BB_2022
জনা মাহমুদ একজন আমেরিকা প্রবাসী ব্যবসায়ী। শহরের একটি নামকরা ব্যাংকে তার একটি হিসাব রয়েছে। ব্যাংকটি একটি মাত্র অফিসের মাধ্যমে শহরের জনগণকে নিবিড়ভাবে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। জনাব মাহমুদের ব্যবসায়িক প্রয়োজনে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যেতে হয় বিধায় অপর একটি ব্যাংকে হিসাব খোলেন। প্রথম ব্যাংকটি নির্দিষ্ট এলাকার বাইরে ব্যাংকিং সুবিধা প্রদানে ব্যর্থ হলেও দ্বিতীয় ব্যাংকটি একটি প্রধান অফিসের অধীনে একই নামে দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ব্যাংকিং সুবিধা প্রদানে সক্ষম। ক. মিশ্র ব্যাংকিং কী?খ. ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ব্যাংকটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।ঘ. গঠন প্রকৃতির কারণেই প্রথম ব্যাংকটি নির্দিষ্ট এলাকার বাইরে ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে অক্ষম - বিশ্লেষণ করো ।
Loading answers...