ChB_2023
মি. আকমল তার দেনাদারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকার একটি চেক গ্রহণ করলেন। চেকটির বামকোণে দুইটি সমান্তরাল রেখার মাঝখানে 'সোনালী ব্যাংক লি. কথাটি লেখা ছিল। আকমল সাহেব চেকটি তার অগ্রণী ব্যাংক শাখায় উপস্থাপন করলে ব্যাংক ব্যবস্থাপক তাকে চেকটি সোনালী ব্যাংক শাখায় উপস্থাপনের পরামর্শ দিলেন।ক. চেকের আদেষ্টা কে?খ. চেকের অনুমোদনের ধারণাটি ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত চেকটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো। ঘ. মি. আকমল চেকটি অগ্রণী ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক ব্যবস্থাপক তাকে চেকটি সোনালী ব্যাংকে উপস্থাপনের পরামর্শ দিলেন কেন? বিশ্লেষণ করো।
Loading answers...