DiB_2021
জিলানী সাহেব ও হাক্কানী সাহেব দুই ভাই। তারা দুজন ব্যাংকে কর্মরত। ছুটির দিনে এক আত্মীয় তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং তার ব্যবসায় প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে ব্যাংক থেকে ঋণ পাওয়ার ব্যাপারে জিলানী সাহেবের সাথে আলোচনা করেন। জিলানী সাহেব বললেন, তিনি এমন একটি ব্যাংকে চাকরি করেন যা সাধারণ জনগণকে ঋণ দেয় না বরং দেশের আর্থিক নীতি প্রণয়ন, নোট প্রচলনসহ সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। জিলানী সাহেব তার আত্মীয়কে হাক্কানী সাহেবের নিকট পাঠান। হাক্কানী সাহেব তার কর্মরত ব্যাংক থেকে তাদের আত্মীয়কে ঋণ পেতে আশ্বস্ত করেন।ক. বিহিত মুদ্রা কী?খ. কেন্দ্রীয় ব্যাংককে নিকাশঘর বলা হয় কেন?গ. উদ্দীপকে জিলানী সাহেবের কর্মরত ব্যাংকের কার্যক্রম বিশ্লেষণ কর। ঘ. হাক্কানী সাহেবের কর্মরত ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
Loading answers...