Questions in this chapter
নাবিল তার বন্ধু সাকিবকে বলেছে জানিস, “সব মাছ কেঁচো খায়, আবার সব মানুষ মাছ খায়; তাই বলা যায়, সব মানুষ কেঁচো খায়।” তখন সাকিব আবার তাকে বলল, "সব মানুষ হয় স্নেহপরায়ণ, সব মা হয় মানুষ, অতএব সব মা হয় স্নেহপরায়ণ।"
ক. অনুমানে প্রদত্তবাক্য বলতে কী বোঝায়? খ. 'O' যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর। গ. নাবিলের অনুমানটিতে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. সাকিবের অনুমানের গঠন প্রণালি ব্যাখ্যা কর।
দৃষ্টান্ত-১: কোনো মানুষ নয় চতুষ্পদ। ∴কোনো চতুষ্পদ প্রাণী নয় মানুষ ।
দৃষ্টান্ত-২: সকল মানুষ হয় দ্বিপদ। ∴কিছু দ্বিপদ জীব হয় মানুষ।
ক. আবর্তন কী? খ. 'O' বাক্যের আবর্তন সম্ভব নয় কেন? গ. দৃষ্টান্ত-১-এ কী ধরনের আবর্তন সংঘটিত হয়েছে? ঘ. দৃষ্টান্ত-১ ও ২-এর বিষয়টির তুলনামূলক বিশ্লেষণ দাও।
দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় মরণশীল। ∴ কিছু জীব হয় মানুষ ।
দৃশ্যকল্প-২: সকল মানুষ হয় মরণশীল। রহিম হয় মানুষ। ∴ রহিম হয় মরণশীল।
ক. আরোহ অনুমান কয় প্রকার? খ. অমাধ্যম অনুমান কি যথার্থ অনুমান? গ. দৃশ্যকল্প-১-এ কোন অমাধ্যম অনুমানটির প্রকাশ ঘটেছে? ঘ. দৃশ্যকল্প-১ও দৃশ্যকল্প-২-এর মধ্যে অনুমানদ্বয়ের পার্থক্য নির্দেশ কর।
দৃশ্যকল্প-১: কোনো মানুষ নয় নিখুঁত ∴ সকল মানুষ হয় অ-নিখুঁত ।
দৃশ্যকল্প-২: কিছু মানুষ হয় সৎ। ∴কিছু মানুষ নয় অসৎ।
ক. প্রতিবর্তন কী? খ. 'A' বাক্যের প্রতিবর্তন দেখাও। গ. দৃশ্যকল্প-১-এ প্রতিবর্তনের কোন রূপটি ফুটে উঠেছে? ঘ. দৃশ্যকল্প-২-এ উল্লিখিত প্রতিবর্তনটির ব্যাখ্যা প্রদান কর।
সকল পাখি হয় দ্বিপদ। সকল কাক হয় পাখি ∴সকল কাক হয় দ্বিপদ
ক. সহানুমান কী? খ. সহানুমানকে মাধ্যম অনুমান বলা হয় কেন? গ. উদ্দীপকে 'পাখি' পদটি সহানুমানের কোন দিকটি নির্দেশ করে? ঘ. উদ্দীপকে উল্লিখিত অনুমানটির বৈধতা বিশ্লেষণ কর।
দৃষ্টান্ত-১: কোনো কোকিল নয় সাদা। ∴কোনো সাদা পাখি নয় কোকিল।
দৃষ্টান্ত-২: সকল কোকিল হয় কলো। ∴সকল কালো পাখি হয় কোকিল।
ক. অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য কয়টি? খ. আবর্তন বলতে কী বোঝ? গ. দৃষ্টান্ত-১ যে অনুমানকে নির্দেশ করে তার নিয়মগুলো লেখ। ঘ. দৃষ্টান্ত-২-এর বৈধতা বিচার কর।
সকল কাক হয় কালো। সকল কোকিল হয় কালো। অতএব, সকল কোকিল হয় কাক
ক. যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কী? খ. সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না কেন? গ. উদ্দীপকের যুক্তিটি কোন ধরনের অবরোহ অনুমানের দৃষ্টান্ত? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের যুক্তির বৈধতা বিচার কর।
নবকুমারের বাড়ি ফেনী, সাবিলির বাড়ি বগুড়া। দুজনই বিবাহযোগ্য। পাখি ভাই একজন নামকরা ঘটক। তিনি নবকুমার ও সাবিতির পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তাদের বিয়ের ব্যবস্থা করেন। মহকুমার ও সাবিনি বর্তমানে সুখে-শান্তিতে বসবাস করছে। ক. সহানুমানে কয়টি পদ থাকে? খ. চতুষ্পদী অনুপপত্তি বলতে কী বোঝ? গ. উদ্দীপকে পাখি ভাইয়ের ভূমিকা সহানুমানের যে পদের সাথে সম্পর্কিত তার কাজ ব্যাখা কর। ঘ. উদ্দীপকে নবকুমার, সাবিত্তি ও পাখি ভাই- এ তিনটি পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
সকল মানুষ হয় সুখী। শাহেদ হয় মানুষ! ∴ সুতরাং শাহেদ হয় সুখী।
ক. সাধ্য আশ্রয়বাক্য কাকে বলে? খ. সহানুমানে মধ্যপদকে অন্তঃত একবার ব্যাপ্য হতে হয় কেন? গ. নিয়ম উল্লেখপূর্বক উদ্দীপকের প্রধান আশ্রয়বাক্যে পদের ব্যাপ্যতা নির্দেশ কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত পদসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-১: সকল ফুল হয় সুন্দর। রজনীগন্ধা হয় এক প্রকার ফুল। ∴রজনীগন্ধা হয় সুন্দর।
দৃশ্যকল্প-২: সকল জিরাফ হয় শান্ত প্রাণী। সকল বিড়াল হয় শান্ত প্রাণী। ∴সকল বিড়াল হয় জিরাফ।
ক. সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে কী বলে? খ. একটি সহানুমানে কেবলমাত্র তিনটি পদ থাকবে—? ব্যাখ্যা কর। গ. দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? নিয়ম উল্লেখপূর্বক ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-১ যথার্থ সহানুমান। নিয়ম উল্লেখপূর্বক এর যথার্থ মূল্যায়ন কর।
দৃশ্যকল্প-১: কোনো মানুষ নয় হিংস্র। অতএব, কোনো হিংস্র জীব নয় মানুষ
দৃশ্যকল্প-২: কিছু মানুষ নয় হিংস্র। অতএব, কিছু হিংস্র জীব নয় মানুষ।
ক. আবর্তন কাকে বলে? খ. কোন যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয়? কেন? গ. দৃশ্যকল্প-২ কোন ধরনের আবর্তনের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে কোন আবর্তনটি যথার্থ ? নিয়ম উল্লেখপূর্বক যথার্থতা যাচাই কর।
দৃষ্টান্ত-১: আশ্রয়বাক্য : সব ক হয় খ সিদ্ধান্ত : কিছু খ হয় ক
দৃষ্টান্ত-২: আশ্রয়বাক্য: মুকল কবি হন মানুষ। সিদ্ধান্ত: সকল মানুষ হন কবি।
ক. প্রতিবর্তন কী? খ. 'O' বাক্যের প্রতিবর্তন ব্যাখ্যা কর। গ. দৃষ্টান্ত-১ দ্বারা নির্দেশিত অমাধ্যম অবরোহ অনুমানের নিয়মাবলি ব্যাখ্যা কর। ঘ. দৃষ্টান্ত-২ এ উল্লিখিত যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমান? অনুমানটির বৈধতা বিচার কর।
সব পাখি হয় ডানাযুক্ত। সব বক হয় পাখি। ∴ সব বক হয় ডানাযুক্ত।
ক. সহানুমান কী? খ. সহানুমানের দুটি নঞর্থক আশ্রয়বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না কেন? গ. উদ্দীপকে উল্লিখিত অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত অনুমানে দাগাঙ্কিত পদের ভূমিকা বিশ্লেষণ কর।
মাহমুদ ইদানিং পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মারিয়ার সাথে ঝগড়া করে পৃথকভাবে বসবাস করছে। মাহমুদের চাচা পেয়ার সাহেব বিষয়টি নিয়ে প্রথমে মাহমুদের সাথে ও পরে মারিয়ার সাথে পৃথকভাবে আলোচনায় বসেন। পেয়ার সাহেব তাদের দুই জনকে বুঝাতে সক্ষম হন। এতে ঝগড়া-বিবাদের অবসান হয়। অতঃপর মাহমুদ ও মারিয়া একত্রে বসবাস করতে লাগল।
ক. সহানুমান কী?- খ. সহানুমানের যেকোনো একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। গ. পেয়ার সাহেবের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে তুলনাযোগ্য? ব্যাখ্যা কর। ঘ. 'মাহমুদ', 'মারিয়া ও পেয়ার, সাহেব – এর তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
দৃষ্টান্ত-১: সব কাক হয় কালো। সব কোকিল হয় কালো। ∴ সব কোকিল হয় কাক।
দৃষ্টান্ত-২: সব কৃষক হন দেশপ্রেমিক। সব আখচাষি হন কৃষক ∴ সব আখচাষি হন দেশপ্রেমিক।
ক. সহানুমানে কয়টি পদ থাকে? খ. চতুষ্পদী অনুপপত্তি কী? গ. দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. দৃষ্টান্ত-২ দ্বারা নির্দেশিত অনুমানের যে কোনো চারটি নিয়ম বিশ্লেষণ কর।
সকল P হয় S ∴ কিছু S হয় P দৃশ্যকল্প-১
সকল M হয় N সকল Q হয় M ∴ সকল Q N দৃশ্যকল্প-২
ক. প্রতিবর্তন কী? খ. মধ্যপদ সিদ্ধান্তে থাকে না কেন? গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আবর্তন করা হয়েছে? ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
ইমরানের বাড়ি টাঙ্গাইল জেলায় এবং রীমার গ্রামের বাড়ি শ্রীমঙ্গলের সাদীপুর। দুই জনই এমএ পাস করেছে। ইকবাল ইমরান ও রীমার ঘনিষ্ঠ বন্ধু। তবে ইমরান ও রীমা একে অপরের পরিচিত নন। ইকবাল ইমরান ও রীমার বাবা-মার সাথে যোগাযোগ করে দুই জনের বিয়ের ব্যবস্থা করে ।
ক. প্রাকল্পিক সহানুমান কী ? খ. A-যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয় কেন? গ. উদ্দীপকে ইকবালের ভূমিকা সহানুমানের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. ইমরান এবং রীমা ও ইকবালের মধ্যে তুলনাযোগ্য আন্তঃসম্পর্ক সহানুমানের আলোকে মূল্যায়ন কর।
যুক্তি-১: সকল জবা হয় ফুল। ∴ ?
যুক্তি-২: কোনো অসৎ লোক নয় বিশ্বাসী ∴ কোনো বিশ্বাসী লোক নয় অসৎ।
ক. অনুমান প্রধানত কত প্রকার? খ. আবর্তনের 'শুধুমাত্র একটি আশ্রয়বাক্য থাকে কেন— ? বুঝিয়ে লেখ। গ. যুক্তি-২ কোন ধরনের আবর্তন প্রক্রিয়া? ব্যাখ্যা কর। ঘ. যুক্তি-১ এর আবর্তিত রূপটি কোন ধরনের যুক্তিবাক্য হবে এবং কেন? বিশ্লেষণ কর।
যুক্তি-১: সকল দার্শনিক হয় জ্ঞানী। সকল শিক্ষক হয় দার্শনিক। ∴ সকল শিক্ষক হয় জ্ঞানী।
যুক্তি-২: কিছু শিক্ষক হয় সৎ। ∴ কিছু সৎ মানুষ হয় শিক্ষক।
যুক্তি-৩: মুরগি হয় এমন যা থেকে ডিম আসে ডিম হয় এমন যা থেকে মুরগি আসে ∴ ডিম হয় এমন যা থেকে ডিম আসে
ক. অনুমান কী? খ. 'কিছু গোলাপ নয় লাল' যুক্তিবাক্যটির আবর্তিত প্রতিবর্তন করে দেখাও। গ. যুক্তি-৩ এ সহানুমানের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে— বুঝিয়ে লেখ। ঘ. যুক্তি-১ এবং ২ যে দুটি অনুমান প্রক্রিয়াকে নির্দেশ করেছে তাদের পার্থক্য দেখাও।
তথ্য-১: I -কিছু মানুষ হয় শিক্ষিত ∴ O-কিছু মানুষ নয় অ-শিক্ষিত
তথ্য-২: O-কিছু ছাত্র নয় মেধাবী ∴ O কিছু মেধাবী নয় ছাত্র
ক. অমাধ্যম অনুমান কাকে বলে? খ. আবর্তনের নিয়মগুলো বুঝিয়ে লেখ। গ. তথ্য-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? বুঝিয়ে লেখ। ঘ. তথ্য-১ যে অনুমানকে নির্দেশ করে তার নিয়মগুলো উল্লেখপূর্বক ব্যাখ্যা দাও।