ACPSCD_2020

টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রনি তার বন্ধুর বাড়িতে যায়। খেলা দেখা শেষে তার নিজের বাসায় ফেরার পথে সে দেখল রাস্তায় একটি প্রাইভেট কার এক্সিডেন্ট করেছে। গাড়ীটির সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে মোবাইল সাদৃশ্য একটি যন্ত্র দিয়ে থেমে থেমে কথা বলছেন। এমন সময় রনির বন্ধু জনি মোবাইল ফোনে জানতে চাইল খেলায় কোন দেশ জিতেছে? রনি উত্তর দিল ফ্রান্স। ক. ব্যান্ড উইডথ কী? খ. Wifi ও Wimax এর মধ্যে পার্থক্য লিখ।গ. উদ্দীপকে উল্লিখিত পুলিশ অফিসারের যন্ত্রটির দ্বারা যে পদ্ধতিতে ডাটা ট্রান্সফার হচ্ছিল তা বিশ্লেষণ কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত রনির ফুটবল খেলা দেখা, বন্ধুকে জানানো এবং পুলিশ অফিসারের যন্ত্রটির দ্বারা কথা বলা প্রযুক্তিগতভাবে ব্যাখ্যা কর।

Loading answers...