Questions in this chapter
মি. পিকলু একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বিভিন্ন সাইজের পেরেক উৎপাদন করে বাজারজাত করেন । তিনি ২ লক্ষ টাকার একখানা চেক পেলেন এবং টাকার পরিমাণের সামনে একটি শূন্য বসিয়ে চেকখানা ব্যাংকে জমা দেন। তার চেকটি প্রত্যাখ্যাত হয়। পক্ষান্তরে, তিনি মি. হিটলুকে ৩ লক্ষ টাকার একখানা চেক প্রদান করেন। মি হিটলু চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তা প্রত্যাখ্যান করে।
ক. আদেষ্টা কে?
খ. অঙ্গীকারপত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি. পিকলুর প্রাপ্ত চেকে টাকার অঙ্ক পরিবর্তনের ফলে চেকটির শেষ পরিণতি কী হলো? আলোচনা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মি. হিটলুর প্রাপ্ত ৩ লক্ষ টাকার চেকটির টাকা কীভাবে সংগ্রহ করা সম্ভব বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো ।
মি. চৌধুরী একজন ব্যবসায়ী। তিনি তার পাওনাদারের কাছ থেকে ৫০,০০০ টাকার একটি চেক পান। চেকটির উপরিভাগে বাম কোণে অঙ্কিত আড়াআড়ি দুটি সমান্তরাল রেখার মাঝখানে ‘হস্তান্তরযোগ্য নহে' কথাটি লেখা ছিল। চেকটি যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি চেকের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। তবে টাকা উত্তোলনে ব্যাংক কর্তৃপক্ষ মি. চৌধুরীকে একটি সহজ উপায় বলে দেন ।
ক. বাহক চেক কী ?
খ. চেকের অনুমোদন “কেন প্রয়োজন হয়? ব্যাখ্যা করো।
গ. মি. চৌধুরী পাওনাদারের কাছ থেকে যে চেকটি পেয়েছিলেন সেটি কোন ধরনের চেক? বর্ণনা করো ।
ঘ. ব্যাংক কর্তৃপক্ষ মি. চৌধুরীকে টাকা উত্তোলনের জন্য কী সহজ উপায় বলে দেন? বিশ্লেষণ করো।
মি. মওলা চাকরির পাশাপাশি একজন শেয়ার ব্যবসায়ী। সেই সুবাদে তিনি ICB (আইসিবি) থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান যেখানে লিখা ছিল 'মি. মওলাকে’ ৫,০০০ টাকা প্রদান করুন । মি. মওলা অফিসের দারোয়ানকে চেকের টাকা তুলতে ব্যাংকে পাঠালে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক আইনের দোহাই দিয়ে টাকা প্রদানে অস্বীকৃতি জানায় এবং চেকের উল্টো পিঠে একটি স্বাক্ষর আনতে বলে ।
ক. বাসি চেক কী?
খ. বাহক চেক হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ কেন?
গ. মি. মওলার প্রাপ্ত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মি. মওলাকে ব্যাংক টাকা পরিশোধে অস্বীকৃতি জানায় কেন? এর যথার্থতা মূল্যায়ন করো ।
বরিশালের ব্যবসায়ী জনাব শিপন খুলনার সরবরাহকারী জনাব রাব্বিকে ১০ (দশ) লক্ষ টাকার একটি চেক দেন। জনাব রাব্বি চেকটি তার ব্যাংক হিসাবে ২০২১ সালের ১৬ জুলাই জমা দিতে যায়, কিন্তু ব্যাংক টাকা দিতে অপারগতা জানায়। কারণ চেকটির ইস্যুর ৫ তারিখ ছিল ২০২১ সালের জানুয়ারি ৫ তারিখ । ক. হুকুম চেক কী?
খ. চেকের অনুমোদন প্রয়োজন হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত চেকটির টাকা দিতে ব্যাংকের অপারগতার কারণ বিশ্লেষণ করো ।
ঘ. জনাব রাব্বি তার প্রাপ্য টাকা আদায় করতে সক্ষম হবেন কিনা? মতামত দাও ৷
জনাব রাফি একটি চেকে প্রাপকের ঘরে কোনো নাম না লিখেই জনাব জিসানকে দিলেন। জনাব জিসান চেকটির বাম পাশে দুটি রেখা পাশাপাশি টেনে ব্যাংকে জমা দেন । প্রাপকের নাম লেখা না থাকায় ব্যাংক কর্মকর্তা ম্যানেজার সাহেবকে অবহিত করেন ৷ ম্যানেজার সাহেব বললেন, চেকের টাকা গ্রাহক জনাব জিসানের হিসাবে জমা করতে কোনো অসুবিধা নেই ।
ক. হস্তান্তরযোগ্য ঋণের দলিল কী?
খ. কোন চেক অধিক নিরাপদ? ব্যাখ্যা দাও ।
গ. জনাব রাফি জনাব জিসানকে যে চেক দিয়েছেন তার ধরন ব্যাখ্যা করো।
ঘ. চেকের টাকা 'জনাব জিসানের ব্যাংক হিসাবে জমা করার যৌক্তিকতা বিশ্লেষণ করো
মি. রিপন একজন বড় ব্যবসায়ী। তিনি তার কর্মচারীকে দিয়ে ৫ লক্ষ টাকার একটি MICR চেক তার পাওনাদার মি, আকিজের কাছে পাঠান। নিরাপত্তার কথা চিন্তা করে তিনি চেকটির বাম পার্শ্বে আড়াআড়িভাবে দুটি দাগ কেটে দেন এবং দুটি দাগের মধ্যে ‘প্রাপকের হিসাব' লিখেন ।
ক. চেক কী?
খ. 'লেনদেনের ক্ষেত্রে চেক একটি প্রামাণ্য দলিল' – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত চেকটি কোন ধরনের দাগকাটা চেক ? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের MICR চেকটি লেনদেন নিষ্পত্তিতে সর্বোত্তম'— এ চেকটির তাৎপর্যসহ তোমার মতামত ব্যক্ত করো ।
জনাব হােসেম ও জনাব মেহেদী ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের দুইজন ব্যবসায়ী । হঠাৎ তাদের ব্যবসায়ের জন্য অর্থের প্রয়োজন দেখা দেয়। অর্থ সংগ্রহের উদ্দেশ্যে দুজন একমত হয়ে জনাব হাসেম তিন মাস মেয়াদি একটি বিল প্রস্তুত করে স্বীকৃতির উদ্দেশ্যে জনাব মেহেদীর কাছে পাঠায়। যথা নিয়মে বিলটি ব্যাংক থেকে বাট্টা করে নিজেরা অর্থ ভাগ করে নেয় । মেয়াদপূর্তিতে উপস্থাপিত বিলটি পরিশোধিত হয় ।
ক. বিনিময় বিল কী?
খ. অঙ্গীকারপত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত বিলটি কোন ধরনের বিল? ব্যাখ্যা করো ।
ঘ. ব্যবসা-বাণিজ্যের সাময়িক প্রয়োজন মিটাতে এ ধরনের বিলের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
মি. হারুন একজন বিশিষ্ট ব্যবসায়ী। মি. হারুন মি. আলীর পাওনা টাকা বাবদ ৫ লক্ষ টাকার একটি চেক ইস্যু করেন। চেকটি তার কর্মচারী মারফত মি. আলীর কাছে পাঠান। মি. হারুনের উত্ত কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যায় ।
ক. বাসি চেক কী?
খ. চেকের অমর্যাদা বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকের মি. হারুনের ইস্যুকৃত চেকটি কোন ধরনের চেক ছিল তা ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের মি. হারুন কি এই প্রতারণার হাত থেকে রেহাই পেতে পারতেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
বৈশ্বিক করোনা সমস্যার কারণে সরকার জনগণের চলাচলের ওপর বিধি-নিষেধ জারি করেছে। সামনে ঈদ তাই মি. 'Y' ঈদের বাজার করার পর দোকানদারকে ২৫-০১-২০২১ তারিখের চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করলেন।” দোকানদার ২১-০৮-২০২১ তারিখে তার কর্মচারীর মাধ্যমে চেকের টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে পাঠায়। কিন্তু ব্যাংক উক্ত চেকের টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানায় ।
ক. চেক কী?
খ. দাগকাটা চেক নিরাপদ কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত 'Y' কর্তৃক ইস্যুকৃত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত চেকের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানানোর যৌক্তিকতা বিশ্লেষণ করো ।
জনাব রায়হান একজন মুদি ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় পরিচালনার জন্য ইসলামি ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন । তিন প্রায়ই নগদে পণ্য বিক্রি করেন। একদিন তিনি মাল বিক্রির জন্য ক্রেতার কাছ থেকে একটি ইসলামি ব্যাংকের চেক ও সোনালী ব্যাংকের চেক পেলেন । ইসলামি ব্যাংকের চেকটি ব্যাংকে উপস্থাপনের সাথে সাথে টাকা উত্তোলন করতে পারলেন । অপর চেকের টাকা পেতে তার পাঁচ দিন সময় লেগে গেল ।
ক. চেকের আদিষ্ট কে?
খ. চেকের অমর্যাদা বলতে কী বোঝায়?
গ. জনাব রায়হান ব্যাংকে উপস্থাপন মাত্রই টাকা উত্তোলন করতে পেরেছিলেন যে চেকের মাধ্যমে সে চেকটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো ।
ঘ. দুটি চেকের মধ্যে চেক দাতা এবং চেক গ্রহীতা উভয়ের জন্য অধিক নিরাপদ কোনটি? বিশ্লেষণ করো ।
মি. সাব্বির তার ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি বাবদ মি. তামিমকে দশ লক্ষ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটিতে গ্রাঙ্গকের নাম হিসেবে মি. তামিমের পাশাপাশি “অথবা বাহককে শব্দদ্বয় উল্লেখ ছিল । অন্যদিকে, মি. মাহাতাব ‘এস এম ফ্যাশন লি.' থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান, যেখানে লেখা ছিল “মি. মাহাতাবকে ১,০০,০০০ টাকা প্রদান করুন।”
ক. হস্তান্তরযোগ্য দলিল কী?
খ. চেকের অনুমোদন প্রয়োজন হয় কেন?
গ. উদ্দীপকে মি. তামিমের চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।
ঘ.“মি মাহাতাবের চেকটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ” —তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
মি. মাহিম তার ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য জনাব আকাশের নামে একটি চেক ইস্যু করেন। চেকটির বাম পাশের কোণায় দু'টি সমান্তরাল রেখা টানা ছিল। কিন্তু হস্তান্তরের পূর্বেই মি. মাহিম চেকটি হারিয়ে ফেলেন। চেকটি হারিয়ে ফেলার সাথে সাথে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করলে, ব্যাংক কর্তৃপক্ষ তাকে দুশ্চিন্তামুক্ত থাকার আহ্বান জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।
ক. অঙ্গীকারপত্র কী?
খ. বাহক চেক অধিক জনপ্রিয় কেন?
গ. উদ্দীপকে মি. মাহির কর্তৃক ইস্যুকৃত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।
ঘ. ব্যাংক কর্তৃপক্ষ মি. মাহিমকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।
মি. নয়ন একজন ল্যাপটপ ব্যবসায়ী। তিনি সৌরভের কাছ থেকে পাঁচ লক্ষ টাকার একটি চেক পান। চেকটিতে মি. নয়ন “অথবা বাহককে” কথাটি লেখা ছিল । অপরদিকে, মি. নয়ন রাজুর কাছ থেকে আরেকটি চেক পান। প্রাপ্ত চেকের বাম কোণে আড়াআড়ি দুটি রেখা টেনে মাঝখানে ‘পদ্মা ব্যাংক লি.' কথাটি লেখা ছিল ।
ক. চেকের আদেষ্টা কে?
খ. চেকের অনুমোদন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত সৌরভের কাছ থেকে প্রাপ্ত চেক কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুটি চেকের মধ্যে লেনদেনের ক্ষেত্রে কোনটি অধিক নিরাপদ? যুক্তিসহকারে বিশ্লেষণ করো ।

জনাব রফিক চেকটি পেয়ে অধিকতর নিরাপত্তার কথা ভেবে তা ব্যাংক কাউন্টার থেকে না ভাঙ্গিয়ে চেকের বামদিকে দুটি সমান্তরাল রেখা টেনে তাতে "Account payee" কথাটি লিখে কর্মচারীর মাধ্যমে ব্যাংকে পাঠালেন ।
ক. ভ্রমণকারীর চেক কাকে বলে?
খ. চেকের অনুমোদন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত চেকটি কোন ধরনের ছিল? ব্যাখ্যা করো ।
ঘ. জনাব রফিক চেকের নিরাপত্তার কথা ভেবে যে পদক্ষেপ, নিয়েছেন তা কি যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
২০২০ সালের মার্চ মাসে মেঘনা ব্যাংক হবিগঞ্জ শাখায় বিভিন্ন ধরনের চেকের বিপক্ষে যে পেমেন্ট দিয়েছে তার সংখ্যা ও টাকার পরিমাণ নিচে দেওয়া হলো—

ক. চেকের আদেষ্টা কে?
খ. বিনিময় বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো ।
গ. কোন চেকের বিপক্ষে সর্বোচ্চ পরিমাণ অর্থ প্রদত্ত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. চেকের সংখ্যার বিচারে কোন চেকের প্রতি গ্রাহকদের আস্থার প্রমাণ পাওয়া যায়? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।

ক. চেক কী?
খ. বাহক চেক বেশি জনপ্রিয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত চেকটি কোন ধরনের দাগকাটা চেক? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের আলোকে ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যানের যথার্থতা মূল্যায়ন করো ।
মি. ফাহিম একজন পাওনাদার। তিনি শাপলা লি. এর কাছ থেকে পাওনা টাকার জন্য একটি চেক পান। তিনি চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক চেকটি তার হিসাবে জমা দিতে বলে । তিনি শিমুল লি.-এর কাছ থেকে আরও একটি চেক পান। চেকটিতে তার নামের পাশে ‘অথবা আদেশানুসারে' লেখা ছিল। চেকটি ব্যাংকে জমা দিলে ব্যাংক তাকে সাথে সাথে নগদ টাকা প্রদান করে ।
ক. চেক কী?
খ. চেক অনুমোদন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে শিমুল লি.-এর কাছ থেকে প্রাপ্ত চেকটি কোন ধরনের চেক ছিল? ব্যাখ্যা করো ।
ঘ. ব্যাংকের দৃষ্টিকোণ থেকে শিমুল লি.-এর চেকটি অপেক্ষা শাপলা লি.-এর চেকটি অধিক নিরাপদ— বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।
জনাব আরেফিন তার পণ্যের বিক্রয়মূল্য বাবদ দেনাদারের কাছ থেকে একটি চেক পান। দেনাদার চেকের উপরের বাম কোণে দুটো আড়াআড়ি দাগ টেনে ‘সোনালী ব্যাংক লি.' লিখে দেন। আরেফিন চেকটি তার প্রতিষ্ঠানের ম্যানেজার আরমানকে দিয়ে এক্সিম ব্যাংকে পাঠান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ চেকটি গ্রহণ না করে আরমান সাহেবকে সোনালী ব্যাংকে চেকটি জমা দিতে পরামর্শ দেন ।
ক. অঙ্গীকারপত্র কী?
খ. লেনদেনের ক্ষেত্রে চেক একটি প্রামাণ্য দলিল' – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে আরেফিনের চেকটি কোন ধরনের দাগকাটা চেক? ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকে আলোচিত চেক ব্যাংকের ঋণদান সামর্থ্যকে বাড়িয়ে দেয়' মতামত দাও ।
জনাব রফিক দেনাদার থেকে একটি সাদা কাগজে স্বাক্ষরিত দলিল পান, সেখানে লেখা “আগামী ৩০ দিনের মধ্যে ১৫,০০০ টাকা দিতে বাধ্য থাকিব।” দলিলটি ব্যাংকে ভাঙ্গাতে গিয়ে তিনি ব্যর্থ হন । অন্যদিকে, তিনি একটি চেক পান যার বাম কোণায় আড়াআড়ি দুটি দাগ টেনে ব্যাংকে জমানোর জন্য পাঠিয়ে দেন। জনাব রফিক মনে করেন তার অনুসরণ করা পদ্ধতির কারণে চেকের নিরাপত্তা বৃদ্ধি পায় ।
ক. সরকারি নোট কাকে বলে?
খ. ব্যাংক ড্রাফট বলতে কী বোঝ? ব্যাখ্যা করো ।
গ. হস্তান্তরযোগ্য দলিলের কোন বৈশিষ্ট্যর কারণে ব্যাংক বাট্টা করেনি? ব্যাখ্যা করো ।
ঘ. অর্থের নিরাপদ লেনদেনের জন্য জনাব রফিক চেকে যে পদ্ধতি ব্যবহার করেছেন, তার তাৎপর্য বিশ্লেষণ করো।
মি. রায়হান সুরমা লি. থেকে তার পাওনা বাবদ একটি আর্থিক দলিল সংগ্রহ করেন, যেটির টাকা তিনি ছাড়া অন্য কেউ তুলতে পারবেন না। উক্ত দলিলে দেশ ব্যাংকের মতিঝিল শাখা বংশাল শাখাকে টাকা প্রদানের আদেশ দিয়েছে। অন্যদিকে, তার ছোট ভাই মি. আনসারি মি. আইয়ুব-এর নিকট ১০ লক্ষ টাকার পণ্য বিক্রয় করে একটি স্ট্যাম্পযুক্ত সাদা কাগজে স্বীকৃতিসূচক স্বাক্ষরের জন্য মি. আইয়ুবকে প্রেরণ করেন । মি. আইয়ুব দলিলে স্বাক্ষর করা নিয়ে দ্বিধায় আছেন ।
ক. ব্যাংক নোট কাকে বলে?
খ. সরকারি নোট কেন রূপান্তরযোগ্য নয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত মি. রায়হান সুরমা লি. থেকে কোন ধরনের আর্থিক দলিল সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. মি. আনসারি কর্তৃক প্রস্তুতকৃত দলিলে মি. আইয়ুবের স্বাক্ষরের তাৎপর্য বিশ্লেষণ করো।