BB_2022
বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। ব্যাংকগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। কখনো একটি শক্তিশালী ব্যাংক কতগুলো দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করছে। আবার কখনো সমজাতীয় কতিপয় ব্যাংক নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি ব্যবস্থাপনার অধীনে যৌথভাবে ব্যাংকিং কার্যক্রমও সম্পাদন করছে। গঠন প্রকৃতি যাই হোক না কেন ব্যাংকগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেবাদানের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা।ক. ব্যাংকিং কী?খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি সাংগঠনিক প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত শক্তিশালী ব্যাংকটির অধীনে দুর্বল ব্যাংকগুলো তাদের নিজাম পরিচালনা ও নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়েছেন— তুমি কি একমত? যুক্তিসহকারে উপস্থাপন করো ।
Loading answers...