MB_2021
জনাব ঈশা চৌধুরী একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তাকে প্রতিদিন বড় বড় অঙ্কের অর্থ লেনদেন করতে হয়। লেনদেন অধিক নিরাপদ রাখার জন্য তিনি তার ব্যাংক কর্তৃক প্রদত্ত চেক ব্যবহার করেন। তার চেকের বাম পাশে সমান্তরাল দুটি রেখা টানা আছে। জনাব ঈশা চৌধুরী এরূপ একখানা চেক মি. দিশা খানকে প্রদান করলেন। মি. দিশা খান প্রাপ্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক নগদ টাকা দিতে অপারগতা প্রকাশ করল ।ক. চেক কী?খ. প্রকৃত ধারক বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে উল্লিখিত জনাব ঈশা চৌধুরী তার লেনদেনের কাজে . কোন ধরনের চেক ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকের আলোকে মি. দিশা খানকে চেকের টাকা পরিশোধে ব্যাংকের অস্বীকার করাই যৌক্তিক ছিল— মূল্যায়ন করো ।
Loading answers...