Questions in this chapter
জিলানী সাহেব ও হাক্কানী সাহেব দুই ভাই। তারা দুজন ব্যাংকে কর্মরত। ছুটির দিনে এক আত্মীয় তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং তার ব্যবসায় প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে ব্যাংক থেকে ঋণ পাওয়ার ব্যাপারে জিলানী সাহেবের সাথে আলোচনা করেন। জিলানী সাহেব বললেন, তিনি এমন একটি ব্যাংকে চাকরি করেন যা সাধারণ জনগণকে ঋণ দেয় না বরং দেশের আর্থিক নীতি প্রণয়ন, নোট প্রচলনসহ সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। জিলানী সাহেব তার আত্মীয়কে হাক্কানী সাহেবের নিকট পাঠান। হাক্কানী সাহেব তার কর্মরত ব্যাংক থেকে তাদের আত্মীয়কে ঋণ পেতে আশ্বস্ত করেন।
ক. বিহিত মুদ্রা কী?
খ. কেন্দ্রীয় ব্যাংককে নিকাশঘর বলা হয় কেন?
গ. উদ্দীপকে জিলানী সাহেবের কর্মরত ব্যাংকের কার্যক্রম বিশ্লেষণ কর।
ঘ. হাক্কানী সাহেবের কর্মরত ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
যখন দামস্তর
ক্রয়-বিক্রয়ের পরিমাণ
বিহিত মুদ্রার পরিমাণ
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ
বিহিত মুদ্রার প্রচলন গতি
ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি।
ক. অর্থের চাহিদা কী?
খ. 'মোবাইল ব্যাংকিং একটি যুগোপযোগী ব্যাংকিং' ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে অর্থের যোগানের সাথে দামস্তরের সম্পর্ক ব্যাখ্যা কর।
মি. একজন ক্ষুদ্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় গিয়ে পণ্য ক্রয়-বিক্রয় করছেন। কিছুদিন আগেও তাকে ব্যবসার জন্য নগদ টাকা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করতে হতো। এর ফলে তিনি অনেক সমস্যার সম্মুখীন হতেন। কিন্তু এখন তিনি এক নতুন ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত। তাকে আর নগদ অর্থ বহন করতে হয় না। অথচ দ্রুততার সাথে অর্থের লেনদেন করতে পারেন। প্রয়োজনে তার স্বল্প টাকা কোনো মুদির দোকান বা অন্য কোনো দোকানে গিয়ে নিরাপদে জমা রাখতে পারেন। এমনকি দেশের যেকোনো এলাকা থেকে তার গ্রামের বাড়িতে সহজেই টাকা পাঠাতে পারেন।
ক. বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
খ. কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার নীতি গ্রহণ করে কেন? ব্যাখ্যা কর।
গ. মি. কোন ধরনের ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত? উদ্দীপকের ভিত্তিতে সেই ব্যাংকিং পদ্ধতির চারটি সুবিধা লেখ।
ঘ. মি. যে ব্যাংকিং পদ্ধতির সাথে জড়িত তার সাথে সনাতন পদ্ধতির ব্যাংক ব্যবস্থাপনার মধ্যে যে সকল পার্থক্য বিদ্যমান তা উদ্দীপকের আলোকে আলোচনা কর।
আরিফ ও মাসুদ দুটি আলাদা ব্যাংকে চাকরি করেন। আলাপকালে আরিফ বলল, আমাদের ব্যাংক আমানত গ্রহণের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে। সেই আমানত হতে ব্যবসায়ী, শিল্পপতি, কৃষকসহ সকলকে ঋণ সরবরাহ করি। এভাবে আমরা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখি। তার জবাবে মাসুদ বলল, আমাদের ব্যাংক সরকারের পরামর্শে নতুন নোট ছাপায়। অন্যান্য ব্যাংকের ঋণদান কার্যক্রম নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। অন্যান্য ব্যাংকের অভ্যন্তরীণ দেনা-পাওয়া পরিশোধ করে। আর্থিক বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও নানাবিধ কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে।
ক. বিহিত মুদ্রা কাকে বলে?
খ. "অর্থের ব্যবহার না থাকলে সভ্যতার চাকা অচল" উক্তিটি ব্যাখ্যা কর।
গ. মাসুদ সাহেব যেখানে কাজ করেন তা কোন ধরনের ব্যাংক? ওই ব্যাংকের তিনটি গুরুত্বপূর্ণ কাজের বর্ণনা দাও।
ঘ. আরিফ ও মাসুদ সাহেব যে দুটি ব্যাংকে চাকরি করেন তাদের প্রকৃতি কি আলাদা? যদি তাই হয় তবে উদ্দীপকের আলোকে উভয় ব্যাংকের মধ্যে পার্থক্য দেখাও।
কোনো দেশের দুটো ব্যাংক এবং তাদের কাজের ধরন নিম্নরূপ :

ক. বিহিত মুদ্রা কী?
খ. মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে কেন?
গ. ব্যাংক কীভাবে মূলধন গঠন করে তা ব্যাখ্যা কর।
ঘ. ব্যাংক কর্তৃক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাংক হার নীতি কীভাবে কাজ করে তা বিশ্লেষণ কর।
একটি দেশের অর্থবাজার সম্পর্কিত তথ্যসমূহ নিম্নরূপ
মোট বিহিত অর্থের পরিমাণ,
অর্থের প্রচলন গতি,
ক্রয়-বিক্রয়ের পরিমাণ,
ক. অর্থের সতর্কতামূলক চাহিদা কী?
খ. ঋণ নিয়ন্ত্রণের সাথে ব্যাংক হারের সম্পর্ক কীরূপ?
গ. উদ্দীপক হতে দামস্তর নির্ণয় কর।
ঘ. অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামস্তরের ওপর কী প্রভাব পড়ে? বিশ্লেষণ কর।
মি. সুমন একটি প্রতিষ্ঠানে কর্মরত, যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকে, ঋণ ব্যবস্থা তদারকি করে থাকে। দেশের উন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।
ক. মুদ্রা কী?
খ. কেন্দ্রীয় ব্যাংককে নিকাশঘর বলা হয় কেন?
গ. মি. সুমন কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত? চিহ্নিত কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নে কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ১,০০,০০০ টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভের হার ৫। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে ১৫ করেছে।
ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
খ. "অনলাইন ব্যাংকিং-এর গঠন প্রক্রিয়া, মোবাইল ব্যাংকিং এর গঠন প্রক্রিয়ার চেয়ে ভিন্ন" ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তের ফলে অর্থনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
একটি দেশের মোট বিহিত মুদ্রার পরিমাণ ও প্রচলিত গতি । এই দেশে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ এবং প্রচলন গতি । লেনদেনের পরিমাণ ।
ক. মুদ্রা কী?
খ. মুদ্রার মূল্য বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের দেশটিতে দামস্তর নির্ণয় কর।
ঘ. এই দেশটির সরকার ব্যাপক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার ফলে লেনদেনের পরিমাণ বেড়ে ১৫০০ এবং ব্যাংক মুদ্রার পরিমাণ বেড়ে ১০০০ হলে অর্থের মূল্যের কীরূপ পরিবর্তন হবে? উদ্দীপকের সাহায্যে ব্যাখ্যা কর।

ক. বিহিত মুদ্রা কত প্রকার?
খ. মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা ও ভোগকারী কীভাবে প্রভাবিত হয়?
গ. ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? উদ্দীপকে উল্লিখিত কার্যাবলি ছাড়া উক্ত ব্যাংকের আরও তিনটি কার্যাবলি ব্যাখ্যা কর।
ঘ. ব্যাংকটি চিহ্নিত করে উক্ত ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের তিনটি হাতিয়ার বিশ্লেষণ কর।

ক. অনলাইন ব্যাংকিং কী?
খ. রিজার্ভের হার পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে অর্থের মূল্য নির্ণয় কর।
ঘ. ও এর মান দ্বিগুণ করলে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটি তুমি কীভাবে প্রমাণ করতে পার?
জনাব অর্থনীতির একজন প্রভাষক। তিনি শ্রেণিকক্ষে ব্যাংক সম্পর্কে আলোচনা করতে গিয়ে ব্যাংকিং এর বিভিন্ন দিক তুলে ধরেন, যেগুলোর মধ্যে রয়েছে আমানত গ্রহণ, ঋণ প্রদান, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিনিময় বিল বাট্টাকরণ, ব্যাংক হার নীতি, খোলা বাজারনীতি এবং নগদ জমার হার পরিবর্তননীতি ইত্যাদি।
ক. অর্থ কী?
খ. অর্থ সরবরাহ বাড়ার কারণে অর্থমূল্য কমে কেন?
গ. উদ্দীপক থেকে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিসমূহ চিহ্নিত কর এবং বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত নীতিগুলো কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা কর।
মি. জুয়েল একটি ব্যাংকে চাকরি করেন, যাকে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়। ব্যাংকটি নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। তার বন্ধু মি. রুবেল অন্য আরেকটি ব্যাংকে চাকরি করেন, যেটি জনসাধারণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং স্বল্প ও মধ্যমেয়াদে ঋণ প্রদান করে।
ক. বিহিত মুদ্রা কী?
খ. মুদ্রার কার্যাবলি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে মি. জুয়েলের ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোচিত দুটি ব্যাংক এক নয়। ব্যাখ্যা কর।
জয়িতা ঢাকার একটি গার্মেন্টস এ কাজ করে, তার পরিবারের অন্যরা সুনামগঞ্জে একটি গ্রামে বাস করে। সে প্রতি মাসে তার বেতনের একটি অংশ গ্রামে অবস্থানরত পরিবার পরিজনের কাছে পাঠায়। কিছুদিন আগেও টাকা পাঠাতে অনেক কষ্ট করতে হতো, এখন জয়িতা অনেক সহজে এবং কম খরচে কোনো ব্যাংক হিসাব ছাড়াই টাকা পাঠাতে পারে। এতে তার পরিবার পরিজন কোনো ঝামেলা ছাড়াই বাড়ির পাশের দোকান থেকে টাকা সংগ্রহ করতে পারে।
ক. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
খ. অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক আছে কী?
গ. উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে? তার সুবিধা ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছে সে বিষয়ে তোমার মতামত দাও।
মি. রায়হান একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। তার প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ করার পাশাপাশি মুনাফা লাভের উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ঋণ প্রদান এবং ঋণ আমানত সৃষ্টি করে থাকে। অন্যদিকে মি. কবির একটি প্রতিষ্ঠানে চাকরি করেন যেটি দেশের ঋণ তদারকি, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, মুদ্রা প্রচলন প্রভৃতি কাজ করে থাকে।
ক. বিহিত মুদ্রা কাকে বলে?
খ. অর্থের মূল্যের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক লেখ।
গ. মি. রায়হানের প্রতিষ্ঠানটি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
ঘ. মি. রায়হান এবং মি. কবিরের প্রতিষ্ঠানের কার্যাবলির মধ্যে তুলনামূলক আলোচনা কর।
নামক দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর লাগামহীন ঋণ প্রদান কার্যক্রমের সম্প্রসারণের ফলে সাম্প্রতিককালে দ্রব্যমূল্যের ওপর বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। ফলশ্রুতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার নীতি ও ব্যাংক হার পরিবর্তনের নীতি গ্রহণ করে।
ক. মুদ্রার চাহিদা কাকে বলে?
খ. অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্যমূল্যের কীরূপ পরিবর্তন হবে? ব্যাখ্যা কর।
গ. দেশটির মুদ্রাস্ফীতি সৃষ্টির পিছনে বাণিজ্যিক ব্যাংকই দায়ী ব্যাখ্যা কর।
ঘ. উক্ত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নীতি দুটি কীভাবে কার্যকরী হবে বিশ্লেষণ কর।
মি. একজন অর্থনীতি বিষয়ের প্রভাষক। তিনি শ্রেণিকক্ষে মুদ্রার মূল্য ও দামস্তরের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে একজন বিখ্যাত অর্থনীতিবিদের বক্তব্য পেশ করেন। বক্তব্যটি হলো, "মুদ্রার ক্রয়ক্ষমতা ও দামস্তর বিপরীতভাবে সম্পর্কযুক্ত।" মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দামস্তর দ্বিগুণ হয় কিন্তু মুদ্রার মূল্য অর্ধেক হয়।
ক. বিহিত মুদ্রা কী?
খ. ব্যাংক হার কীভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে?
গ. উদ্দীপকে উল্লিখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্বটি আলোচনা কর।
ঘ. উদ্দীপক অনুযায়ী মুদ্রার পরিমাণ চারগুণ হলে মুদ্রার মূল্য কত হবে? একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ কর।
'ক' দেশের বিহিত মুদ্রার পরিমাণ ব্যাংক সৃষ্ট মুদ্রা উভয় প্রকার মুদ্রার প্রচলন গতি ও ক্রয়- বিক্রয়ের জন্য দ্রব্যসামগ্রীর পরিমাণ । সময়ের পরিবর্তনে 'ক' দেশের বিহিত মুদ্রা' ও ব্যাংক সৃষ্ট মুদ্রার যোগান দ্বিগুণ হলো।
ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
খ. বাংলাদেশ ব্যাংককে কেন কেন্দ্রীয় ব্যাংক বলা হয়?
গ. ফিশারের বিনিময় সমীকরণের আলোকে উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে দামস্তর নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের আলোকে অর্থের যোগান ও অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের ভিত্তিতে বিশ্লেষণ কর।
একটি দেশের মুদ্রা সম্পর্কিত তথ্য নিম্নরূপ। মোট বিহিত অর্থের পরিমাণ ৩০০ কোটি, অর্থের প্রচলন গতি ২০, ব্যাংক অর্থের পরিমাণ ১০০ কোটি এবং ব্যাংক অর্থের প্রচলন গতি ৫, মোট বাণিজ্যের পরিমাণ ১৩০ একক।
ক. বাণিজ্যিক ব্যাংক কী?
খ. দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্যের ওপর কী প্রভাব পড়ে?
গ. উদ্দীপকের আলোকে দামস্তর নির্ণয় কর।
ঘ. বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি যথাক্রমে ৫ ও ১০ বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা কর।
মি. করিম একটি ব্যাংকে চাকরি করেন যাকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। ব্যাংকটি নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। তার ভাই মি. সালাম অপর একটি ব্যাংকে চাকরি করেন যা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং স্বল্প ও মধ্যমেয়াদি ঋণদান করে।
ক. অর্থের মূল্য কী?
খ. মুদ্রা কি শুধু 'বিনিময়ের মাধ্যম' হিসেবেই কাজ করে?
গ. মি. করিম ও মি. সালাম কী ধরনের ব্যাংকে কাজ করেন?
ঘ. মি. করিমের ব্যাংকের চারটি গুরুত্বপূর্ণ কাজ বর্ণনা কর।