Questions in this chapter
চিত্রা ও মহানিন্দা ব্যাংক লি. বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক । চিত্রা ব্যাংক লি. দেশে-বিদেশে বাংলা পরিচালনা করে। অন্যদিকে, মহানন্দা ব্যাংক একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। দৃটি ব্যাংকই উদ্দেশ্য অর্জনে সফল।
ক.আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা?
খ.গারনিশি আদেশ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের মহানন্দা ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ব্যাংক দুটির কোন ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করে বলে তুমি মনে করে? ব্যাখ্যা দাও।
মি. রহমত 'P' ব্যাংকের একজন গ্রাহক। ব্যাংকটি গ্রাহকদের থেকে সময় সংগ্রহ, গ্রাহকদের ঋণ প্রদান, অর্থ স্থানান্তর এবং বৈদেশিক বাণিজ্যে লেনদেনে সাহায্য করে থাকে। অন্যদিকে, মি. স্থানান্তর ও বৈদেশিক বাণিজ্যে লেনদেনে সাহায্য করতে পারে না। সৈকত ''ব্যাংকের একজন গ্রাহক। ব্যাংকটি নির্দিষ্ট এলাকার গ্রাহকদের নিকট হতে সময় সংগ্রহ, ঋণ প্রদান করলেও, বিভিন্ন অঞ্চলে অর্থ
ক. তালিকাভুক্ত ব্যাংক কী?
খ. ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'P' ব্যাংক কাঠামোভিত্তিক কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
ঘ. অর্থনৈতিক উন্নয়নে 'Q' ব্যাংকের তুলনায় 'P' ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— এ সম্পর্কে তোমার মতামত দাও।
M ব্যাংকের দেশের বিভিন্ন জায়গায় তার অফিস স্থাপন করে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণদান করে। এ ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। অপরপক্ষে, Z ব্যাংক যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দেশে দ্রব্যসামগ্রীর দাম বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে 'M''
ব্যাংকটি 'Z' ব্যাংককে সহযোগিতা করে ।
ক. একক ব্যাংক কী?
খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত 'M' ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।
জনাব সাইফুল একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি স্থানীয় ব্যাংক 'গোমতীর' সাথে লেনদেন করে সন্তুষ্ট। ব্যাংক একদিকে উত্তম সেবা দিচ্ছে অন্যদিকে মুনাফাও তুলনামূলক ভালো দিচ্ছে। কিন্তু তার বন্ধু দুলাল গোমতী ব্যাংকের সাথে লেনদেনে বিশেষ করে টাকা বিভিন্ন স্থানে পাঠানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই তিনি 'প্রগতি' ব্যাংকে হিসাব খোলেন। প্রগতি ব্যাংকের মাধ্যমে তিনি দ্রুত দেশে- বিদেশে অর্থ আদান-প্রদান করতে সমর্থ হন। উল্লেখ্য যে, প্রগতি ব্যাংকটি প্রধান অফিসের নির্দেশনায় পরিচালিত হয়ে থাকে।
ক. তালিকাভুক্ত ব্যাংক কী?
খ. ব্যাংক বিনিময় মাধ্যম সৃষ্টি করে” – ব্যাখ্যা করো ।
গ. জনাব সাইফুল কোন ধরনের ব্যাংকের সাথে লেনদেন করছেন? ব্যাংকের সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাখ্যা করো।
ঘ. বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্দীপকের ব্যাংক দুটির তুলনামূলক বিশ্লেষণ করো ।
আলো' আর্থিকভাবে সচ্ছল একটি ব্যাংক। ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, প্রত্যয়পত্র ইস্যু, বৈদেশিক বাণিজ্যের দেনা- পাওনা নিষ্পত্তি, অবলেখন কার্যাবলি সম্পাদন করে থাকে। বর্তমানে ব্যাংকটি ব্যাংকিং জগতে আধিপত্য বিস্তার করার লক্ষ্যে অপেক্ষাকৃত মূলধনী 'শাপলা' ব্যাংক ও 'গোমতী' ব্যাংক দুটিকে তাদের নিয়ন্ত্রণযোগ্য শেয়ার ক্রয়ের প্রস্তাব দিলে ব্যাংকদ্বয় তা গ্রহণ না করে, বরং ব্যাংক দুইটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একই ব্যবস্থাপনার অধীনে নিজেদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. একক ব্যাংক কী ?
খ. "ব্যাংক হচ্ছে অর্থ ও ঋণের ব্যবসায়ী - উক্তিটি ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের আলো' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? তা কার্যভিত্তিক ব্যাংকের ধরনের ভিত্তিতে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলো ব্যাংকের প্রস্তাব গ্রহণ না করে 'শাপলা' ব্যাংক ও 'গোমতী' ব্যাংক অন্য যে ধরনের ব্যাংক গঠনের সিদ্ধান্ত গ্রহণ করল— তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
চিত্রা ব্যাংক লি. ময়মনসিংহ সদরে একটি অফিসের মাধ্যমে। স্থানীয় গ্রাহকদেরকে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। ব্যাংকটি দীর্ঘ ধরে সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসলেও কোভিড-১৯ পরবর্তী সময়ে ভালোভাবে কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। এরূপ পরিস্থিতিতে চিত্রা ব্যাংকসহ অনুরূপ আরও তিনটি ব্যাংক একত্রিত হয়ে তিস্তা ব্যাংক লি.-এর অধীনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়।
ক. তালিকাভুক্ত ব্যাংক কী?
খ. ব্যাংককে কেন নিরাপত্তার প্রতীক বলা হয়।
গ. কাঠামোর ভিত্তিতে চিত্রা ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো উদ্দীপকের তিস্তা ব্যাংক লি.-এর পক্ষে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করা সম্ভব? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
জনা মাহমুদ একজন আমেরিকা প্রবাসী ব্যবসায়ী। শহরের একটি নামকরা ব্যাংকে তার একটি হিসাব রয়েছে। ব্যাংকটি একটি মাত্র অফিসের মাধ্যমে শহরের জনগণকে নিবিড়ভাবে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। জনাব মাহমুদের ব্যবসায়িক প্রয়োজনে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যেতে হয় বিধায় অপর একটি ব্যাংকে হিসাব খোলেন। প্রথম ব্যাংকটি নির্দিষ্ট এলাকার বাইরে ব্যাংকিং সুবিধা প্রদানে ব্যর্থ হলেও দ্বিতীয় ব্যাংকটি একটি প্রধান অফিসের অধীনে একই নামে দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ব্যাংকিং সুবিধা প্রদানে সক্ষম।
ক. মিশ্র ব্যাংকিং কী?
খ. ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ব্যাংকটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. গঠন প্রকৃতির কারণেই প্রথম ব্যাংকটি নির্দিষ্ট এলাকার বাইরে ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে অক্ষম - বিশ্লেষণ করো ।
বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। ব্যাংকগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। কখনো একটি শক্তিশালী ব্যাংক কতগুলো দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করছে। আবার কখনো সমজাতীয় কতিপয় ব্যাংক নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি ব্যবস্থাপনার অধীনে যৌথভাবে ব্যাংকিং কার্যক্রমও সম্পাদন করছে। গঠন প্রকৃতি যাই হোক না কেন ব্যাংকগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেবাদানের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা।
ক. ব্যাংকিং কী?
খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি সাংগঠনিক প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শক্তিশালী ব্যাংকটির অধীনে দুর্বল ব্যাংকগুলো তাদের নিজাম পরিচালনা ও নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়েছেন— তুমি কি একমত? যুক্তিসহকারে উপস্থাপন করো ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাল নির্মাণ ব্যবসায় সম্প্রতি ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এই ব্যবসায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঋণ সুবিধা। প্রদান করার জন্য “কুশিয়ারা লি.” নামে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। পর্যাপ্ত পরিশোধিত মূলধন থাকা সত্ত্বেও গ্রাহক সংখ্যা কম থাকায় ব্যাংকটি ভালো ব্যবসায় করতে পারছে না। পরবর্তীতে ব্যাংকটি আর্থিক দুর্দশায় উপনীত হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক উত্ত ব্যাংকটিকে সাধারণ জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ ও ঋণ প্রদানসহ অন্যান্য কার্যাবলি সম্পাদনের অনুমতি প্রদান করে। ক. স্কুল ব্যাংকিং কী?
খ. KYC ফর্ম গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত কুশিয়ারা ব্যাংক প্রথমে কোন ধরনের ব্যাংক ছিল? ব্যাখ্যা করো।
ঘ. কুশিয়ারা ব্যাংক পরবর্তীতে যে কার্যক্রম সম্পন্ন করেছিল তা কি যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
মি. সাইফুর রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের যথেষ্ট সুযোগ- সুবিধা দেওয়ার ফলে কাজের পরিবেশ উন্নত হয়েছে। কিন্তু সুষ্ঠু তদারকির অভাবে বিভিন্ন বিভাগের কাজের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। এ অবস্থা মোকাবিলায় তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।
ক. ব্যবস্থাপনা চক্র কী?
খ. ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. সাইফুর রহমান কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা দেওয়ার সাথে ব্যবস্থাপনার কোন কাজের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবস্থাপনার কোন স্তরের কাজের গাফিলতির কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়েছে? বিশ্লেষণ করো।
জনাব সিয়াম লিবার্টি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন, মেজবাহ জনাব সিয়ামের গৃহীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট। তিনি ফোরম্যান ও সুপারভাইজারদের নির্দেশনা দেন। প্রয়োজনে শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানও করেন। উভয়ের কর্মকাণ্ড ও দক্ষতার [ওপর প্রতিষ্ঠানটির সাফল্য নির্ভর করছে।
ক. ব্যবস্থাপনা কী ?
খ. ব্যবস্থাপনা সর্বজনীন'- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের জনাব সিয়াম ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সিয়াম ও জনাব মেজবাহের মধ্যে স্তরভেদে কার কাজ প্রতিষ্ঠানের জন্য অধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো।

ক. কর্মী ব্যবস্থাপনার জনক কে?
খ. মধ্য স্তরীয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের চিত্রে প্রদর্শিত সুপারভাইজার' কোন পর্যায়ের কর্মকর্তা ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে প্রদর্শিত নির্বাহী কর্মকর্তা অধিক চিন্তাশীল কাজের সাথে সম্পৃক্ত বলে কি তুমি মনে করো? তোমার মতামত দাও।
গ্লোরী ফার্মাসিউটিক্যালস লি. মার্কেট নেতা হিসেবে বাজারে তাদের অবস্থান সুদৃঢ় করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। কোম্পানির পরিচালক পর্ষদ ওষুধ শিল্পে আধুনিক মাত্রা যোগ করতে উৎপাদন, ক্রয় ও বিক্রয় বিভাগে কর্মরত ব্যবস্থাপকগণকে নিজ নিজ বিভাগের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা এবং কর্মীদেরকে সঠিকভাবে নিয়োজিত করার নির্দেশ দেয়। ইতোমধ্যে কোম্পানিটি বিদেশেও ওষুধ রপ্তানির সক্ষমতা অর্জন করেছে।
ক. ব্যবস্থাপনা প্রক্রিয়া কী?
খ. ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকের বিভাগীয় ব্যবস্থাপকগণ কোন স্তরের। ব্যবস্থাপক? ব্যাখ্যা করো।
ঘ. কোম্পানির ব্যবস্থাপনার শীর্ষ স্তরের পরিচালক পর্ষদ কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নির্দেশনা কার্যক্রম উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।

ক. ব্যবস্থাপনা চক্র কী?
খ. ব্যবস্থাপনা সর্বজনীন বলতে কী বোঝায়?
গ. চিত্রিত উদ্দীপকে 'খ' স্থানে ব্যবস্থাপনাকে কোন কাজটি করতে হয়? ব্যাখ্যা করো।
ঘ. 'ক' স্থানের কাজটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ভূমিকা রাখে? তোমার মতামত বিশ্লেষণ করো।

ক. ব্যবস্থাপনা কী ?
খ. ব্যবস্থাপনাকে সার্বজনীন বলার কারণ কী ?
গ. উদ্দীপকে । স্থানে ব্যবস্থাপনার কোন কাজটি বাদ পড়েছে? ব্যাখ্যা করো।
ঘ. চক্রাকার চিত্রটির প্রত্যেক কাজের নিরবিছিন্নতা আলোচনা করো।

ক. ব্যবস্থাপনা কী?
খ. 'ব্যবস্থাপনা সর্বজনীন'- ব্যাখ্যা করো।
গ. চিত্রিত উদ্দীপকের 'খ' স্থানে ব্যবস্থাপনার কোন কাজ রয়েছে? এ কাজটিকে ব্যবস্থাপনার ভিত্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের চক্রটিই কি একটি প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাঠি? তোমার মতামত বিশ্লেষণ করো।
মি. আহনাফ বিবিএ, এমবিএ ডিগ্রি অর্জন করার পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি 'আলফা লিমিটেড' এর মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্তৃপক্ষের প্রণীত নীতিমালা অনুসারে তার সহকারীদের নির্দেশনা দেন এবং নির্দেশনা। বাস্তবায়নে সহযোগিতা করেন।
ক. ব্যবস্থাপক কে ?
খ. ব্যবস্থাপনার সর্বজনীতা বলতে কী বোঝায় ?
গ. মি. আহনাফ কোন স্তরের ব্যবস্থাপক। ব্যাখ্যা করো।
ঘ. মি. আহনাফ কি ব্যবস্থাপক হিসেবে একজন পেশাজীবী? উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো।
মি. রিয়াজ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। অন্যদিকে মি. মালেক উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন।
ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ. ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়?
গ. মি. রিয়াজ কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে দুইজন ব্যক্তির মধ্যে কার মানসিক পরিশ্রম অপেক্ষাকৃত বেশি? যুক্তি দাও।
জনাব প্রিতম 'Y' লি.-এর নীতি নির্ধারণ ও পরিকল্পনার কাজে নিয়োজিত। জনাব রাজ্জাক উৎপাদন ও বিক্রয় বিভাগের প্রধান তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন। রাজু উত্ত প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের ফোরম্যান। তিনি শ্রমিক-কর্মীদের তত্ত্বাবধান করেন এবং সর্বদা কর্মীদের উৎসাহিত করেন। ফলে প্রতিষ্ঠানের সাফল্য ক্রমাগত বাড়ছে।
ক. ব্যবস্থাপনা কী?
খ. "ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক সম্পদ”-ব্যাখ্যা করো।
গ. জনাব প্রিতম কোন স্তরের ব্যবস্থাপক? বিশ্লেষণ করো।
ঘ. উৎপাদন বাড়াতে জনাব রাজ্জাক ও রাজুর মধ্যে কার অবদান বেশি? মতামত দাও।
জনাব কবীর 'ঐতিহ্য পরিবহন' নামে একটি যাত্রী পরিবহন। ব্যবসায়ের সাথে জড়িত। তিনি সিদ্ধান্ত নিলেন যে, এ বছর ঢাকা- ময়মনসিংহ রোডে ২০টি নতুন বাস নামাবেন। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেন। তিনি কর্মীদের জন্য উদ্দীপনামূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি সবদিক বিবেচনায় নিয়ে তাদের নির্দেশনা দেন। এছাড়াও সঠিকভাবে কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে ঐতিহ্য পরিবহনের কর্মীরা যাত্রী ও মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় 'ঐতিহ্য পরিবহন' অল্পদিনেই সুনাম অর্জন করে।
ক. 'ব্যবস্থাপনা' কী?
খ. 'ব্যবস্থাপনা চক্র' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে 'ব্যবস্থাপনা চক্র' ব্যাখ্যা করো।
ঘ. “ব্যবস্থাপনার কাজগুলো সফল প্রয়োগের ফলে 'ঐতিহ্য' পরিবহন' সুনাম অর্জন করেছে” – তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও।