BB_2019
জয়িতা ঢাকার একটি গার্মেন্টস এ কাজ করে, তার পরিবারের অন্যরা সুনামগঞ্জে একটি গ্রামে বাস করে। সে প্রতি মাসে তার বেতনের একটি অংশ গ্রামে অবস্থানরত পরিবার পরিজনের কাছে পাঠায়। কিছুদিন আগেও টাকা পাঠাতে অনেক কষ্ট করতে হতো, এখন জয়িতা অনেক সহজে এবং কম খরচে কোনো ব্যাংক হিসাব ছাড়াই টাকা পাঠাতে পারে। এতে তার পরিবার পরিজন কোনো ঝামেলা ছাড়াই বাড়ির পাশের দোকান থেকে টাকা সংগ্রহ করতে পারে।ক. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?খ. অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক আছে কী?গ. উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে? তার সুবিধা ব্যাখ্যা কর। ঘ. উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছে সে বিষয়ে তোমার মতামত দাও।
Loading answers...