Questions in this chapter

HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব শারমিন তার দেনাদার শিরিনের কাছ থেকে ৫,০০,০০০ টাকার একটি চেক পান। টাকা উত্তোলনের জন্য তিনি ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা চেকের অর্থ নগদে পরিশোধ না করে চেকটি শারমিনের যেকোনো ব্যাংক হিসাবে জমা করার জন্য বলেন। জনাব শারমিন তাৎক্ষণিক টাকার প্রয়োজনের কথা জানালে ব্যাংক কর্মকর্তা তাকে চেকের ধরন পরিবর্তনের পরামর্শ দেন।

ক. বাসি চেক কী?

খ. হুকুম চেক বাহক চেক থেকে অধিকতর নিরাপদ কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব শারমিনের প্রাপ্ত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. ব্যাংক কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিক টাকার প্রয়োজন মেটানোর জন্য জনাব শারমিনের করণীয় কী হতে পারে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে মতামত দাও।

DiB_2023
Views: 135Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

মি. দিপক একজন ব্যবসায়ী। ব্যবসায়িক প্রয়োজনে তিনি তার বন্ধু মি. বাসুর নিকট হতে কিছু টাকা ধার নেন। মি. দিপক ঐ ঋণ পরিশোধের জন্য মি. বাসুর নামে একটি চেক প্রদান করেন। চেকটির উপরিভাগে বামকোণে অঙ্কিত' আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টানা ছিল। চেকটি হস্তান্তরের আগেই মি. দিপক তা হরিয়ে ফেলেন। তিনি বিষয়টি দ্রুত ব্যাংক ব্যবস্থাপককে জানান এবং ব্যবস্থাপক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

ক. বাসি চেক কী?

খ. চেককে প্রামাণ্য দলিল হিসেবে গণ্য করা হয় কেন?

গ. মি. দিপক যে চেক প্রদান করেন সেটি কোন ধরনের চেক? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. ব্যাংক ব্যবস্থাপক মি. দিপককে আশ্বস্ত করার যৌক্তিকতা বিশ্লেষণ করে তোমার মতামত দাও।

CB_2023
JB_2021
Views: 621Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

মি. আকমল তার দেনাদারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকার একটি চেক গ্রহণ করলেন। চেকটির বামকোণে দুইটি সমান্তরাল রেখার মাঝখানে 'সোনালী ব্যাংক লি. কথাটি লেখা ছিল। আকমল সাহেব চেকটি তার অগ্রণী ব্যাংক শাখায় উপস্থাপন করলে ব্যাংক ব্যবস্থাপক তাকে চেকটি সোনালী ব্যাংক শাখায় উপস্থাপনের পরামর্শ দিলেন।

ক. চেকের আদেষ্টা কে?

খ. চেকের অনুমোদনের ধারণাটি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত চেকটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো।

ঘ. মি. আকমল চেকটি অগ্রণী ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক ব্যবস্থাপক তাকে চেকটি সোনালী ব্যাংকে উপস্থাপনের পরামর্শ দিলেন কেন? বিশ্লেষণ করো।

ChB_2023
Views: 456Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

মি. সাকিল তার ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি বাবদ মি. শামীমকে বিশ লক্ষ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. শামীমের পাশাপাশি "অথবা বাহককে" শব্দদ্বয় উল্লেখ ছিল। অন্যদিকে, মি. সুজন, এসএস ফ্যাশন লি. থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান, যেখানে লেখা ছিল মি. সুজনকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা প্রদান করুন।

ক. চেকের আদেষ্টা কে?

খ. বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার সার্বজনীন কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মি. শামীমের চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. "মি. সুজনের চেকটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ”- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

SB_2023
JB_2021
Views: 426Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব জহির ১ লক্ষ টাকা জনাব দবিরের নিকট থেকে পাবেন। জনাব জহির একটি পত্র মারফত ৯০ দিনের মধ্যে পরিশোধ করার জন্য আদেশ প্রদান করেন। জনাব দবির পত্রটি পেয়ে 'স্বীকৃতি' লিখে জনাব জহিরের নিকট প্রেরণ করেন। অপরদিকে, জনাব দবির জনাব সিজারের তার পাওনা বাবদ ২ লক্ষ টাকা দুই মাসের মধ্যে প্রদানের জন্য ওয়াদা করে একটি পত্র প্রেরণ করেন।-

ক. চেকের অনুমোদন কী?

খ. "হস্তান্তরযোগ্য নহে”- এ কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব জহিরের পত্রটি কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিল? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব জহির ও জনাব দবিরের পত্র দুটি 'হস্তান্তরযোগ্য দলিলের ভিত্তিতে তুলনামূলক মূল্যায়ন করো।

BB_2023
Views: 853Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব মাসুদ একজন ঠিকাদার তিনি তার পাওনাদার জনাব রাসেলবে এক লক্ষ টাকার এমন একটি চেক প্রদান করেন যা নিরাপদ বলে বিবেচিত । কিন্তু দুর্ভাগ্যবশত জনাব রাসলে উক্ত চেকটি হারিয়ে ফেললে মাসুদ সাহেবের শরনাপন্ন হন । জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হয়ে জনাব রাসেলের নামের শেষ “আদেশ অনুসারে” কথাটি লিখে নতুন একটি চেক ইস্যু করেন।

ক. ভ্রমণকারীর চেক কী?

খ. চেকের অনুমোদনের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকে জনাব মাসুদ রাসেলকে প্রথমে কোন ধরনের চেক প্রদান করেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে জনাব মাসুদ কর্তৃক প্রদত্ত প্রথম ও দ্বিতীয় চেকের মধ্যে তুলনামূলক আলোচনা করো ।

DB_2022
Views: 38Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব আব্দুল্লাহ একজন ব্যাংক কর্মকর্তা। প্রতিদিন তিনি বিভিন্ন ধরনের লেনদেন সম্পন্ন করেন। যেমন: অর্থ জমাদান, উত্তোলন, অর্থ স্থানান্তর ইত্যাদি। একজন গ্রাহক ব্যাংকে একটি অধিক নিরাপদ চেক উপস্থাপন করেন যার মাধ্যমে অধিক অর্থ উত্তোলন করা যায়। জনাব আব্দুল্লাহ লক্ষ করলেন গ্রাহকের উপস্থাপিত চেকে আদেষ্টার স্বাক্ষর ও ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের গড়মিল আছে। তখন তিনি ম্যানেজারের সাথে চেকটির ব্যাপারে কথা বলেন। পরবর্তীতে ম্যানেজারের আদেশে চেকটি প্রত্যাখ্যান করা হয় ।

ক. খোলা চেক কী?

খ চেকের অনুমোদন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের গ্রাহক কোন ধরনের চেক উপস্থাপন করেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে যে চেক প্রত্যাখ্যান করা হয়েছে সেটি কি যৌক্তিক? তোমার মতামতের ভিত্তিতে ব্যাখ্যা দাও |

RB_2022
Views: 63Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

মি. আবেদ একজন ব্যবসায়ী। তিনি মাল বিক্রয় করে করিমের নিকট হতে চেকের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন। তিনি দুটি চেক সংগ্রহ করেন যার একটি ৩ লক্ষ টাকার এবং অন্যটি ৮ লক্ষ টাকার। ৩ লক্ষ টাকার চেকটি হতে তিনি সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। কিন্তু ৮ লক্ষ টাকার চেকটি হতে সরাসরি অর্থ সংগ্রহ করতে

পারেন না। এই ৮ লক্ষ টাকা তার ব্যাংক হিসাবে জমা হয় ।

ক. চেক কী?

খ. বিনিময় বিল বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের আলোকে ৮ লক্ষ টাকার চেকটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো ।

ঘ. “৮ লক্ষ টাকার চেকটি ৩ লক্ষ টাকার চেক অপেক্ষা অধিক নিরাপদ” — উদ্দীপকের আলোকে বর্ণনা করো ।

MB_2022
RB_2019
Views: 171Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

মি. কামাল একজন পাইকারি চালের ব্যবসায়ী। তিনি সালামের নিকট বাকিতে বিক্রয়কৃত ১ লক্ষ টাকার মালের মূল্য বাবদ ৩ মাস পরে দেয় সালামের স্বাক্ষরিত একটি দলিল প্রাপ্ত হন। কিছু দিন পর মি. কামালের নগদ অর্থের প্রয়োজন হলে দলিলটি ব্যাংকে বাট্টাকরণের মাধ্যমে নগদ অর্থ প্রাপ্ত হন। তাছাড়া, ০১-০৪-২০ তারিখে প্রাপ্ত চেকটির টাকা উত্তোলনের জন্য ১৫-১১-২০ তারিখে ব্যাংকে উপস্থাপন করলে চেকের অন্য সব শর্তপূরণ এবং হিসাবে পর্যাপ্ত অর্থ থাকলেও ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে ।

ক. আদেষ্টা কে?

খ. চেকের অনুমোদন কেন প্রয়োজন? ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকে মি. কামাল কোন ধরনের দলিল প্রাপ্ত হন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে ব্যাংক কর্তৃক চেকটি প্রত্যাখ্যান হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

DiB_2022
Views: 716Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

মি. 's' একজন পাইকারি ব্যবসায়ী। তিনি অনেক সময় বাকিতে বিক্রয়কৃত পণ্যের মূল্য বাবদ চেক গ্রহণ করেন। তিনি ক্রেতা মি. আরিফের নিকট হতে একটি চেক প্রাপ্ত হন। চেকটিতে গ্রাহকের নাম হিসাবে মি. 'S'-এর পাশাপাশি অথবা আদেশানুসারে শব্দদ্বয় উল্লেখ ছিল । অপর ক্রেতা মি. হাসেম-এর নিকট হতে বিক্রীত পণ্যের মূল্য বাবদ আরেকটি চেক প্রাপ্ত হন। চেকটির বামকোণে আড়াআড়ি সমান্তরাল দুটো রেখা টানা ছিল। মি. 's' ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করেন। চেকটি উপস্থাপন করলে কর্তৃপক্ষ তাকে তার হিসাবে জমা দিতে বলে ।

ক) স্বাক্ষর কার্ড কী

খ) ব্যাংক কেন হিসাবের গোপনীয়তা রক্ষা করে? ব্যাখ্যা কর।

গ) উদ্দীপকে মি. 'S' এর প্রাপ্ত প্রথম চেকটি কোন ধরনের ব্যাখ্যা কর।

ঘ) উদ্দীপকে মি. 'S'-এর প্রাপ্ত ২য় চেকটি অধিক নিরাপদ সর্ম্পকে - তোমার মতামত দাও।

DiB_2022
Views: 634Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব ফাহিম ১৫-০২-২০২১ ইং তারিখে তার দেনাদারদের কাছ থেকে একটি চেক পেলেন। চেকে প্রাপকের নামের স্থানে মি. ফাহিম, অথবা ‘আদেশানুসারে' কথাটি লেখা ছিল। জনাব ফাহিম ব্যস্ততার কারণে চেকটি ব্যাংকে জমা দিতে ভুলে যান। পরবর্তীতে ২৫- ১০-২০২১ ইং তারিখে চেকটি ব্যাংকে জমা করে টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে ।

ক. ফাঁকা চেক কী?

খ. হারানো চেকের জন্য করণীয় ব্যাখ্যা করো ।

গ. মি. ফাহিম দেনাদারদের কাছ থেকে যে চেক পেয়েছেন তা কোন ধরনের চেক? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যানের কারণ বিশ্লেষণ করো ।

CB_2022
Views: 450Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

৮ মি. ‘X’ একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রকার পণ্য খুচরা ও পাইকারি বিক্রয়ের প্রেক্ষিতে ‘Y’ ট্রেডার্স-এর নিকট থেকে ২ লক্ষ ও ৫ লক্ষ টাকার দুটি চেক গ্রহণ করেন। ২ লক্ষ টাকার চেকটি ব্যাংকে জমা দিয়ে নগদ অর্থ উত্তোলন করতে পারলেও ৫ লক্ষ টাকার চেকটি তার হিসাবে জমা করে পরবর্তীতে উত্তোলন করতে পারবেন।

ক. চেকের আদেষ্টা কে?

খ. বাসি চেকের টাকা কেন ব্যাংক পরিশোধ করে না— ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকে বর্ণিত ২ লক্ষ টাকার চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ৫ লক্ষ টাকার চেকটি অর্থ সংগ্রহের ক্ষেত্রে অধিক নিরাপদ— ব্যাখ্যা করো ।

CB_2022
Views: 756Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

ফেনীর ব্যবসায়ী জনাব নবী ঢাকার চক বাজারের ব্যবসায়ী জনাব করিমকে পাওনা টাকা পরিশোধের নিমিত্তে ১ জানুয়ারি, ২০২২ তারিখে একটি চেক প্রদান করে। জনাব করিম ১ আগস্ট তারিখে চেকটি নিয়ে ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংক টাকা

প্রদানে অপারগতা প্রকাশ করে ।

ক. উপহার চেক কী?

খ. 'বাহক চেক কম নিরাপদ'- ব্যাখ্যা করো ।

গ. 'উদ্দীপকে উল্লিখিত চেকটির টাকা প্রদানে ব্যাংকের অপারগতার কারণ ব্যাখ্যা করো।

ঘ. জনাব করিমের পক্ষে তার প্রাপ্য টাকা আদায় করা সম্ভব কি না? এ সম্পর্কে তোমার মতামত দাও

ChB_2022
Views: 890Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব মহসিন তার পাওনাদার জনাব তাহসিনকে এক লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। জনাব মহসিন চেকের উপর বাম কোণে দুটি আড়াআড়ি দাগ টেনে “প্রাপকের হিসাব” লিখে দেন জনাব তাহসিন চেকটি নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি তার ব্যাংক হিসাবে জমা দেয়ার পরামর্শ দেন।

ক. MICR-এর পূর্ণরূপ কী?

খ. “ধারক হলেন চেকের দখলপ্রাপ্ত বাহক”— ব্যাখ্যা করো।

২ গ. জনাব মহসিন কর্তৃক ইস্যুকৃত চেকটি কোন ধরনের দাগকাটা চেক? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত চেকটি ব্যাংকের ঋণদান সামর্থ্যকে বৃদ্ধি করে— বিশ্লেষণ করো ।

ChB_2022
Views: 503Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব বেলাল তার মেয়ে রিমির ১৫তম জন্মদিনে ১২-০১- ২০২১ তারিখের একটি চেক প্রদান করেন এবং তাকে তার ইচ্ছামতো টাকার অংক লিখে নিতে বলেন। রিমি চেকের মধ্যে দুই লক্ষ লিখে ব্যাংক হতে টাকা উত্তোলনের জন্য তার বান্ধবী তৃণাকে ১৫-৯-২০২১ তারিখে পাঠালে ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে। যদিও চেকে অথবা 'বাহককে' শব্দটি লেখা ছিল।

ক. চেকের আদেষ্টা কে?

খ. চেকের প্রকৃত ধারক বলতে কী বোঝায়? তা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের চেকটি কোন ধরনের চেক? তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

SB_2022
Views: 133Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব আমীন পণ্য বিক্রয় বাবদ ক্রেতা জনাব হামীমের নিকট হতে একটি চেক পেয়েছেন। চেকটিতে “জনাব আমীন অথবা বাহককে টাকা পাঁচ লক্ষ মাত্র দেওয়া হউক” লেখা ছিল। বড় অংকের চেক হওয়ায় তিনি চেকটির উপরিভাগের বাম কোণে দুটি রেখা অংকন করেন এবং অফিস সহায়ককে সেটি তার ব্যাংক হিসাবে জমা করে দেওয়ার জন্য নির্দেশনা দেন ।

ক. অঙ্গীকারপত্র কী?

খ, চেককে প্রমাণ্য দলিল বলা হয় কেন?

গ. উদ্দীপকে জনাব আমীন ক্রেতা জনাব হামীমের নিকট হতে কোন ধরনের চেক পেয়েছেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে জনাব আমীনের চেকের অর্থ উত্তোলনের পদক্ষেপটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

JB_2022
Views: 661Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব সৌরভ তার দুজন পাওনাদার কমল ও আকাশকে দুটি চেক প্রদান করেন। কমলকে প্রদত্ত চেকের বামকোণায় দুটি আড়াআড়ি সমান্তরাল দাগকেটে দাগের মাঝে প্রাইম ব্যাংক লি. শব্দগুলো লিখে দেন। আকাশকে প্রদত্ত চেকে প্রাপকের নামের শেষে “অথবা বাহককে” শব্দগুলো লিখা ছিল। আকাশ চেকটি ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলন করেন। অপরদিকে, কমল চেকটি ডাচ্ বাংলা ব্যাংকে তার হিসাবে জমা করতে চাইলে ব্যাংক তা গ্রহণে অস্বীকৃতি জানায় ।

ক. হুকুম চেক কী?

খ. বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার সার্বজনীন কেন? ব্যাখ্যা করো।,

গ. আকাশের চেকটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ডাচ্ বাংলা ব্যাংক কর্তৃক চেক গ্রহণের অস্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ করো ।

BB_2022
Views: 122Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

Yw82GVMR

ক. বিনিময় বিল কী?

খ. “হুকুম চেক বাহক চেক অপেক্ষা অধিকতর নিরাপদ”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের ১ নং চিত্রের চেকটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের উভয় চেকের বৈশিষ্ট্যদির তুলনামূলক বিশ্লেষণ করো।

SB_2022
Views: 268Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব শিপন একজন কাপড় ব্যবসায়ী। কাপড় কেনা- বেচার অর্থ তিনি চেকের মাধ্যমে লেনদেন করেন। তিনি তার এক পাওনাদার জনাব 'X' বরাবর একটি চেক ইস্যু করেন যেখানে “কেবল জনাব 'X' কে প্রদেয়” কথাটি লেখা ছিল। আবার তিনি অন্য এক পাওনাদার মি. 'Y' কে একটি চেক ইস্যু করেন যার বামকোণে আড়াআড়িভাবে দুটি দাগ টানা ছিল এবং দাগের মধ্যে “করতোয়া ব্যাংক প্রাপকের হিসাব” কথাটি উল্লেখ ছিল।

ক. চেকের অমর্যাদা কী?

খ. চেকের ব্যবহার সার্বজনীন কেন? ব্যাখ্যা করো ।

গ. জনাব শিপন তার প্রথম পাওনাদারকে কোন ধরনের চেক ইস্যু করেছিলেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে “দ্বিতীয় পাওনাদারের প্রাপ্ত চেকটি অধিক নিরাপদ তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে তুলনামূলক আলোচনা করো ।

DB_2021
Views: 797Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট
All Topics
View

জনাব ঈশা চৌধুরী একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তাকে প্রতিদিন বড় বড় অঙ্কের অর্থ লেনদেন করতে হয়। লেনদেন অধিক নিরাপদ রাখার জন্য তিনি তার ব্যাংক কর্তৃক প্রদত্ত চেক ব্যবহার করেন। তার চেকের বাম পাশে সমান্তরাল দুটি রেখা টানা আছে।

জনাব ঈশা চৌধুরী এরূপ একখানা চেক মি. দিশা খানকে প্রদান করলেন। মি. দিশা খান প্রাপ্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক নগদ টাকা দিতে অপারগতা প্রকাশ করল ।

ক. চেক কী?

খ. প্রকৃত ধারক বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত জনাব ঈশা চৌধুরী তার লেনদেনের কাজে . কোন ধরনের চেক ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের আলোকে মি. দিশা খানকে চেকের টাকা পরিশোধে ব্যাংকের অস্বীকার করাই যৌক্তিক ছিল— মূল্যায়ন করো ।

MB_2021
Views: 636Answers: 0Bookmarks: 0Asked to solve: 0