Questions in this chapter

HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃষ্টান্ত-১: বিচারক আসামীকে বললেন, যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পার তবে মুক্তি পাবে। আসামী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। ∴ সে মুক্তি পেয়েছে।

দৃষ্টান্ত-২: সকল জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষিত। সকল কবি হয় জ্ঞানী সুতরাং, সকল কবি হয় শিক্ষিত।

ক. সহানুমান কাকে বলে? খ. "সহানুমানে মধ্যস্থতাই মধ্যপদের কাজ”- বুঝিয়ে লেখ। গ. দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমান নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. “সহানুমানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়”— উদ্দীপকের দৃষ্টান্ত-২-এর আলোকে ব্যাখ্যা কর।

CB_2019
Views: 505Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

সকল X হয় Y ∴ সকল Y হয় X উদাহরণ-১ কোনো X নয় Y ∴ সকল X হয় Y উদাহরণ-২

ক. অমাধ্যম অনুমান কী? খ. মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অনিবার্য সম্পর্ক ব্যাখ্যা কর। গ. উদাহরণ-২ কোন অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. উদাহরণ-১ ও উদাহরণ-২ এ প্রতিফলিত অমাধ্যম অনুমানের সম্পর্ক বিশ্লেষণ কর।

ChB_2019
Views: 130Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

উদ্দীপক-১: সব A হয় B সব C হয় A ∴ সব C হয় B

উদ্দীপক- ২: সব A হয় B সব C হয় B ∴ সব C হয় A

ক. সহানুমান কী? খ. চতুষ্পদী অনুপপত্তি ব্যাখ্যা কর। গ. উদ্দীপক থেকে মধ্য পদ বের করে তার ভূমিকা ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে কোন সহানুমানটি বৈধ? বৈধতা প্রমাণ কর।

ChB_2019
Views: 716Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

ঘটনা-১: কোনো মানুষ নয় পাখি। ঘটনা-২: সকল কাক হয় পাখি। অতএব, সকল পাখি হয় কাক।

ক. অমাধ্যম অনুমান কাকে বলে? খ. সরল আবর্তন বলতে কী বোঝ? গ. ঘটনা-১ এর যুক্তিবাক্যটির আবর্তন দেখাও। ঘ. ঘটনা-২ এর আবর্তনটির বৈধতা যাচাই কর।

BB_2019
Views: 274Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

wWfMQyBi

ক. সহানুমান কী? খ. “সহানুমানে কেবল তিনটি পদই থাকবে”- বুঝিয়ে লেখ। গ. উপরের চিত্রগুলোতে "M-এর ভূমিকা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর। ঘ. চিত্র-১ এবং চিত্র-২ দ্বারা কোন ধরনের সংস্থান নির্দেশ করে তা বিশ্লেষণ কর।

SB_2019
Views: 752Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

তথ্য-১: E-কোনো S নয় P ∴ E-কোনো P নয় S তথ্য-২: A-সকল S হয় P ∴ I-কিছু P হয় S তথ্য-৩: A-সকল হয় P ∴ E-কোনো S নয় P

ক. আবর্তন কাকে বলে? খ. 'O' যুক্তিবাক্যের বৈধ আবর্তন সম্ভব নয় কেন? গ. ৩নং তথা কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. পাঠ্যবইয়ের আলোকে তথ্য-১ এবং তথ্য-২ এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।

SB_2019
Views: 846Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃষ্টান্ত-১: আমি হই বিমানের উপর। বিমানটি হয় শূন্যের উপর। ∴ আমি হই শূন্যের উপর।

দৃষ্টান্ত-২: যদি তুমি পাখি হও তাহলে উড়তে পারবে। তুমি হও পাখি। ∴ তুমি উড়তে পার।

ক. মিশ্র সহানুমান কত প্রকার ও কী কী? খ. অবৈধ প্রধান পন অনুপপত্তি ব্যাখ্যা কর। গ. দৃষ্টান্ত-১ এর সহানুমানটিতে সংঘটিত অনুপপত্তিটি নির্ণয় কর। ঘ. দৃষ্টান্ত-২ নির্দেশিত বিষয়ের নিয়ম লক্ষণজনিত অনুপপত্তি ব্যাখ্যা কর।

BB_2019
Views: 464Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

সকল কবুতর হয় পাখি। সকল কোকিল হয় পাখি। ∴ সকল কোকিল হয় কবুতর।

ক. সহানুমান কী? খ. মধ্যপদের ভূমিকা ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের সহানুমানটির প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ চিহ্নিত কর। ঘ. উদ্দীপকের সহানুমানটি পাঠ্যবইয়ের আলোকে বৈধতা পরীক্ষা কর।

BB_2019
Views: 597Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

সকল বাঘ হয় চতুষ্পদ সকল বিড়াল হয় চতুষ্পদ ∴ সকল বিড়াল হয় বাঘ।

ক. সহানুমানে কয়টি আশ্রয়বাক্য থাকে? খ. সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না কেন? গ. উদ্দীপকে 'বাঘ' শব্দটি সহানুমানের কোন পদকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের সহানুমানটিতে কোনো অনুপপত্তি ঘটেছে কি? বিশ্লেষণ কর।

DiB_2019
Views: 334Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

যুক্তি-১: কিছু পাখি হয় সুন্দর। ∴ কিছু সুন্দর জীবন হয় পাখি।

যুক্তি-২: সকল দার্শনিক হন মানুষ। এরিস্টটল হন একজন দার্শনিক। ∴ এরিস্টটল হন একজন মানুষ।

যুক্তি-৩: শিমুল হয় মরণশীল। তমাল হয় মরণশীল। গীতা হয় মরণশীল। মিতা হয় মরণশীল।. ∴ সকল মানুষ হয় মরণশীল

ক. অনুমান কত প্রকার? খ. সহানুমান কীভাবে গঠিত হয়? গ. যুক্তি-১ কোন ধরনের অমাধ্যম অনুমান? ব্যাখ্যা কর। ঘ. যুক্তি-২৩ যুক্তি-৩ এর মধ্যে পার্থক্য দেখাও।

DiB_2019
Views: 388Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

যুক্তি-১: মুরগি হয় এমন যা থেকে ডিম আসে ডিম হয় এমন যা থেকে মুরগি আসে ∴ ডিম হয় এমন যা থেকে ডিম আসে।

যুক্তি-২: কোনো মাছ নয় ঝিনুক সকল ঝিনুক হয় জলজ ∴ কিছু জলজ প্রাণী হয় মাছ।

ক. প্রধান পদ কী? খ, আবর্তনে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না কেন? গ. যুক্তি-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. যুক্তি-২ এর বৈধতা বিশ্লেষণ কর।

DiB_2019
Views: 502Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে ক ও খ অন্যতম। বিশ্ব মানবতা ও শান্তির প্রতি তাদের নজর কম। অথচ পরমাণু অস্ত্রের যেকোনো ব্যবহার যে মানবিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় তার দিকে দৃষ্টি ফেরাতে ইন্টারন্যাশনাথ ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপেনস (ican) কাজ করছে। পরমাণু শক্তিধর দেশগুলোর পরমাণু অস্ত্র ধ্বংসের জন্য প্রচারণা ও মধ্যস্থতার কারণে (ican)২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। ক. অমাধ্যম অনুমান কী? খ. চতুষ্পদী অনুপপত্তি বলতে কী বোঝা? গ. উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে তোমার পাঠ্যসূচির কোন বিষয়ের মিল রয়েছে? বিশ্লেষণ কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত শান্তি স্থাপনে (আইকান) ican এর ভূমিকা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

JB_2018
SB_2018
DB_2018
DiB_2018
Views: 766Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

রিয়াজ ও ফেরদৌস ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচের ৫ম দিনের খেলা দেখছে। রিয়াজ ফেরদৌসকে বলল “যদি রোদ হয় তবে বাংলাদেশ জিতবে, রোদ হয়নি, অতএব বাংলাদেশ জিতবে না"। ফেরদৌস বলল, আমার নিকট প্রতীয়মান হচ্ছে, হয় বাংলাদেশ না হয় অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে। বাংলাদেশ বিজয় লাভ করবে, অতএব অস্ট্রেলিয়া বিজয় লাভ করবে না।

ক. প্রতিবর্তন কী? খ. A যুক্তিবাক্যের সরল আবর্তন কি সম্ভব? গ. উদ্দীপকে ফেরদৌসের বক্তব্যে কোন ধরনের সহানুমানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে রিয়াজের বক্তব্যে যে অনুপপত্তির সৃষ্টি হয়েছে তা বিশ্লেষণ কর।

SB_2018
DB_2018
JB_2018
DiB_2018
Views: 137Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

তথ্য-১: আশ্রয়বাক্য: A — B সিদ্ধান্ত: B — A

তথ্য-২: আশ্রয়বাক্য: A — B আশ্রয়বাক্য: C — A সিদ্ধান্ত: C — B

ক. অবরোহ অনুমান প্রধানত কত প্রকার? খ. কেন অমাধ্যম অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়? গ. তথ্য-১ এ কোন ধরনের অনুমান নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর। ঘ. তথ্য-২ এ নির্দেশিত অনুমানের গঠনপ্রণালি যথার্থ হয়েছে কিনা? মূল্যায়ন কর।

ChB_2018
RB_2018
CB_2018
BB_2018
Views: 691Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃষ্টান্ত-১: কিছু লিচু নয় মিষ্টি ∴ কিছু মিষ্টি ফল নয়লিচু

দৃষ্টান্ত-২: কিছু ছাত্র হয় পড়ুয়া ∴ কিছু পড়ুয়া মানুষ হয় ছাত্র

দৃষ্টান্ত-৩: সকল বক হয় সাদা ∴ কিছু সাদা পাখি হয় বক।

ক. অমাধ্যম অনুমান কী? খ. অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান-ব্যাখ্যা কর। গ. দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ দ্বারা পাঠ্যবইয়ের যে বিষয় নির্দেশ করে তাদের পার্থক্য উল্লেখ কর।

CB_2018
RB_2018
ChB_2018
BB_2018
Views: 885Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃষ্টান্ত- ১: সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী —A কিছু সুখী ব্যক্তি হয় ধার্মিক —A

দৃষ্টান্ত- ২: সকল কৰি হয় মানুষ —A কিছু মানুষ হয় কবি — I

ক. অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে? খ. প্রতিবর্তন বলতে কী বোঝ? গ. উদ্দীপকের দৃষ্টান্ত-১ আবর্তনের কোন নিয়মটি লঙ্ঘন করেছে? ব্যাখ্যা কর। ঘ. আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত- ২ এর বৈধতা বিচার কর।

DB_2017
Views: 89Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

দৃষ্টান্ত-১: সকল অধ্যাপক হন শিক্ষিত ∴ সকল শিক্ষিত ব্যক্তি হন অধ্যাপক

দৃষ্টান্ত-২: I-কিছু কাচ হয় ভঙ্গুর ∴ O কিছু কাচ নয় অভঙ্গুর।

ক. অমাধ্যম অনুমান কাকে বলে? খ. বাক্যের আবর্তন করা যায় না কেন? গ. দৃষ্টান্ত-১ এর মধ্যে কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা দাও। ঘ. দৃষ্টান্ত-২ এর মধ্যে যে ধরনের অমাধ্যম অনুমান নির্দেশ করে তার নিয়মাবলি উদাহরণসহ ব্যাখ্যা কর।

RB_2017
Views: 273Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

ননী গোপাল দুধ বিক্রি করেন কামাল সাহেবের কাছে। কিন্তু দুধ বিক্রি কাজটি তিনি নিজে করেন না। মাজেদ প্রতিদিন ননী গোপাল থেকে দুধ সংগ্রহ করে কামাল সাহেবের কাছে পৌঁছে দেন। এভাবে মাজেদের মাধ্যমে ননী গোপাল ও কামাল সাহেবের মধ্যে দুধ বেচাকেনার কাজটি সম্পন্ন হয়।

ক. সহানুমানে কয়টি পদ থাকে? খ. চতুষ্পদী অনুপপত্তি কী? বুঝিয়ে লেখ। গ. উদ্দীপকে মাজেদের ভূমিকা সহানুমানের যে পদের সাথে সম্পর্কিত তার কাজ ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে ননী গোপাল ও কামাল সাহেবের তুলনাযোগ্য পদ দুটির উল্লেখপূর্বক এর গঠনপ্রণালি আলোচনা কর।

RB_2017
Views: 650Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

বাংলাদেশ ও ভারত দুটি সার্কভুক্ত ও ভ্রাতৃপ্রতিম দেশ। দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো বিশেষ করে ব্যবসায় বাণিজ্য ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি অফিস রয়েছে। অফিসের প্রধানকে বলা হয় 'রাষ্ট্রদূত'। রাষ্ট্রদূতের মাধ্যমে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

ক. একটি সহানুমানের কয়টি পদ থাকে? খ. অমাধ্যম অনুমান বলতে কী বোঝ? গ. উদ্দীপকের রাষ্ট্রদূত পদটি সহানুমানের কোন পদের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে বর্ণিত 'বাংলাদেশ, ভারত' ও 'রাষ্ট্রদূত' পদ তিনটির আন্তঃসম্পর্ক সহানুমানের আলোকে বিশ্লেষণ কর।

DB_2017
Views: 556Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০৬ঃ অবরোহ অনুমান
All Topics
View

হাসান ও রুবেল দুই ভাই। বাবার মৃত্যুর পর জমি সংক্রান্ত বিরোধের কারণে আলাদা বসবাস করে। ইউনিয়নের চেয়ারম্যান মি. শফিকুল বিষয়টি অনুধাবন করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেন। এ কারণে তিনি প্রথম হাসানের সাথে এবং পরে রুবেলের সাথে আলোচনায় বসেন। মি. শফিকুলের মধ্যস্থতায় দুই ভাইয়ের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটে। অতঃপর দুই ভাই একত্রে বসবাস শুরু করে।

ক. আবর্তন কী? খ. সহানুমানে চারটি পদ থাকলে কী ধরনের অনুপপত্তি ঘটে। গ. উদ্দীপকে উল্লিখিত মি. শফিকুলের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ঘ. হাসান, রুবেল ও মি. শফিকুলের তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।

JB_2017
Views: 57Answers: 0Bookmarks: 0Asked to solve: 0