Questions in this chapter

HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

হাসান আলোর গতিতে একটি বায়োডেটা কানাডায় পাঠায়। হাসানের বন্ধু ইদ্রিস বলল, “আমার বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি দ্বারা পাশাপাশি অবস্থিত এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে ছবি প্রেরণ করা যায়"। ইদ্রিসের মামাতো ভাই সুমন বলল, “আমার গ্রামের বাড়ি থেকে ল্যাপটপের সাহায্যে ডেটা বিশ্বের যেকোনো স্থানে পাঠানো যায়। কিন্তু বাড়ির বাইরে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না। এটি বাড়ির সবাই ব্যবহার করতে পারে। "

ক. মডেম কী?

খ. ডেটা চলাচলের জন্য ফাইবার অপটিক ক্যাবল অধিক কার্যকর কেন?

গ. হাসানের বায়োডেটা প্রেরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো।

ঘ. ইদ্রিস এবং সুমনের বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মাহবুবুর স্যার
Views: 47Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

একটি প্রতিষ্ঠানের 'এ', 'বি' এবং 'সি' শাখা তিনটির প্রতিটিতে অবস্থিত বিভিন্ন বিভাগের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কর্তৃপক্ষ প্রতিটি শাখাকে একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শাখা অফিসগুলোর ভৌগোলিক দূরত্ব বেশি হওয়ার কারণে ক্যাবল ব্যবহার করা যাচ্ছে না।

ক. ফুল ডুপ্লেক্স কী?

খ. অপটিক্যাল ফাইবার তৈরিতে মাল্টিকম্পোনেন্ট কাঁচ ব্যবহার করা হয় কেন?

গ. উদ্দীপকে বর্ণিত 'এ' স্থানের নেটওয়ার্কের ধরন বর্ণনা কর।

ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে যোগাযোগ মাধ্যম নির্বাচনে তোমার সুপারিশ এর পক্ষে যুক্তি দেখাও৷

মাহবুবুর স্যার
Views: 445Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

কুলিয়ারচর ডিগ্রি কলেজের ল্যাবে কম্পিউটারগুলোর জন্য প্রশ্ন ইন্টারনেট সুবিধা সকল ছাত্র-ছাত্রীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার লক্ষ্যে Free Wi-Fi Zone স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ছাত্র-ছাত্রীরা আনন্দিত হলেও পরবর্তীতে তারা এটি ব্যবহারে বিরক্ত হয়ে ওঠে। একই সাথে কলেজের কম্পিউটার অপারেটরও নানা অভিযোগ করেন।

ক. ই-মেইল কী?

খ. ডেটা চলাচলের ক্ষেত্রে কোন ধরনের ক্যাবল অধিক কার্যকর?

গ. উদ্দীপকের ব্যবস্থাটি ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবহার বান্ধব নয়-ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের ব্যবস্থায় গোপনীয় ডেটা নিশ্চিতভাবে শিক্ষাবোর্ডে প্রেরণ করার ক্ষেত্রে তোমার সুপারিশ বিশ্লেষণ করো।

মাহবুবুর স্যার
Views: 237Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারে যে, ডেটা কমিউনিকেশনে একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়। ফলে সে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে।

ক. ক্লাউড কম্পিউটিং কী?

খ. আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি কী? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মাহবুবুর স্যার
Views: 60Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

খাগড়াছড়ি পৌর এলাকাটি প্রায় ১০ থেকে ১২ বর্গ কিঃ মিঃ বিস্তৃত। শহরের বিভিন্ন সরকারী বেসাকারী প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা গ্রহণ করছে যা অত্যন্ত ব্যয়বহুল। পৌরমেয়রের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি জানান যে, খাগড়াছড়িতে উঁচু-নিচু পাহাড়ের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক স্থাপন শ্রমসাধ্য, ঝুকিপূর্ণ এবং সময়সাপেক্ষ। এমতাবস্থায় একজন প্রযুক্তিবিদের পরামর্শে পৌরমেয়র সমগ্র শহরে একটি সার্ভার এর মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করার পরিকল্পনা করছেন।

ক. ব্লুটুথ কী?

খ. শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত পৌরমেয়র কোন ধরনের প্রযুক্তির পরিকল্পনা করছেন? ব্যাখ্যা করো।

ঘ. পৌরমেয়রের গৃহীত উদ্যোগটি যৌক্তিক কিনা— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

মাহবুবুর স্যার
Views: 191Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

একটি সরকারি কলেজের প্রতিটি বিভাগ কম্পিউটারের মাধ্যমে আলাদাভাবে কাজ করায় ডেটা আদান-প্রদানে বিভিন্ন সমস্যা হয় বিধায় কলেজের অধ্যক্ষ সকল বিভাগকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনে অফিসের যাবতীয় কার্যক্রম এবং শিক্ষা/পাঠদান অনলাইনে সম্পন্ন করতে পদক্ষেপ গ্রহণ করার আগ্রহ দেখালেন এবং তা বাস্তবায়নের উদ্যোগ নিলেন।

ক. ডেটা ট্রান্সমিশন স্পীড কী?

খ. ‘‘Wi-Fi জোনে ডেটা আদান-প্রদান নিরাপদ নয়”-ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে পরিবর্তিত ব্যবস্থায় ডেটা সংরক্ষণের প্রক্রিয়া ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির জন্য কোন ধরনের নেটওয়ার্ক উপযুক্ত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

মাহবুবুর স্যার
Views: 546Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

মি. আরিফ তার বহুতলবিশিষ্ট ভবনে মাল্টি কম্পোনেন্ট কাচ দিয়ে, তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটারসমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১০ কি. মি. দূরে অবস্থিত অন্য একটি ভবনের সাথে তথ্য আদান প্রদানের জন্য তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ডবিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেন।

ক. মাল্টিকাস্ট ট্রান্সমিশন কী?

খ. ক্লাউড কম্পিউটিংয়ে নিরাপত্তা তুলনামূলকভাবে কম- ব্যাখ্যা কর।

গ. বহুতল ভবনে ব্যবহৃত মাধ্যমটি ব্যাখ্যা কর।

ঘ. মি. আরিফের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

মাহবুবুর স্যার
Views: 480Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

নুসাইবা তার ফ্লাটের তিনটি রুমের তিনটি কম্পিউটারকে নেটওয়ার্কে স্থাপন করতে চাইল যাতে তার বাবার রুমে কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো তার (ক্যাবল) মাধ্যম ব্যবহার করা এবং তার আম্মার পরামর্শ হলো কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোন এর সাথে IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্যে তথ্য আদান-প্রদান করে।

ক. NIC কী?

খ. 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর।

গ. নুসাইবা উদ্দীপকে যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে সেই পদ্ধতিটি ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার কার পরামর্শ গ্রহণ করা উচিৎ বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

মাহবুবুর স্যার
Views: 778Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

মি. দিদারের অফিসের পত্রাদি অ্যাটাচমেন্ট হিসেবে ই-মেইলের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হয়। তার অফিসের সহকর্মীরা WCDMA স্ট্যান্ডার্ডের মোবাইলের মাধ্যমে ভিডিও চ্যাট করে থাকেন।

ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?

খ. কোন টপোলজিতে নোডসমূহ পরম্পর তুলনামূলকভাবে দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে পারে? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে পত্র পাঠানোর ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত মোবাইল প্রজন্মটি বিশ্লেষণ কর।

মাহবুবুর স্যার
Views: 817Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

সেতু একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস দিয়ে তাদের বাসার চারটি ডিজিটাল ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার চিন্তা করল। কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করতে চাইল কারণ কোনো একটি ডিজিটাল ডিভাইস নষ্ট হলে যেন পুরো নেটওয়ার্ক সিস্টেম অচল না হয়। কিন্তু তার ভাই শুধুমাত্র নেটওয়ার্কের ব্যাকবোন ক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক স্থাপন করতে চাইল যাতে নেটওয়ার্ক বাস্তবায়ন খরচ কম হয়।

ক. ধ্রুবক কী?

খ. সি (C) কে মধ্যমস্তরের ভাষা বলা হয় কেন?

গ. ভৌগোলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে নেটওয়ার্ক সংগঠন বাস্তবায়নে ভাইবোনের চিন্তার ক্ষেত্রে কোনটিকে তুমি বেশি যুক্তিযুক্ত বলে মনে কর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মাহবুবুর স্যার
Views: 134Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

মি. "X" কম্পিউটারে বসে একটি ব্রাউজার সফটওয়্যার ওপেন (Open) করে প্রথমে তার অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস লিখে এন্টার (Enter) চাপলো। ফলে একটি মেইল সার্ভিস ওপেন হলো। তারপর সে মেইল সার্ভিস থেকে একটা অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করলো।

ক. টপোলজি কী?

খ. ফাইবার অপটিক্স ক্যাবল ইএমআই (EMI) মুক্ত কেন?

গ. মি. "X" এর ব্যবহৃত সেবাটি তোমার পঠিত পাঠ্যসূচির আলোকে বর্ণনা কর।

ঘ. মি. "X" এর কোন কোন কাজে কী কী ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড ব্যবহৃত হয়েছে তা বিশ্লেষণ কর।

মাহবুবুর স্যার
Views: 546Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

হাবিব সাহেব তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করছিলেন। এমন সময় অফিসের ২য় তলার এক সহকর্মী তাঁর কাছে একটি ফাইলের তথ্য দেখতে চাইলে, তিনি নিচতলার রুমে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেন। পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইলটি চেয়ে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেন।

ক. রোমিং কী?

খ. নন মেটালিক ক্যাবল মাধ্যমটি ব্যাখ্যা কর।

গ. বন্ধুর সাথে তথ্য শেয়ারিং-এর ক্ষেত্রে হাবিব সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির বর্ণনা দাও।

ঘ. ফাইলের তথ্য পাঠাতে হাবিব সাহেবের নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মাহবুবুর স্যার
Views: 159Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

সুপর্নার অফিসে একটি নেটওয়ার্ক চালু আছে যেখানে একটি মূল ক্যাবলের সাথে ১০টি কম্পিউটার সরাসরি যুক্ত রয়েছে। সম্প্রতি তিনি বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণের কাজ পান। কিন্তু তার অফিসে উক্ত কাজের উপযোগী ক্ষমতাসম্পন্ন কম্পিউটার নেই। আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার সংগ্রহ করতে না পারায় তিনি কাজটি যথা সময়ে সম্পন্ন করা নিয়ে চিন্তিত। তাই তিনি অনলাইনভিত্তিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন।

ক. মডেম কী?

খ. অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইডথ বুঝিয়ে লিখ।

গ. সুপর্নার অফিসের কম্পিউটার নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা কর।

ঘ. সুপর্নার গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

মাহবুবুর স্যার
Views: 244Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাহাড়ি এলাকায় প্রায় ১০ - ১২ কি.মি. বিস্তৃত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা ব্যবহার করছে, যা অত্যন্ত ব্যায়বহুল। ভিসি মহোদয়ের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের IT ইনচার্জের পরামর্শে কেন্দ্রীয় (একক নিয়ন্ত্রিত) ইন্টারনেট সেবা চালু করেন। কিন্তু দূরত্ব ও পাহাড় উঁচু-নিচুর কারণে কিছু বিভাগে ইন্টারনেট সেবার মানে দুর্বলতা দেখা দিল।

ক. ব্যান্ড উইড্থ কী?

খ. হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়– ব্যাখ্যা কর।

গ. IT ইনচার্জ কোন ধরনের পরামর্শ দিয়েছিলেন? বর্ণনা কর।

ঘ. সকল বিভাগে ইন্টারনেট সেবার মান উন্নয়নে করণীয় ব্যাখ্যা কর।

মাহবুবুর স্যার
Views: 793Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

হাসান সাহেব তার গ্রামে অটোমেশন সিস্টেম সম্বলিত বাড়ি একের ভেতর সব বানালেন। যে কোনো স্থান থেকে তিনি বাড়ির সিকিউরিটি, কুলি, লাইটিং সিস্টেমসহ টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি মোবাইলে কন্ট্রোল করতে ও বাড়ির বিভিন্ন অংশের লাইভ ভিডিও দেখতে পারেন। উল্লিখিত কাজ তার স্ত্রীর পুরানো প্রযুক্তির মোবাইল দ্বারা সম্ভব হয় না ।বিধায় প্রযুক্তিবিদের পরামর্শ নিলেন।

ক. হ্যাকার কাকে বলে?

খ. “মহাকাশ আজ আর অজানা নয়” – ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে হাসান সাহেবের বাড়িতে ব্যবহৃত প্রযুক্তির বিবরণ দাও।

ঘ. উদ্দীপকে প্রযুক্তিবিদের পরামর্শ কী হতে পারে, মতামত দাও।

মাহবুবুর স্যার
Views: 149Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

ICT শিক্ষক ক্লাশে বললেন রেডিও, টেলিভিশন, টেলিফোন ও মোবাইল আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা। সাধারণত উক্ত যোগাযোগ ব্যবস্থায় তথ্য আদান-প্রদান পদ্ধতিতে মাধ্যম হিসেবে ব্যবহৃত ক্যাবলসমূহ তড়িৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত নয়। বর্তমানে ব্যয়বহুল হলেও তড়িৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত বিকল্প পদ্ধতিও রয়েছে।

ক. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কী?

খ. "4G এর গতি 3G এর প্রায় ৫০ গুণ বেশি।"—ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত ডিভাইসসমূহে যে পদ্ধতিতে ডেটা প্রবাহিত হয় তা বর্ণনা কর।

ঘ. বিকল্প পদ্ধতিটি কী হতে পারে তার সপক্ষে যুক্তি দাও।

মাহবুবুর স্যার
Views: 348Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

আইটি অফিসার মি. জাভেদ তার অফিসের সকল কম্পিউটার, প্রিন্টার এবং স্ক্যানারকে ক্যাবলের মাধ্যমে যুক্ত করতে চায়। সে কর্তৃপক্ষকে একাধিক পছন্দের পরামর্শ দিলেন। কিছু ক্যাবল যেগুলো দামী এবং দ্রুতগতি সম্পন্ন, কিছু আছে যেগুলো সস্তা ও ধীরগতির। কর্তৃপক্ষ তাকে দাম এবং গতির ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিলেন। কিন্তু কয়েক মাস অতিবাহিত হওয়ার পর ক্যাবলে কিছু সমস্যা দেখা দেয়ায় তারা IEEE 802.11 প্রটোকল বিশিষ্ট ট্রান্সমিশন সিস্টেম নিয়ে চিন্তা করছিলেন।

ক. নেটওয়ার্ক প্রটোকল কী?

খ. সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনা কর।

গ. উদ্দীপকের ক্যাবলগুলোর তুলনামূলক আলোচনা কর।

ঘ. উদ্দীপক অনুযায়ী কর্তৃপক্ষ নির্দেশিত প্রযুক্তি ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

RUMC_2022
Views: 281Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

বেইলী স্কুল এন্ড কলেজে প্রতিটি শিক্ষকের টেবিলে একটি করে কম্পিউটার আছে। প্রতিটি শিক্ষক কম্পিউটারে নেটওয়ার্ক ব্যবহার করে Lesson plan দিয়ে থাকেন। কলেজের প্রিন্সিপাল কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সুবিধার কথা চিন্তা করে স্বল্প খরচে বিশ্ব নেটওয়ার্কের সাথেও যুক্ত হতে চান। এতে ইচ্ছানুযায়ী সকলে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং রিসোর্স ভাড়া নিতে পারবে।

ক. ব্রডব্যান্ড কী?

খ. টার্মিনালের কাজ উল্লেখ কর।

গ. উদ্দীপকে শিক্ষকদের কম্পিউটারগুলোতে যুক্ত নেটওয়ার্কের ধারণাটি বিশ্লেষণ কর ।

ঘ. উদ্দীপকে প্রিন্সিপালের চিন্তা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই কর।

ISCM_2022
Views: 288Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

X কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ৩টি আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসাবে ক্যাবল ব্যবহার সম্ভব হচ্ছে না।

ক. ব্যান্ডউইডথ কী?

খ. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে যেকোনো বিভাগের অভ্যন্তরীণ নেটওয়ার্কের ধরন সম্পর্কে বর্ণনা দাও।

ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে কোন মাধ্যমটি নির্বাচন করা যেতে পারে বলে তোমার মনে হয় তা বিশ্লেষণ কর ।

BAFSCD_2022
Views: 755Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
All Topics
View

GMCBsHTA

ক. মডুলেশন কী?

খ. ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা একইসাথে উভয় দিকে ট্রান্সমিট হয়- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে চিত্র-১ এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্রসহ আলোচনা কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ১ ও ৩ নং টপোলজিগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে বলে তুমি মনে কর তা বিশ্লেষণ কর।

BAFSCD_2022
Views: 494Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০২ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং