Questions in this chapter

ক. সুইচ কী?
খ. ডেটা পরিবহনে ফাইবার অপটিক ক্যাবল নিরাপদ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক যোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে কোন ডিভাইসটি সবসময় মানুষের সাথে থাকে? এর প্রযুক্তিগত দিক তুলনামূলক বিশ্লেষণ কর।

ক. ক্লাউড কম্পিউটিং কি?
খ. ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য লিখ।
গ. চিত্র-১ এ প্রদত্ত টপোলজির সুবিধা-অসুবিধা লিখ ।
ঘ. চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে কোনটি অধিক দক্ষতা সম্পূর্ণ মূল্যায়ন কর।

ক. রাউটার কী?
খ. মোবাইল ফোনে একই সাথে কথা বলা ও শোনা যায়"- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ২নং চিত্রে নেটওয়ার্কের কোন টপোলজি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকের ১নং ও ৩নং চিত্রের টপোলজির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? বিশ্লেষণ কর।

ক. NIC কী?
খ. বিট সিনক্রোনাইজেশন— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে 1 এবং 3 এর A, B, D, E মৌলিক উপাদানসমূহ বর্ণনা কর ।
ঘ. উদ্দীপকের 2-এ ব্যবহার উপযোগী মাধ্যমগুলোর নাম লিখ এবং অধিকতর গ্রহণযোগ্য মাধ্যমটির মধ্য দিয়ে ডেটা চলাচল প্রক্রিয়া বর্ণনা কর।

ক. ব্যান্ডউইডথ কী?
খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন বিবৃত কর।
গ. চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা কর।
ঘ. স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী? তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত দাও।

ক. পৃথিবীর সবচেয়ে বড় WAN-এর উদাহরণ কোনটি?
খ. IOT বলতে কী বোঝ?
গ. চিত্র-১ এর টপোলজি দুইটিকে একত্রিত করলে যে টপোলজি তৈরি হয় সেটির বর্ণনা দাও।
ঘ. চিত্র-২ এর টপোলজি তিনটির মধ্যে কোনটি অধিক ব্যয়বহুল? তোমার উত্তর বিশ্লেষণ করো।

ক. পিকোনেট কী?
খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন মাধ্যম ব্যাখ্যা করো।
গ. চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা করো।
ঘ. স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী? তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
রুম্মানের বাসায় ডেস্কটপ কম্পিউটারটি টেলিফোন লাইনের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত। মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেট ডেটা চার্জ বেশি হওয়ায় সে তার মোবাইল, ট্যাব এবং ল্যাপটপকে বাসায় এই ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করতে চায় । যাতে সে তার মোবাইলের মাধ্যমেই বিদেশে অবস্থানরত পিতার সাথে ভিডিও কল করতে পারে।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো।
গ. রুম্মানের ব্যবহৃত মোবাইল ফোনটি কোন প্রজন্মের? এই প্রজন্মের মোবাইল ফোনের ২টি বৈশিষ্ট্য লিখো ।
ঘ. রুম্মানের সকল ডিভাইসে একই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে গৃহীত সম্ভাব্য ব্যবস্থাটি বিশ্লেষণ করো।
জন তার ক্যামেরায় তোলা ছবিগুলোর ব্যাকআপ রাখার জন্য ইন্টারনেটে একটি স্টোরেজ সেবা ব্যবহার করে সেখানে আপলোড করে রাখলো। এরপর সে তার টাইপিং স্পীড বাড়ানোর জন্য কী বোর্ডে টাইপিং প্র্যাক্টিস করতে লাগল।
ক. CDMA কী?
খ. “সিগন্যাল এর পারস্পরিক রূপান্তরে এই যন্ত্রটি ব্যবহৃত হয়" ব্যাখ্যা কর।
গ. জনের ব্যবহৃত সেবাটি ব্যাখ্যা কর।
ঘ. টাইপিং স্পীড বাড়ানোর জন্য জন যে কাজটি করছিল তার ডাটা ট্রান্সমিশন মেথড আলোচনা কর।
ব্যবসার প্রয়োজনে নিজাম সাহেব বিদেশের বিভিন্ন অফিসের সাথে ইন্টারনেটের সাহায্যে যোগাযোগের জন্য তারবিহীন মাধ্যম ব্যবহার করেন। তবে অফিসের অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তার কম্পিউটারগুলোকে তাঁর নিজস্ব কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত করে যোগাযোগ রক্ষা করেন। একদিন তাঁর কম্পিউটারে সমস্যা দেখা দেওয়ার তিনি, কম্পিউটারগুলোকে এমনভাবে যুক্ত করলেন যেন যে কেউ অন্য সকলের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে।
ক. নেটওয়ার্ক টপোলজি কী?
খ. পুলিশের ওয়াকিটকিতে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. অফিসের বাইরে যোগাযোগের ক্ষেত্রে নিজাম সাহেবের ব্যবহৃত মাধ্যমটির কার্যপদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. অফিসের যোগাযোগের ক্ষেত্রে নিজাম সাহেবের ব্যবহৃত নেটওয়ার্ক সংগঠন দুটি তুলনামূলক বিশ্লেষণ কর।

ক. মডেম কী?
খ. হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায় – ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? বিশ্লেষণ কর।
ঘ. স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী? তুলনামূলক বিশ্লেষণ কর ।
একদিন ‘X' সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের কোনো কম্পিউটারই কাজ করছিল না। অনুসন্ধানে জানা যায় যে, মাত্র একটি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে এমনটি ঘটে। অপরদিকে 'Y' সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের দুটি কম্পিউটার নষ্ট হলেও অন্যান্য কম্পিউটারগুলো সচল ছিল। এখানে উল্লেখ্য যে, 'Y' সাহেবের অফিসের কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত ছিল।
ক. ডেটা কমিউনিকেশন কী?
খ. ' ডেটা আদান-প্রদানে মডেম বিশেষ ভূমিকা পালন করে— ব্যাখ্যা কর ।
গ. X সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কে সাধারণত যে ধরনের ক্যাবল ব্যবহৃত হয় তা বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য— বিশ্লেষণ কর।
টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রনি তার বন্ধুর বাড়িতে যায়। খেলা দেখা শেষে তার নিজের বাসায় ফেরার পথে সে দেখল রাস্তায় একটি প্রাইভেট কার এক্সিডেন্ট করেছে। গাড়ীটির সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে মোবাইল সাদৃশ্য একটি যন্ত্র দিয়ে থেমে থেমে কথা বলছেন। এমন সময় রনির বন্ধু জনি মোবাইল ফোনে জানতে চাইল খেলায় কোন দেশ জিতেছে? রনি উত্তর দিল ফ্রান্স।
ক. ব্যান্ড উইডথ কী?
খ. Wifi ও Wimax এর মধ্যে পার্থক্য লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত পুলিশ অফিসারের যন্ত্রটির দ্বারা যে পদ্ধতিতে ডাটা ট্রান্সফার হচ্ছিল তা বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত রনির ফুটবল খেলা দেখা, বন্ধুকে জানানো এবং পুলিশ অফিসারের যন্ত্রটির দ্বারা কথা বলা প্রযুক্তিগতভাবে ব্যাখ্যা কর।
শফিক তার ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রেতার বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। এ কাজে ব্যবহৃত সফটওয়্যার আধুনিক না হওয়ায় শফিক অনলাইনভিত্তিক আধুনিক এক সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন।
ক. ব্লুটুথ কী?
খ. Wi-Fi ও WiMAX এর মধ্যে পার্থক্য লেখ।
গ. শফিক যে সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন তা ব্যাখ্যা কর।
ঘ. শফিক যে প্রযুক্তি ব্যবহার করবে তা বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে। তোমার মতামত বিশ্লেষণ কর।
রাজিব তার অফিসের কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে যেটি তৈরিতে সবচেয়ে কম তার ব্যবহৃত হয়। সজীবের অফিসের 'নেটওয়ার্কটিতে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে সরাসরি ডেটা স্থানান্তর করতে পারে। অপরদিকে সাজিদের অফিসের নেটওয়ার্কটি বহুল ব্যবহৃত এবং তৈরিতে খরচের পরিমাণ তুলনামূলকভাবে বেশি।
ক. গেটওয়ে কী?
খ. ক্যাবল মডেমের তুলনায় দ্রুতগতির তারবিহীন হটস্পট প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সজীবের অফিসের নেটওয়ার্কটির টপোলজি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রাজিব এবং সাজিদের অফিসের নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি তোমার নিকট গ্রহণযোগ্য তা বিশ্লেষণ কর ।
নাফিসা তার ফ্লাটের তিনটি রুমের তিনটি কম্পিউটারে নেটওয়ার্ক স্থাপন করতে চাইল যাতে তার বাবার রুমের কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো তার মাধ্যম ব্যবহার করা এবং নাফিসার আম্মার পরামর্শ হলো কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নাফিসা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোনের সাথে IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি প্রযুক্তির সাহায্যে তথ্য আদান-প্রদান করে।
ক. গেটওয়ে কী?
খ. ক্লাউড-কম্পিউটিং সম্পর্কে ব্যাখ্যা কর।
গ. নাফিসা উদ্দীপকে যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান-প্রদান করে সেই পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনে নাফিসার কার পরামর্শ গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

ক. প্যারালাল ট্রান্সমিশন কী?
খ. 8 Kilobit ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস পদ্ধতির দক্ষতা- ব্যাখ্যা কর ।
গ. Network-1 এবং Network-2 কে টপোলজির আলোকে ব্যাখ্যা কর।
ঘ. Network-1-এর কম্পিউটার থেকে Network-2-এর কম্পিউটারে ডেটা কীভাবে পাঠানো যায় বিশ্লেষণ কর।
একটি সরকারি গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করার লক্ষ্যে একজন অভিজ্ঞ পরামর্শকের সুপারিশে খরচের পরিমাণ বেশি হলেও আলোকের গতিসম্পন্ন মাধ্যম ব্যবহার করে এটিকে অভ্যন্তরীণ নেটওয়ার্কিং-এর আওতায় নিয়ে আসা হয়। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানের কর্মীরা কর্মস্থলে অবস্থান না করেও ওয়াকিটকির মাধ্যমে নিরাপদ যোগাযোগ রক্ষা করতে পারে।
ক. MAC অ্যাড্রেস কী?
খ. GSM কে পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত প্রযুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে ডিভাইসটি উল্লেখ করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড আলোচনাপূর্বক অপেক্ষাকৃত সুবিধাজনক মোড সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
ঘ. প্রতিষ্ঠানটির অভ্যন্তরে নেটওয়ার্কিং-এ ব্যবহৃত মাধ্যমটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও।
দৃশ্যকল্প-১ :

দৃশ্যকল্প-২ : তমাল ট্রান্সমিশন পদ্ধতি পড়ে জানতে পারল এক ধরনের পদ্ধতিতে ডেটা নির্দিষ্ট সময় পর পর স্থানান্তরিত হয় এবং আরেক ধরনের পদ্ধতি আছে যেখানে ডেটা যে কোনো সময় স্থানান্তরিত হয় ।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. ডেটা ট্রান্সমিশনে একই সময়ে উভয় দিকে ডেটা আদান প্রদান করা সম্ভব- ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এর টপোলজির সুবিধা-অসুবিধা লেখ।
ঘ. তমাল যে দুটি পদ্ধতি সম্পর্কে পড়ল তার মধ্যে কোনটি উত্তম– তোমার পক্ষে মতামত দাও।
বাংলাদেশ ২০০৬ সালে সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয়। যা বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ঝিলংঝা, কক্সবাজারে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। সাবমেরিন ক্যাবলের মধ্যদিয়ে সারা পৃথিবীর সাথে বাংলাদেশকে যোগাযোগের উন্নততর পর্যায় পৌঁছে দিয়েছে। আবার প্রযুক্তির মাধ্যমে আমরা ঘরে বসে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের খবরাখবর টেলিভিশনের মাধ্যমে দেখতে পারি।
ক. PAN কী?
খ. “যৌগিক গেইট হলো মৌলিক গেইটগুলোর সমন্বিত রূপ" ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাবমেরিন ক্যাবলে যে তার ব্যবহৃত হয়েছে, তার চিহ্নিত অংশগুলোর নাম লেখ এবং প্রতিটি অংশের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে ব্যবহৃত ক্যাবল দুইটির মধ্যে কোনটি উত্তম তা বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও।