Questions in this chapter
নিচের টপোলজিগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. “ডেটা আদান-প্রদানে মডুলেশন-ডিমডুলেশন গুরুত্বপূর্ণ"- ব্যাখ্যা কর।
গ. চিত্র-৩ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
ঘ. সহজে ডেটা আদান-প্রদানের জন্য চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি বেশি উপযোগী? বিশ্লেষণ কর।
মিসেস মীরা তার বাসায় এমন একটি তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়েছেন যা স্বচ্ছ ও ভঙ্গুর বস্তু দিয়ে তৈরি। তিনি ইন্টারনেটে ইউটিউবের ওয়েবসাইট থেকে প্রায়শই তার ল্যাপটপে ভিডিও ডাউনলোড করেন।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. Wifi ও WiMax এর মধ্যে পার্থক্য লিখ।
গ. মিসেস মীরার ইন্টারনেট সংযোগে ব্যবহৃত ক্যাবল বর্ণনা কর।
ঘ. মিসেস মীরার কাজে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড বিশ্লেষণ কর।
টেলিভিশনে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে রবিন তার খালার বাসায় যায়। খেলা শেষে ফেরার পথে সে দেখলো পুলিশ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। একজন পুলিশ অফিসার দাড়িয়ে মোবাইল সদৃশ একটি ডিভাইস ব্যবহার করে থেমে থেমে কথা বলছিলেন। এমন সময় তার বন্ধু রবি মোবাইল ফোনে খেলার খবর জানতে চাইলো । রবিন উত্তর দিল ভারত জিতেছে।
ক. কম্পিউটার নেটওয়ার্কে সুইচ কেন ব্যবহার করা হয়?
খ. উদ্দীপকের পুলিশ অফিসারের ডিভাইসটিতে ডাটা আদান-প্রদানের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছিল? বিশ্লেষণ কর।
গ. রবিনের টেলিভিশনে খেলা দেখা এবং খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার পদ্ধতি দুটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে যে ট্রান্সমিশন মোডগুলো ব্যবহার করা হয়েছে তা আলোচনা কর।
নিচের চিত্রগুলো লক্ষ কর :

ক. ডিমডুলেশন কী?
খ. বিভিন্ন ধরনের ব্যান্ডউইথড ব্যাখ্যা কর।
গ. চিত্র-৩ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
ঘ. শুধুমাত্র চারটি ‘কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপনের জন্য চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে কোনটি সুবিধাজনক হবে? ব্যাখ্যা কর।
আয়ান ICT পড়ে জানতে পারল যে একটি মাধ্যমে শব্দের পাশাপাশি ছবিও পাঠানো যায়। তবে এ মাধ্যমে ডেটা বাঁকা পথে চলাচল করতে পারে না বিধায় উঁচু ভবনের উপর টাওয়ার বসানোর প্রয়োজন হয়। যার কম্পাংক 300 MHz হতে 300 GHz। পরবর্তীতে নতুন আবিষ্কৃত একটি প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশকে অন্য আরেক দেশের সাথে যুক্ত করেছে।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীকের ১ম মাধ্যমটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীকের মাধ্যমদ্বয়ের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? যুক্তিসহ মূল্যায়ন কর।

ক. ব্যান্ডউইডথ কী?
খ. “স্বল্প দূরত্বে বিনা খরচে তথ্য স্থানান্তর সম্ভব” - ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্র-১ যে টপোলজি নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
রিমি একাদশ শ্রেণির ছাত্রী। সে তার কম্পিউটার থেকে একটি প্রয়োজনীয় ফাইল তার বান্ধবীর কম্পিউটারে পাঠাল। এক্ষেত্রে ডেটাগুলো ব্লক, আকারে পাঠাল । ফলে দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিশন হলো। অন্যদিকে তার বান্ধবী সিমি ডেটা পাঠানোর সময় ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠায় । ফলে ডেটা পাঠাতে অনেক বেশি সময় নেয়।
ক. টপোলজি কী?
খ. “ডেটা আদান ও প্রদান একই সময়ে সম্ভব"— ব্যাখ্যা কর।
গ. রিমির ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. রিমি ও সিমির ডেটা ট্রান্সমিশন পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা কর।

ক. হাফ-ডুপ্লেক্স মোড কী?
খ. ফাইবার অপটিক ক্যাবল ইএমআই মুক্ত কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্রসহ আলোচনা কর ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন টপোলজিটি বেশি সুবিধাজনক বলে তুমি মনে কর তা বিশ্লেষণ কর।
নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. ডেটা ট্রান্সমিশন কী?
খ. ওয়াইফাই ও ওয়াই ম্যাক্সের তুলনা কর।
গ. উদ্দীপকের চিত্র-১ এ যে মোডে ডেটা আদান-প্রদান করা হচ্ছে তার বাস্তব উদাহরণসহ বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের চিত্র-২ এ অঙ্কিত ইনপুট যন্ত্র যে মেথডে ডেটা প্রদান করে তার সুবিধা-অসুবিধা লেখ।
শিক্ষা মন্ত্রণালয় হতে গ্রামের একটি কলেজকে দশটি কম্পিউটার, একটি প্রিন্টার ও একটি মডেম প্রদান করা হয়। অধ্যক্ষ মহোদয় সবগুলো কম্পিউটার যেন প্রিন্টার ও মডেম ব্যবহার করতে পারে এই ধরনের একটি নেটওয়ার্ক তৈরি করতে নির্দেশ দেন। প্রতিষ্ঠানটি 32Kbps ইন্টারনেট স্পীডের সংযোগ গ্রহণ করে। নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলেও ভিডিও কনফারেন্স করা যাচ্ছে না।
ক. নেটওয়ার্ক টপোলজি কী?
খ. ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয় কেন?
গ. অধ্যক্ষ মহোদয়ের চাহিদা মোতাবেক সর্বোচ্চ সুবিধা গ্রহণের জন্য কোন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা গ্রহণ করা যায় –চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক অনুযায়ী ভিডিও কনফারেন্স করার জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় বিশ্লেষণ কর।

ক. ব্যান্ডউইডথ কী?
খ. কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয়দিকে ডেটা আদান-প্রদান করা যায়? ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা কর।
ঘ. স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজিটি, অধিকতর উপযোগী? তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?
খ. NAND + NAND = AND ব্যাখ্যা কর-।
গ. উদ্দীপকের চিত্রের ভিত্তিতে কোন নেটওয়ার্ক ব্যবহার উপযোগী তা বর্ণনা কর।
ঘ. উদ্দীপকটি উল্লিখিত টপোলজির সুবিধা অসুবিধা বর্ণনা কর ।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বিজ্ঞান শাখার ৯ জন ছাত্র একটি ভবনে থাকে। তাদের প্রত্যেকের আলাদা আলাদা কম্পিউটার আছে কিন্তু তাদের সবারই ইন্টারনেট সংযোগ আছে। তাদের প্রত্যেকের কম্পিউটার পরস্পরের সাথে নিম্নোক্ত চিত্রানুযায়ী সংযুক্ত।

ক. রাউটার কী?
খ. LAN ও Internet এর বৈসাদৃশ্য কী?
গ. উদ্দীপকের আলোকে ভবনটিতে কোন ধরনের নেটওয়ার্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চিত্র কোন ধরনের Topology এর সাথে সাদৃশ্য সুবিধা-অসুবিধাসহ বৈশিষ্ট্য আলোকপাত কর ।
নুসরাত জাহান মিমির বাসায় ডিশ সংযোগ রয়েছে। তার বাসার টেলিভিশনে কীভাবে ডেটা সম্প্রচার হয় তা তার বড় বোন বুয়েটের ছাত্রী ফারিহা বুঝিয়ে বলল। ফারিহা মিমিকে নেটওয়ার্কিং এর জন্য এক ধরনের ক্যাবলের গুরুত্বের কথা বলল যার আবরণ কালো বর্ণে এবং এর ভিতর দিয়ে আলো যেভাবে প্রবাহিত হয় ঠিক সেভাবেই ডেটা প্রবাহিত হয়।
ক. WAN কী?
খ. সুইচ কীভাবে কাজ করে।
গ. নুসরাত জাহান মিমির বাসায় ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত ক্যাবলের উপযোগিতা বিশ্লেষণ কর।
নেত্রকোনা সরকারি কলেজের ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের সাথে সহজে তথ্য বিনিময়ের সুবিধার জন্য তারবিহীন যোগাযোগ স্থাপন করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের ভবনে কিছু যন্ত্র স্থাপন করা হলো। এসব যন্ত্রের ডাটা গ্রহণ প্রক্রিয়া আলোকবাহী একপ্রকার তার কিন্তু এর বিতরণ প্রক্রিয়া তারহীন। যার ফলে খুব সহজেই প্রশ্নপত্র ও নম্বরপত্র বিনিময়ের নতুন দ্বার উন্মোচন হয় ।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. “হাবের চেয়ে সুইচ উত্তম”- ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক ডিভাইস ব্যবহারের সুবিধার পক্ষে যুক্তি দেখাও ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক প্রতিষ্ঠাকারী তারের গঠন কেমন তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

ক. হটস্পট কী?
খ. লোকাল এরিয়া নেটওয়ার্ক ও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর পার্থক্য লিখ।
গ. উদ্দীপকে উল্লেখিত ১নং চিত্রের বিশেষ কোন দিকগুলোর জন্য ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পায়?
ঘ. উদ্দীপকে উল্লেখিত ১নং ও ২নং চিত্রের ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অমিলের দিকগুলো ব্যাখ্যা কর।

ক. হটস্পট কী?
খ. “অপটিক্যাল ফাইবার দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করে।"— ব্যাখ্যা কর।
গ. ২য় চিত্রে P দ্বারা নির্দেশিত ডিভাইসটি ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকের সবগুলো টপোলজি ব্যবহার করে একটি নতুন টপোলজি তৈরি সম্ভব? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
জনাব আকবরের অফিসের পত্রাদি অ্যাটাচমেন্ট হিসাবে ই-মেইলের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হয়। এ ছাড়াও তিনি LTE স্ট্যান্ডার্ডের মোবাইল এবং তার অফিসের সহকর্মীরা WCDMA স্ট্যান্ডার্ডের মোবাইলের মাধ্যমে ভিডিও চ্যাট করে থাকেন।
ক. মেশ টপোলজি কী?
খ. আলোক সিগন্যালের ডেটা স্থানান্তর করা যায় -ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে পত্র পাঠানোর ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মোবাইল প্রজন্ম দুটির মধ্যে কোনটি উচ্চগতি সম্পন্ন? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

ক. পিকোনেট কী?
খ. ক্লাউড কম্পিউটিং রিসোর্স শেয়ারিংয়ে সুবিধাজনক কেন?
গ. উদ্দীপকের চিত্র-ক ও চিত্র-খ টপোলজি সংযুক্ত করে দ্রুতগতির নেটওয়ার্ক সুবিধা পেতে উৎকৃষ্ট নেটওয়ার্কের প্রয়োগ দেখাও।
ঘ. উদ্দীপকের টপোলজিসমূহ দ্বারা সৃষ্ট নেটওয়ার্কের কোন অংশে ডাটা সঞ্চালন দ্রুত ও অধিক নিরাপত্তা পাওয়া যাবে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

ক. রাউটার কী?
খ. মোবাইল ফোনের ডাটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ২নং চিত্রে নেটওয়ার্কের কোন টপোলজি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ১নং এবং ২নং চিত্রের টপোলজির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? বিশ্লেষণ কর ।