Questions in this chapter
'Theory Z' এর বৈশিষ্ট্য নয়-
কোনটি 6M এর অন্তর্ভুক্ত নয়?
"Z" তত্ত্বের জনক কে?
ইউরোপে শিল্প বিপ্লব হয় কোন সালে?
নিচের কোন গুরটি নীতি নির্ধারণের কাজ করে?
ব্যবস্থাপনার ধারণা বলতে আমরা কি বুঝি?
'The Code of Hammurabi' রচিত হয়েছিল কোন সভ্যতা কালে?
Luther Gullick ব্যবস্থাপনা কার্যাবলির যে সংজ্ঞা/সূত্র দিয়েছেন, তা হলো-
সততা, সচেতনতা, সাম্যতা, সু-অভ্যাস, সংযমী ইত্যাদি কোন ধরনের গুণাবলি যা একজন আদর্শ ব্যবস্থাপকের মাঝে বিদ্যমান?
হথ্রোন স্টাডিজ (Hawthrone studies) এর প্রবক্তা কে?
Management = Manage + Men + T (Tactfully) সমীকরণটির প্রবক্তা কে?
ব্যবস্থাপনার কাজকে প্রকৃতিগতভাবে চিন্তা করা ও কাজ করা এ দুই ভাগে ভাগ করা হয় এবং জনাব রাকিন অধিক মাত্রায় কাজের সাথে সম্পৃক্ত। অপরদিকে জনাব আহসান ঐ প্রতিষ্ঠানে। সম্পূর্ণরূপে শুধু চিন্তনীয় কাজের সাথে জড়িত।
ক. ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি?
খ. 'ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া'- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব রাকিন কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানটির সফলতায় জনাব আহসান ও জনাব রাকিনের অবদান কি সমানভাবে গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো।
জনাব রফিক একটি স্বনামধন্য কোম্পানিতে কর্মরত। তিনি পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সুপারভাইজার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়িত করেন। অপরদিকে মি. কিরণ কোম্পানির গৃহীত পরিকল্পনা কায়িক শ্রমের মাধ্যমে সরাসরি বাস্তবায়ন করেন। ফলে কোম্পানির মুনাফা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ. ব্যবস্থাপনা কীভাবে উদ্দেশ্য অর্জনে সহায়তা করে?
গ. উদ্দীপকের জনাব রফিক ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।
ঘ. কোম্পানির মুনাফা বৃদ্ধিতে মি. কিরণের অবদান বেশি তুমি কি একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
জনাব চৌধুরী এস. আর কোম্পানি লিমিটেড-এর একজন- উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন ও নীতি | নির্ধারণের সাথে জড়িত। ভাগরদিকে জনাব খান ঐ কোম্পানিরই একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। উভয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত।
ক. প্রশাসন কী?
খ. আদেশের ঐক্য বলতে কী বোঝা?
গ. উদ্দীপকে জনাব খান কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
ঘ. জনাব চৌধুরী ও জনাব খানের সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত – তুমি কি একমত? মতামত দাও।
মি. সাবের চৌধুরী একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ২০২১ সালে ১০ লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। অতঃপর চা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও ভালো ফলনের পরও ৮ লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। উক্ত - প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও মি. সাবের চৌধুরীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি ও বাস্তবায়নকারী কর্মকর্তা শ্রমিকদের কাজে গাফিলতির
প্রমাণ পায়নি।
ক. ব্যবস্থাপনা কী?
খ. “ব্যবস্থাপনা একটি পেশা" ব্যাখ্যা করো।
গ. মি. সাবের চৌধুরী কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কোন স্তরের কর্মকর্তাদের কাজে ভুল ছিল? যুক্তিসহ ব্যাখ্যা করো।
ঢাকার পরিবহন ব্যবসায়ী জনাব রফিক সিদ্ধান্ত গ্রহণ করেন ২০২২ সালে ঢাকা-চট্টগ্রাম রোডে ২০টি নতুন এসি বাস নামাবেন। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি কিছু চালক ও সুপারভাইজার নিয়োগ দিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি চালক ও সুপারভাইজারদের জন্য বিভিন্ন উদ্দীপনামূলক কর্মসূচিও গ্রহণ করেন। এছাড়াও সঠিকভাবে কাজগুলো বাস্তবায়নের জন্য তিনি সংশোধনীমূলক ব্যবস্থা নেন। ফলে উত্ত পরিবহনগুলোর চালক ও সুপারভাইজাররা মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকে। জনাব রফিক সম্মিলিত | প্রচেষ্টায় পরিবহন ব্যবসায়ে সাফল্য লাভ করেন। ক. ব্যবস্থাপনা কী?
খ. ব্যবস্থাপনা একটি কলা না বিজ্ঞান? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে ব্যবস্থাপনা চক্র ব্যাখ্যা করো।
ঘ. "ব্যবস্থাপনার কাজগুলো সফল প্রয়োগের ফলে জনাব রফিক পরিবহন ব্যবসায়ে সুনাম অর্জন করেছেন "— তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।
AB শিপিং কোম্পানির কর্মকর্তা মি. আকাশ ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য একটি নতুন জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নেন। এজন্য একজন মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগদানের জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মি. শাকিলকে নির্দেশনা দেন। মি. শাকিল নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।
ক. শিল্প বিপ্লব কী?
খ. ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকের মি. আকাশ কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের মি. শাকিল ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেন তা বিশ্লেষণ করো।
মি. ব্যানার্জি XYZ কো. লি.-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণের সাথে জড়িত। অপরদিকে, মি. মুখার্জী ঐ কোম্পানিরই একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। উভয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত।
ক. প্রশাসন কী?
খ. আদেশের ঐক্য বলতে কী বোঝা?
গ. উদ্দীপকে মি. মুখার্জী কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো।
ঘ. “মি, ব্যানার্জি ও মি. মুখার্জীর সমন্বিত পরিশ্রমের ফলে। কোম্পানিটি প্রতিষ্ঠিত" - তুমি কি একমত? মতামত দাও।
মি. শিহাব একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার প্রতিষ্ঠানে সনাতন পদ্ধতির যন্ত্রপাতি ব্যবহার করা হতো। বর্তমানে তিনি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু করেন। এতে সময় ও শ্রম উভয়ই বাঁচে। তিনি শ্রমিকদের খুব কাছাকাছি থেকে তাদের উৎসাহ যোগান। তিনি প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনাসমূহ শ্রমিকদের কাছে পৌঁছে দেন।
ক. ব্যবস্থাপনা কী?
খ. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কী বোঝ?
গ. মি. শিহাবের কাজটি ব্যবসায়ের ক্ষেত্রে কোন বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. মি. শিহাব কোন স্তরের কর্মকর্তা? উদ্দীপকের আলোকে বিস্তারিত বর্ণনা করো ।
শফিক ও রফিক দুই জনই সদ্য MBA পাস করেছেন। উভয়ের লক্ষ্য ভালো কোনো ব্যাংকে চাকরি করা। সে লক্ষ্যে শফিক একটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ পদে যোগদান করেন। যেটি শুধু দেশের শিল্পায়নে কাজ করে। অপরদিকে, রফিকও একটি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকটির মূল কাজ কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা ।
ক. ব্যাংক কী?
খ. ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত শফিকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে রফিকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাংকের কার্যক্রম শ্রেণির ভিত্তিতে বিশ্লেষণ করো।