা গুরুতর অসুস্থ হয়ে পড়ল।
ক. HIV এর পূর্ণরূপ কী?
খ. মানসিক প্রতিবন্ধী কারা? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কাজলের কর্মকাণ্ড কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যা সমাধানে তোমার মতামত দাও।
খুলনার কয়রা উপজেলার গাবুরা গ্রামের আকদ্দস আলী ক্ষুদ্র চাষী। পরিবার পরিজন নিয়ে সে নদীর কাছে বসবাস করে। গত বছর ‘আম্ফান’ নদীর বেড়িবাঁধ ভেঙে তার ঘর-বাড়ি তলিয়ে যায়। পানিবন্দি অবস্থায় থাকতে না পেরে পরিবার পরিজনসহ বেড়িবাঁধে আশ্রয় গ্রহণ করে। এ বছর আবার ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস-জোয়ারে নদীর বাঁধ ভেঙে আবারও পানিবন্দি হয়ে পড়েছেন।
ক. দুর্নীতি কী?
খ. ইভটিজিং বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে আকদ্দস আলী কী ধরনের সমস্যায় পড়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানে নাগরিক হিসেবে করণীয় কী? তোমার মতামত দাও ।
মিম বিটিভির শিরোনাম দেখে আনন্দিত। ভেজাল মিশ্রিত খাদ্য নিয়ন্ত্রণে সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও বিভিন্ন মেয়াদি সাজার ব্যবস্থা করেছেন।
ক. ইভটিজিং কী?
খ. HIV রোগের দুটি কারণ লেখো।
গ. উদ্দীপকে মিমের দেখা বিটিভির খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায় তুমি কি সন্তুষ্ট? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে কর? বিশ্লেষণ করো।
জেরিন ৫ বছর বয়সের একটি শিশু। তার চেহারা ও ভাবভঙ্গি অন্য শিশুদের মতো। কিন্তু তার মধ্যে আচরণের সীমাবদ্ধতার কিছু প্রবণতা লক্ষ করা যায়। সে অন্যদের তুলনায় একটু কম বা বেশি সংবেদনশীল।
ক. দুর্নীতি কী?
খ. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জেরিন কী ধরনের শিশু? ব্যাখ্যা করো।
ঘ. প্রয়োজনীয় সুবিধা পেলে জেরিনের মতো শিশুরাও একদিন সম্পদে পরিণত হবে— তুমি কি একমত? বিশ্লেষণ করো।
রাকিব পেশায় একজন ট্রাক ড্রাইভার। পণ্য পরিবহনের উদ্দেশ্যে সে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। ঘন ঘন জ্বর, মাথাব্যথা প্রভৃতি লক্ষণ তার শরীরে দেখা যায়। সে ডাক্তারের পরামর্শ নেয়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বলেন যে, রাকিব ভাইরাসজনিত একটি রোগে আক্রান্ত।
ক. অটিজম কী?
খ. খাদ্যে ভেজালের দুটি কারণ লেখো।
গ. রাকিব যে রোগে আক্রান্ত তার নাম উল্লেখপূর্বক লক্ষণগুলো ব্যাখ্যা করো।
ঘ. উক্ত রোগ প্রতিরোধ করার জন্য কী কী ব্যবস্থা অবলম্বন করা যায় বলে তুমি মনে কর? বিশ্লেষণ করো।
মুনমুনের জন্মগতভাবে একটি পা খোঁড়া। ক্রাচের সাহায্যে সে চলাচল করে। দরিদ্র পিতামাতার সন্তান হয়ে সে অতি কষ্টে জীবন অতিবাহিত করছে। কিন্তু সে পড়াশুনায় বেশ মনোযোগী। পড়ালেখা শেষ করে সে আত্মনির্ভরশীল হতে ইচ্ছুক।
ক. AIDS-এর পূর্ণরূপ কী ?
খ. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত মুনমুন কোন ধরনের প্রতিবন্ধী? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মুনমুনের মতো জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনা করো।
মি. ‘P’ একজন গ্রাম পর্যায়ের জনপ্রতিনিধি। তিনি গরিব সুহাদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বণ্টন না করে গোপনে বিক্রি করে দেন। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে এবং আইন অনুযায়ী তার শাস্তি হয় ।
ক. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে?
খ. ৭ মার্চের ভাষণ সম্পর্কে কী জান?
গ. উদ্দীপকে বর্ণিত মি. ‘P’ এর কর্মকাণ্ড কোন নাগরিক নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যা নিরসনকল্পে সুপারিশসমূহ লেখো ।
আজকাল অসাধু বিক্রেতারা মাছ, সবজি, ফল, মিষ্টি এবং দুধসহ অনেক খাদ্যদ্রব্যে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করছে। ভ্রাম্যমাণ আদালত এদের মাঝে মাঝে জরিমানা করেন 'কিন্তু প্রতিদিন তারা নতুন নতুন কৌশল অবলম্বন করছে।
ক. মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত?
খ. দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত খাদ্যদ্রব্যে কী কী ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানো হয়? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা সমাধানের উপায়সমূহ বর্ণনা করো।
একাদশ শ্রেণির ছাত্রী ‘M’ কলেজে যাওয়ার পথে বখাটে ‘N’ প্রায়ই তাকে উত্ত্যক্ত করে। একদিন সে প্রতিবাদ করলে ‘N’ তাকে হত্যা করার হুমকি দেয়। এ বিষয়ে ‘M’ বান্ধবীদের জানালেও সে অভিভাবকদের কিছু অবহিত করেনি ৷ ইহাকে কেন্দ্র করে সে আত্মহত্যা করে ।
ক. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
খ. ৩রা জুন পরিকল্পনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন নাগরিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে বর্ণিত সমস্যা থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
‘X’ একটি বড় ও পরিচিত রেস্টুরেন্ট। প্রতিদিন অনেক লোক সেখানে খাবার খায়। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি পঁচা-বাসি খাবার পায়, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
ক. দুর্নীতি কী?
খ. ‘গ্রিন হাউজ ইফেক্ট’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনা কোন সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানে নাগরিক সমাজের ভূমিকা বিশ্লেষণ করো।
‘X’ একজন রোগী। দীর্ঘদিন ধরে তার শুকনো কাশি লেগে আছে এবং দিন দিন শরীরের ওজন হ্রাস পাচ্ছে। তিনি প্রায়শই ক্লান্তি বোধ করেন। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানান, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
ক. AIDS-এর পূর্ণরূপ কী?
খ. বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ‘X’ কোন ধরনের রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত রোগ প্রতিরোধে নাগরিক হিসেবে তোমার করণীয় বিশ্লেষণ করো ।
বিশ্ববিদ্যালয়ে রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র শোভন স্বাভাবিকভাবে পড়তে পারে না। কিন্তু থেমে থাকেনি তার পথচলা। সে ব্রেইল পদ্ধতিতে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শ্রুতি লেখকের সহায়তায় সে অনার্স পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
ক. ইভটিজিং কী?
খ. অটিজম বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. শোভন কোন ধরনের প্রতিবন্ধী? তাদের সমস্যাগুলো চিহ্নিত করো।
ঘ. উদ্দীপকে শোভনের ন্যায় জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কী করণীয় তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
ভাইরাস ও ছত্রাকের আক্রমণ শনাক্তে রোগীর মস্তিষ্কের রস সংগ্রহে ব্যবহৃত হয় এক ধরনের সূচ। দেশের বাজারে যার প্রতিটির ২৫০ টাকা। অথচ এই সূচই প্রতিটি ২৫,০০০ টাকায় কিনেছে সরকারের। স্বাস্থ্য বিভাগের একটি প্রতিষ্ঠান।
ক. AIDS এর পূর্ণরূপ কী?
খ. ইভটিজিং বন্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সমাজ জীবনের কোন সমস্যাটি ফুটে উঠেছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সমস্যা দূরীকরণে নাগরিক সমাজের করণীয় কী? মতামত দাও ।