Questions in this chapter

HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

বাবার মৃত্যুর পর রাজু ও রাকেশ দুই সহোদর বিষয় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে পৃথক বসবাস শুরু করে। গ্রামের শিক্ষক জনাব বাদল্ সাহেব বিষয়টি অনুধাবন করেন এবং দুই ভাইয়ের সাথে পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটান। অতঃপর রাজু এবং রাকেশ পূর্বের ন্যায় একত্রে বসবাস শুরু করে।

ক. একটি সহানুমানে কয়টি পদ থাকে? খ. সহানুমানের সিদ্ধান্ত কেন আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না? গ. আলোচ্য উদ্দীপকে বাদল সাহেবের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে রাজু, রাকেশ ও বাদল সাহেবের তুলনামূলক পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।

MSB_2022
Views: 239Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

রাস্তা পারাপারের সময় একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ট্রাক ড্রাইভার ও মোটর সাইকেল আরোহী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ এসে তাদের উভয়কে শান্ত করে যার যার গন্তব্যে পাঠিয়ে দেয়। ক. অমিশ্র সহানুমান কী? খ. চতুষ্পদী অনুপপত্তি ঘটে কেন? গ. উদ্দীপকে পুলিশের ভূমিকা স্যনুমানের কোন পদের সাথে তুলনীয়? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে ট্রাক ড্রাইভার ও মোটর সাইকেল আরোহীর সাথে সহানুমানের যে দুটি পদ তুলনীয় তা উদাহরণসহ বিশ্লেষণ করো।

RB_2022
Views: 499Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

ঘটক রাজু ভাই প্রথমে প্রভার বাবা-মায়ের সাথে এবং পরে প্রীতমের বাবা- মায়ের সাথে কথা বলে প্রভা ও প্রীতমের বিয়ের ব্যবস্থা করলেন।

ক. সিদ্ধান্তের বিধেয়কে কী বলে? খ. সহানুমানের প্রতিটি পদ দু'বার ব্যবহৃত হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে প্রভার বাবা-মা ও প্রীতমের বাবা-মা দ্বারা সহানুমানের কোন কোন পদকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে ঘটক রাজু ভাইয়ের ভূমিকা সহানুমানের গঠনের আলোকে বিশ্লেষণ করো।

DiB_2022
Views: 46Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

রহমান এবং রাজন একাদশ শ্রেণিতে পড়ে। তারা একই গ্রামে বসবাস করে। কিন্তু তারা একে অপরকে চিনে না। একদিন তাদের শ্রেণিশিক্ষক তাদেরকে পরিচয় করিয়ে দেন। এখন রহমান ও রাজন একসাথে কলেজে আসে এবং একসাথে বাসায় ফিরে।

ক. সহানুমান কী? খ. চতুষ্পদী অনুপপত্তি বলতে কী বোঝায়? গ. শ্রেণিশিক্ষকের ভূমিকা সহানুমানের কোন পদটিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. রহমান, রাজন এবং শ্রেণিশিক্ষকের সাথে তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।

CB_2022
Views: 71Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

সকল কাক হয় কালো সকল কোকিল হয় কালো। ∴ সকল কোকিল হয় কাক।

ক. অনুমান কী? খ. সহানুমানে কেবলমাত্র তিনটি পদ থাকে- বুঝিয়ে বলো। গ. উদ্দীপকে 'কালো' পদটি সহানুমানের কোন পদকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে সহানুমানের যে নিয়মটি লঙ্ঘনের ফলে অনুপপত্তির সৃষ্টি হয়েছে, তার উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।

JB_2022
Views: 772Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃশ্যকল্প-১: বিড়ালটি বিছানার ওপর বিছানাটি মাটির ওপর ∴ বিড়ালটি মাটির ওপর দৃশ্যকল্প-২: কোনো প্রাণী নয় নিখুঁত সকল পাখি হয় প্রাণী ∴ কোনো পাখি নয় নিখুঁত

ক. প্রধান আশ্রয়বাক্য কী? খ. সহানুমানকে মাধ্যম অনুমান বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. দৃশ্যকল্প-২ এ সহানুমানের দৃষ্টান্তটিতে মধ্যপদের অবস্থান উল্লেখ করে তা ব্যাখ্যা করো। ঘ. সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ এ উল্লেখিত যুক্তিটির বৈধতা বিচার করো।

BB_2022
Views: 32Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও :

PMSAEz9o

চিত্র ১নং-এর সাথে চিত্র ২নং সংযুক্ত করলে কোন সংস্থানটি গঠিত হবে?

DB_2016
RB_2016
Views: 36Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

উদাহরণ-১: সকল শিক্ষক হন বিদ্বান। সকল ধার্মিক হন শিক্ষক। ∴ সকল ধার্মিক হন বিদ্বান।

উদাহরণ-২: সকল মানুষ হয় জীব। ∴ কিছু জীব হয় মানুষ।

ক. অনুমান কোন ধরনের প্রক্রিয়া? খ. প্রতিবর্তনের ধারণা বুঝিয়ে লেখ। গ. উদাহরণ-২ এর উল্লিখিত বিষয়টি ব্যাখ্যা কর। ঘ. উদাহরণ-১ এবং উদাহরণ-২ এর মধ্যকার পার্থক্য মূল্যায়ন কর ।

DB_2021
Views: 374Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃশ্যকল্প-১: সকল চিত্রকর্ম হয় সুন্দর। সকল মোম রং হয় চিত্রকর্ম। সকল মোম রং হয় সুন্দর।

দৃশ্যকল্প-২: সকল মানুষ হয় জ্ঞানী। সকল ডাক্তার হয় জ্ঞানী। সকল ডাক্তার হয় মানুষ।

ক. বিপরীত পদের একটি উদাহরণ দাও। খ. অনুমানের প্রকৃতি বুঝিয়ে লেখ। গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুমানের উল্লেখ করা হয়েছে- ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-১ এর নিয়মের অপপ্রয়োগ হলো দৃশ্যকল্প-২ মূল্যায়ন কর।

DB_2021
Views: 784Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

তথ্য-১: সকল কবি হয় দার্শনিক। আল মাহমুদ হয় একজন কবি। ∴ আল মাহমুদ হয় দার্শনিক

তথ্য-২: সকল কবি হয় দার্শনিক। ∴ কোনো কবি নয় অদার্শনিক।

ক. অনুমান কী? খ. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না কেন? গ. তথ্য-২ যে অনুমানের নির্দেশ করে তা ব্যাখ্যা কর। ঘ. তথ্য-১ এবং তথ্য-২ যে দু'ধরনের অবরোহ অনুমানকে নির্দেশ করে তাদের পার্থক্য লেখ।

RB_2021
Views: 80Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

যুক্তি-১: সকল বিজ্ঞানী হয় গবেষক। কোনো বিজ্ঞানী নয় অ-গবেষক

যুক্তি-২: সকল মানুষ হয় মরণশীল। সকল মরণশীল জীব হয় মানুষ।

ক. আবর্তন কত প্রকার? খ. বাক্যের বৈধ আবর্তন সম্ভব নয় কেন? গ. যুক্তি-১-৪: কোন ধরনের অমাধ্যম অনুমানের ইঙ্গিত আছে? এর নিয়ম উল্লেখপূর্বক ব্যাখ্যা কর। ঘ. যুক্তি-২-এর আবর্তিত রূপ কি যথার্থ। বিশ্লেষণ কর।

RB_2021
Views: 750Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

যুক্তি-১: সকল কোকিল হয় কালো। সকল কাক হয় কালো। ∴ সকল কাক হয় কোকিল ।

যুক্তি-২: সকল মানুষ হয় মরণশীল। কোনো ফেরেশতা নয় মরণশীল ∴ কোনো ফেরেশতা নয় মানুষ।

যুক্তি-৩: সকল মানুষ হয় জ্ঞানী। কোনো পাখি নয় মানুষ। ∴ কোনো পাখি নয় আমী

ক. সহানুমান কত প্রকার? খ. সহানুমানের দুটি বৈশিষ্ট্য লেখ। গ. যুক্তি-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. যুক্তি-২ এবং যুক্তি-৩ এর তুলনামূলক আলোচনা কর।

RB_2021
Views: 575Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

আবির ও আকিব দুই ভাই। তারা প্রায়ই খেলনা নিয়ে ঝগড়া করে। তখন তাদের বাবা রহিম সাহেব প্রথমে আবিরের সাথে এবং পরবর্তীতে আকিবের সাথে পৃথকভাবে আলোচনা করেন। বাবা রহিম সাহেব তাদের দুজনকে বোঝাতে সক্ষম হন। এতে দুই ভাইয়ের ঝগড়ার অবসান হয়। এবং তারা একত্রে খেলাধুলা করতে থাকে।

ক. সহানুমান কী? খ. চতুষ্পদী অনুপপত্তি বলতে কী বোঝ? গ. রহিম সাহেবের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ঘ. আবির, আকির ও বাবা রহিম সাহেবের সাথে তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।

RB_2021
Views: 791Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃষ্টান্ত-১: কোনো পাখি নয় মানুষ সকল মানুষ হয় দ্বিপদ অতএব, কিছু ছিপন জীব নয় পাখি ।

দৃষ্টান্ত-২: কোনো কাক নয় হলুদ সকল কাক হয় পাখি অতএব, কোনো পাখি নয় হলুদ

ক. প্রধান পদ কী? খ. চতুষ্পদী অনুপপত্তি বলতে কী বুঝায়? গ. উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখা কর। ঘ. উদ্দীপকের দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে মৌলিক পার্থক্য দেখাও।

JB_2021
Views: 805Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃশ্যপট-১: সাদিকা একটি নার্সারীর গোলাপ বাগানে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল দেখল, সে আরও দেখল, লাল গোলাপ হয় সুগন্ধি, সাদা গোলাপ হয় সুগন্ধি, নীল গোলাপ হয় সুগন্ধি। তার থেকে সে সিদ্ধান্ত করল, সকল গোলাপ হয় সুগন্ধি ফুল। দৃশ্যপট-২: সাকিব তার দাদাকে বলল, দেশি পেয়ারা পুষ্টিকর, সাকিবের কথা শুনে তার দাদা সাকিবকে বললেন, “সকল দেশী ফল হয় পুষ্টিকর, পেয়ারা একটি দেশী ফল। কাজেই পেয়ারা হয় পুষ্টিকর কর।

ক. অনুমান কাকে বলে? খ. মধ্যপদ সিদ্ধান্তে থাকে না কেন? গ. দৃশ্যপট-১ এ কোন প্রকৃতির অনুমান নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ নির্দেশিক অনুদানে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় তা আলোচনা কর।

JB_2021
Views: 843Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

সেলিমের বাড়ি রাজশাহী জেলায় এবং হাসিনার গ্রামের বাড়ি। নাটোরের গুরুদাসপুর। দুজনেই এম এ পাস করেছে। ইকবাল, সেলিম ও হাসিনার ঘনিষ্ঠ বন্ধু। তবে সেলিম ও হাসিনা একে অপরের পরিচিত নন। ইকবাল সেলিম ও হাসিনার বাবা-মার সাথে যোগাযোগ করে দুজনের বিয়ের ব্যবস্থা করে।

ক. প্রাকল্পিক সহানুমান কী? খ. 'A' যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয় কেন? গ. উদ্দীপকে ইকবালের ভূমিকা সহানুমানের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. সেলিম এবং হাসিনা ও ইকবালের মধ্যে তুলনাযোগ্য আন্তঃসম্পর্ক সহানুমানের আলোকে মূল্যায়ন কর।

JB_2021
Views: 365Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

যুক্তিবাক্য: কিছু ফুল নয় সাদা। যুক্তি: কিছু পাখি হয় সুন্দর। ∴ কিছু পাখি নয় অ-সুন্দর।

ক. একটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে? খ. যৌগিক পদকে বহুশাব্দিক পদ বলা হয় কেন? গ. যুক্তিবাক্যটির আবর্তন প্রক্রিয়া সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর। ঘ. যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমান প্রক্রিয়া? বিশ্লেষণ করে দেখাও।

CB_2021
Views: 581Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

যুক্তি-১: কোনো হরিণ নয় বাঘ। কোনো বাঘ নয় হরিণ।

যুক্তি-২: A- সকল মানুষ হয় দ্বিপদ। A- সকল দ্বিপদ প্রাণী হয় মানুষ

ক. আবর্তনের কয়টি নিয়ম? খ: অমাধ্যম অনুমানের যাত্রাপথ সংক্ষিপ্ত–বুঝিয়ে লেখ। গ. যুক্তি-১ কোন ধরনের আবর্তন প্রক্রিয়াকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর। ঘ. যুক্তি-২-এর আবর্তন প্রক্রিয়া অবৈধ কেন? বিশ্লেষণ কর।

CB_2021
Views: 745Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

রবিন ও মুবিন দুই ভাই। বিরোধের কারণে আলাদা বসবাস করেন। চেয়ারম্যান বিষয়টি অনুধাবন করে তাদের মধ্যে বিদ্যমান বিরোধ নিরসনের উদ্যোগ নেন। তিনি প্রথমে রবিন এবং পরে মুবিনের সাথে আলোচনা করেন এবং দুই ভাইয়ের মধ্যে বিরোধের অবসান ঘটান।

ক. আবর্তনের আশ্রয়বাক্যকে কী বলা হয়? খ. চতুষ্পদী অনুপপত্তি কেন ঘটে ? গ. উদ্দীপকে চেয়ারম্যান সহানুমানের কোন পদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে নির্দেশিত বিষয়টির প্রকৃতি বিশ্লেষণ কর।

CB_2021
Views: 24Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃশ্যকল্প-১: কিছু শার্ট হয় লাল জামা। ∴ কিছু লাল জামা হয় শার্ট।

দৃশ্যকল্প-২: সকল মহৎ ব্যক্তি হন পরোপকারী। সদানন্দ হন মহৎ ব্যক্তি। ∴ সদানন্দ হন পরোপকারী।

ক. অসরল আবর্তন কাকে বলে? খ. অবরোহ অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক অনিবার্য-ব্যাখ্যা কর। গ. দৃশ্যকল্প-২-এ মধ্যপদ নির্ণয় করে সহানুমানে তার ভূমিকা ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এর মধ্যে অবরোহ অনুমানগত পার্থক্য বিশ্লেষণ কর।

ChB_2021
Views: 612Answers: 0Bookmarks: 0Asked to solve: 0