DiB_2022
মি. 's' একজন পাইকারি ব্যবসায়ী। তিনি অনেক সময় বাকিতে বিক্রয়কৃত পণ্যের মূল্য বাবদ চেক গ্রহণ করেন। তিনি ক্রেতা মি. আরিফের নিকট হতে একটি চেক প্রাপ্ত হন। চেকটিতে গ্রাহকের নাম হিসাবে মি. 'S'-এর পাশাপাশি অথবা আদেশানুসারে শব্দদ্বয় উল্লেখ ছিল । অপর ক্রেতা মি. হাসেম-এর নিকট হতে বিক্রীত পণ্যের মূল্য বাবদ আরেকটি চেক প্রাপ্ত হন। চেকটির বামকোণে আড়াআড়ি সমান্তরাল দুটো রেখা টানা ছিল। মি. 's' ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করেন। চেকটি উপস্থাপন করলে কর্তৃপক্ষ তাকে তার হিসাবে জমা দিতে বলে । ক) স্বাক্ষর কার্ড কী খ) ব্যাংক কেন হিসাবের গোপনীয়তা রক্ষা করে? ব্যাখ্যা কর। গ) উদ্দীপকে মি. 'S' এর প্রাপ্ত প্রথম চেকটি কোন ধরনের ব্যাখ্যা কর। ঘ) উদ্দীপকে মি. 'S'-এর প্রাপ্ত ২য় চেকটি অধিক নিরাপদ সর্ম্পকে - তোমার মতামত দাও।
Loading answers...