AKMCC_2020
একটি সরকারি গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করার লক্ষ্যে একজন অভিজ্ঞ পরামর্শকের সুপারিশে খরচের পরিমাণ বেশি হলেও আলোকের গতিসম্পন্ন মাধ্যম ব্যবহার করে এটিকে অভ্যন্তরীণ নেটওয়ার্কিং-এর আওতায় নিয়ে আসা হয়। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানের কর্মীরা কর্মস্থলে অবস্থান না করেও ওয়াকিটকির মাধ্যমে নিরাপদ যোগাযোগ রক্ষা করতে পারে।ক. MAC অ্যাড্রেস কী?খ. GSM কে পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত প্রযুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা কর।গ. উদ্দীপকে যে ডিভাইসটি উল্লেখ করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড আলোচনাপূর্বক অপেক্ষাকৃত সুবিধাজনক মোড সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।ঘ. প্রতিষ্ঠানটির অভ্যন্তরে নেটওয়ার্কিং-এ ব্যবহৃত মাধ্যমটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও।
Loading answers...